
বম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেছেন, তিনি কখনও কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। শুধু প্রীতি জিন্টাই নন, অন্য কোনও বলিউড অভিনেত্রীকেও তিনি কখনও ডেট করেননি। তিনি বলেন, “আমি কখনও কোনও বলিউড অভিনেত্রীকে ডেট করিনি। মানুষ যা খুশি ভাবতে পারে। কিন্তু সত্যিটা আমি জানি, তাই এসব গুজব আমাকে কোনওভাবেই প্রভাবিত করে না।”
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ব্রেট লি বহুবার বলেছেন, ভারত তাঁর দ্বিতীয় বাড়ির মতো। ভারতীয় সংস্কৃতির প্রতি তাঁর আলাদা টান রয়েছে। বিশ্বের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ তিনি দুটি দলের হয়ে খেলেছেন। প্রথমে কিংস ইলেভেন পঞ্জাব (বর্তমান পাঞ্জাব কিংস) দলে টানা তিন মরসুম খেলেন। সেই সময় দলের সহ-মালিক প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, দু’জন সম্পর্কে রয়েছেন। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন ব্রেট লি। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রীতি আজও তাঁর অন্যতম সেরা বন্ধু।
সেই সময় ব্রেট লি ও প্রীতি জিন্টাকে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেটার স্পষ্ট জানিয়েছেন, প্রীতি জিন্টার সঙ্গে তাঁর সম্পর্ক কখনও বন্ধুত্বের বাইরে যায়নি।
ম্বে টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেছেন, তিনি কখনও কোনও বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াননি। শুধু প্রীতি জিন্টাই নন, অন্য কোনও বলিউড অভিনেত্রীকেও তিনি কখনও ডেট করেননি। তিনি বলেন, “আমি কখনও কোনও বলিউড অভিনেত্রীকে ডেট করিনি। মানুষ যা খুশি ভাবতে পারে। কিন্তু সত্যিটা আমি জানি, তাই এসব গুজব আমাকে কোনওভাবেই প্রভাবিত করে না।”
ব্রেট লি আরও জানান, ভারতে তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে প্রীতি জিন্টাও একজন। ২০১১ সালে যখন তিনি কিংস ইলেভেন পঞ্জাব ছেড়ে কলকাতা নাইট রাইডার্স-এ যোগ দেন, তখনও এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, প্রীতি তাঁর খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন।
এই গুজবে একটা সময় প্রীতি জিন্টাও হয়েছিলেন বিরক্ত। ব্রেট লি যখন কিংস ইলেভেন পঞ্জাব-এর হয়ে খেলছিলেন, তখন তাঁর সঙ্গে প্রীতি জিন্টার সম্পর্ক নিয়ে একের পর এক গুঞ্জন ছড়াতে শুরু করে। বিষয়টি নিয়ে তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের সহ-মালিক প্রীতি জিন্টা। তিনি জানিয়েছিলেন, বারবার তাঁর নাম দলের ক্রিকেটারদের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে, যা তাঁকে অত্যন্ত বিরক্ত করছে। সেই সময়ও প্রীতি স্পষ্ট করে বলেছিলেন, তিনি কোনও ক্রিকেটারকে ডেট করছেন না।
আইপিএলের প্রথম আসর ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রেট লি কিংস ইলেভেন পঞ্জাব-এর হয়ে খেলেছেন। এরপর ২০১১ সালে তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR)-এ যোগ দেন এবং ২০১৩ সাল পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেন। আইপিএলে মোট ৩৮টি ম্যাচে ব্রেট লি ২৫টি উইকেট নিয়েছেন। অন্যদিকে, পঞ্জাব কিংস এখনও পর্যন্ত সেই কয়েকটি দলের মধ্যে রয়েছে, যারা একবারও আইপিএল শিরোপা জিততে পারেনি।
(Feed Source: news18.com)
