অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা
কলকাতা: যন্তর মন্তরে যবে থেকে অনশন শুরু হয়েছে, তবে থেকেই, এই আন্দোলনের পাশে রয়েছেন তিনি। অনশনের মঞ্চে ছুটে গিয়েছেন, পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছেন.. শাবানা আজমি (Shabana Azmi)। আর এবার তিনি প্রকাশ্যে আনলেন যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র কাছে চিঠি লিখেছেন, শাবানা নিজে এবং, জাভেদ আখতার (Javed Akhtar)। তবে শাবানা এবং জাভেদ জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে কোনও উত্তর পাননি তাঁরা। প্রধানমন্ত্রীকে চিঠি জাভেদ-শাবানার সদ্য ধর্নামঞ্চ থেকে দেওয়া একটি সাক্ষাৎকারে শাবানা…










