
একটা সময়ে তাঁকে বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হত। এশিয়ার অন্য়তম সেরা ব্যাটারদের মধ্য়ে একজন বাবর আজম। যদিও সাম্প্রতিক সময়ে তাঁর পারফরম্য়ান্স একেবারেই আশানুরুপ নয়।
এই বাবর আজমের ব্যক্তিগত জীবনেও হাজারো বিতর্ক বিভিন্ন সময় তাঁকে তাড়া করে বেরিয়েছে।

বিভিন্ন সময়ে নানা প্রেমের গুঞ্জন ও বিতর্কে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বাবর। পাকিস্তানের ৪ জন মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে।

বাবর আজমের জীবনের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল ২০২০ সালে। সে সময়ে হামিজা মুক্তার নামের এক লাহোরের মহিলা আদালতে তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। হামিজার দাবি ছিল, তিনি ও বাবর ছোটবেলার বন্ধু ছিলেন ও দীর্ঘদিন তাঁদের সম্পর্ক ছিল। বাবর তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে সহবাস করেছিলেন ও তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেন।

এখানেই থেমে নয়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে বাবরের প্রেমের গুঞ্জন ছড়ায় ফ্যানদের তৈরি কিছু এডিটেড ভিডিওর কারণে, যেখানে দুজন দুজনের প্রশংসায় কথা বলেছিলেন।

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল দোওয়া জোহরা একটি টিভি শো-তে বাবর আজমকে তাঁর ‘ক্রাশ’ বলে উল্লেখ করলে গুঞ্জন শুরু হয়।

আরও বিভিন্ন মহিলার সঙ্গে বারবার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বাবরের। সোশ্য়াল মিডিয়াতে অনেকেই বাবরের প্রতি ভালবাসা ব্যক্ত করেছেন।

বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান টেস্ট ও টি টোয়েন্টিতে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ জয় করেছে ও ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে।

টেস্ট, ওয়ান ডে ও টি টোয়েন্টি তিন ফর্ম্য়াটেই ধারাবাহিকভাবে রান করে গিয়েছেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেতৃত্বও দিচ্ছেন।

বাবর আজমের নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে পাকিস্তান ক্রিকেট দল।
(Feed Source: abplive.com)
