সস্তার এই মাছে একটা মাত্র কাঁটা! ভিটামিন-ডি ঠাসা,হার্ট-ব্রেন-নার্ভের ‘মহৌষধ’,এনার্জি দেয়, মুড সুইং বন্ধ করে! বাজারে পেলে ছাড়বেন না যেন

সস্তার এই মাছে একটা মাত্র কাঁটা! ভিটামিন-ডি ঠাসা,হার্ট-ব্রেন-নার্ভের ‘মহৌষধ’,এনার্জি দেয়, মুড সুইং বন্ধ করে! বাজারে পেলে ছাড়বেন না যেন

Fish Health: বাঙালি মেছো! মাছ পেলে আর কিছু চাই না! বাজারে হরেক কিসিমের মাছ মেলে! তবে এই মাছটি পেলে ছাড়বেন না যেন! দাম কম, স্বাদের রাজা, পুষ্টির মহারাজা। চ্যাপ্টা নাক, কুমিরের মতো লম্বা মুখ এবং ধারাল দাঁতওয়ালা এই মাছটি দেখতে অদ্ভুত হলেও উপকারিতা অঢেল। কী কী কারণে খাবেন এই মাছ?

কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। দু’বেলাই পাতে মাছ না থাকলে মুখ ভার হয়ে যায় অনেকেরই। মাছ হরেক রকমের। মিষ্টি জলের, সমুদ্রের, নদীর কিংবা পুকুরের। আজ জেনে নিন এমন এক মাছের কথা, যা দেখতে বেশ অদ্ভুত, অথচ পুষ্টির সিন্দুক। সরু ও লম্বাটে গরণের, গাঢ় সবুজ রঙের এই মাছটি দেখতে অন্য মাছেদের থেকে আলাদা। চ্যাপ্টা, কুমিরের মতো লম্বা মুখ এবং ধারাল দাঁতই এই মাছের অন্যতম বৈশিষ্ট্য।

এই মাছের কাঁটা প্রায় নেই বললেই চলে। পাশাপাশি এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। তাই বাড়ির বাচ্চা ও বয়স্করাও নিশ্চিন্তে এই মাছটি খেতে পারেন। এই মাছে কী কী পুষ্টি উপাদান রয়েছে জানেন?

ইংরেজিতে এই মাছটিকে ‘নিডল ফিশ’ বলা হয়। বাংলায় এটি ‘ক্যালাং মুরেল মাছ’ নামে পরিচিত। এই মাছে নানা অত্যাবশ্যক পুষ্টি উপাদান রয়েছে, পাশাপাশি রয়েছে একাধিক স্বাস্থ্যগুণ। বিশেষ করে এতে ক্যালোরির পরিমাণ কম, কিন্তু উচ্চমানের প্রোটিন এবং শরীরের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিড রয়েছে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসন-এর তথ্য অনুযায়ী, নিডলফিশ,যাকে গারফিশও বলা হয়, প্রোটিনসমৃদ্ধ একটি কম-চর্বিযুক্ত মাছ। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ডি এবং বিভিন্ন প্রয়োজনীয় খনিজ। চিকিৎসকদের মতে, অন্যান্য ছোট মাছের মতো নিডলফিশও হার্ট ও ব্রেনের জন্য উপকারী। তবে এই মাছের মুখে রয়েছে ধারাল ঠোঁটের মতো অংশ। তাই মাছটি ধরার ও পরিষ্কার করার সময় সাবধান। যে ৫ কারণে মুরেল মাছ খাবেন–

ভিটামিন ডি সমৃদ্ধ: মুরেল মাছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। এটি শরীরে ক্যালসিয়াম শোষণের ক্ষমতা বাড়ায়, ফলে বাড়ন্ত শিশুদের দাঁত ও হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

হার্টের জন্য উপকারী: এই মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হার্ট ও রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীরে ভালো কোলেস্টেরল বা HDL-এর মাত্রা বাড়ায় এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করে।

পেশি ও টিস্যুর জন্য উপকারী: এই মাছে প্রচুর পরিমাণে উচ্চমানের প্রোটিন রয়েছে, যা শরীরের টিস্যু পুনর্গঠন ও পেশির জন্য গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠতে বা সন্তান জন্ম দেওয়ার পর শরীরের শক্তি ফিরে নতুন মায়েদের জন্য এই মাছের স্যুপ উপকারী।

চোখ ভাল রাখে, এনার্জি দেয়: এই মাছে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে, যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও এতে থাকা ভিটামিন বি-কমপ্লেক্স শরীরের মেটাবলিজম স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং শরীরে শক্তি ও এনার্জির জোগান দেয়। ফলে আপনি সারাদিন চনমনে থাকবেন।

ত্বক ও চুলের জন্য উপকারী: মুরেল মাছে থাকা জিঙ্ক, আয়রন-সহ বিভিন্ন খনিজ উপাদান ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে, চুলের গোড়া মজবুত করে।

কম গ্লাইসেমিক ইনডেক্স: মুরেল মাছে কার্বোহাইড্রেট বা শর্করা খুবই কম, কার্যত নেই বললেই চলে। তাই এর গ্লাইসেমিক ইনডেক্সও খুব কম। ফলে ডায়াবেটিকরাও এই মাছ খেতে পারেন। তবে মাছটি কীভাবে রান্না করছেনে এবং কতটা খাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।

ব্রেন ও নার্ভের জন্য উপকারী: এই মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এগুলি ব্রেনের কোষ সুরক্ষিত রাখে, স্মৃতিশক্তি বাড়ায়। পাশাপাশি মানসিক চাপ কমাতে এবং মুড সুইং বন্ধ করতেও এক্সপার্ট এই মাছ।

মুরেল সামুদ্রিক মাছ। দামও কম। তবে মিঠে জলের মুরেল, অর্থাৎ ভিরাল মাছের দাম একটু বেশি। স্বাস্থ্যগুণ এবং কাঁটা না থাকায় বাজারে মুরেল মাছের চাহিদা সবসময়ই বেশি।

এই মাছের মাঝের কাঁটা ও হাড় সবুজ রঙের হতে পারে। সেই দেখে আবার ভাববেন না, মাছটি নষ্ট হয়ে গিয়েছে বা বিষাক্ত। তবে এই মাছের মুখের অংশটি সুঁচের মতো অত্যন্ত ধারাল হয়। তাই পরিষ্কার করার সময় হাতে যাতে না বিঁধে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। খুব সাবধানে ধারাল অংশটি কেটে ফেলে দিন। এছাড়া মাছটি খুব নরম, ঝোলে দিয়ে খুব বেশি ফোটালে ভেঙে যেতে পারে। তাই ঝোল ভালভাবে ফুটে যাওয়ার পর, রান্না শেষ হওয়ার ৫ মিনিট আগে মাছ ঝোলে দেবেন।

Disclaimer: এই তথ্যগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। আপনার খাদ্যাভ্যাস বা দৈনন্দিন জীবনযাত্রায় কোনও পরিবর্তন আনার আগে অবশ্যই উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিন। এই তথ্যগুলির জন্য News18Bengali কোনও দায়ভার গ্রহণ করবে না।

(Feed Source: news18.com)