
এবার অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণী মৈত্র?
এর আগে, বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমাতেই অভিনয় করেছিলেন রুক্মিণী, এবার সেই একই প্রযোজকের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি, ‘শামুক’ ছবিতে। ইতিমধ্যেই কনিষ্ক ভার্মা সিনেমার শ্যুটিং শুরু করে দিয়েছেন, ইউকে-তে। ছবিটি ‘সাইফাই’ বা কল্পবিজ্ঞান ভিত্তিক, এমনটাই জানা যাচ্ছে, পাশাপাশি ছবিতে থাকবে একাধিক অ্যাকশন দৃশ্য ও। এই ছবি রুক্মিণীর মুকুটে যে নতুন পালক হতে চলেছে, তা বলাই বাহুল্য। রুক্মিণী টলিউডে চিরকালই খুব বেছে বেছেই কাজ করেন। চেষ্টা করেন চরিত্রে নতুনত্ব আনার। ২০২৫ সালে রুক্মিণী মৈত্রের ‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি মুক্তি পেয়েছিল। এই সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল, চিরঞ্জিৎ চক্রবর্তীর বিপরীতে। বাবা মেয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের। তবে এবার একেবারে অন্যরকম চরিত্রে দেখা যেতে চলেছে রুক্মিণীকে।
দেবের সঙ্গে শুভশ্রীর সিনেমা, নিজেদের কাজে ব্যস্ত রাজ-রুক্মিণীও
সামনেই মুক্তি পাচ্ছে, দেব (Dev) অভিনীত ও পরিচালিত সিনেমা, ‘দেশু7’ (DeSu7)। সেই সিনেমার মুখ্যভূমিকায় দেখা যাবে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছেন দেব, আর তাঁর নায়িকা শুভশ্রী। এ কথা কে না জানেন যে, একটা সময়ে সম্পর্কে ছিলেন দেব এবং শুভশ্রী। কিন্তু তাঁদের সম্পর্কের পরিণতি বিবাহে নয়, বিচ্ছেদে হয়েছিল। দীর্ঘ সম্পর্কে পরে, বিচ্ছেদ হয়ে যায় দেব-শুভশ্রীর। রুক্মিণীর সঙ্গে সম্পর্কে জড়ান দেব, অন্যদিকে পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভশ্রী। প্রায় বছর ১০ পরে, আবার একসঙ্গে কাজ করছেন ২ প্রাক্তন। অন্যদিকে রাজও তাঁর নতুন সিনেমার পরিকল্পনা নিয়ে ব্য়স্ত আর রুক্মিণী ব্যস্ত বিদেশে, সিনেমার শ্যুটিংয়ে।
(Feed Source: abplive.com)
