)
UPI Accepted in 11 Countries: দেশে ইউপিআই পেমেন্টের উপর ০.৪% এমডিআর চার্জের বিরুদ্ধে প্রতিবাদের খবর আসছে। আবার এর মধ্যেই এখন খবর এসেছে, ভারত ছাড়াও যেসব দেশে ইউপিআই অনুমোদিত, সেখানেও এমডিআর নিয়মটি কার্যকর হবে। এর মানে, ভারতে কার্যকর হওয়া ইউপিআই এমডিআর নিয়মটি এখন প্রকারান্তরে বিশ্বব্যাপী চালু হতে চলেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে ইউপিআই পেমেন্টের উপর ০.৪% এমডিআর চার্জের বিরুদ্ধে একটা প্রতিবাদ চলছেই। তার মধ্যেই এখন খবর এসেছে, ভারত ছাড়াও যেসব দেশে ইউপিআই সক্রিয়, সেখানেও এমডিআর নিয়মটি কার্যকর হবে। কোথায় কোথায়? মোট ১১টি দেশে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর থেকে কার্যকর হতে যাওয়া নতুন ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট তথা এমডিআর নিয়ে একটি বিতর্ক ইদানীং চলছেই। দেশ জুড়ে ব্যবসায়ী এবং ব্যবসায়িক সংগঠনগুলি এ নিয়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা ২ অক্টোবর ‘নো ইউপিআই ডে’ পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিন দোকানদাররা গ্রাহকদের কাছ থেকে ইউপিআই-এর মাধ্যমে কোনো অর্থ গ্রহণ করবেন না। তাঁদের দোকান থেকে ইউপিআই বোর্ডগুলি হয় সরিয়ে ফেলবেন অথবা তা কালো কাপড় দিয়ে ঢেকে দেবেন।
দেশে ইউপিআই পেমেন্টের উপর ০.৪% এমডিআর চার্জের বিরুদ্ধে একটা প্রতিবাদ চলছেই। তার মধ্যেই এখন খবর এসেছে, ভারত ছাড়াও যেসব দেশে ইউপিআই সক্রিয়, সেখানেও এমডিআর নিয়মটি কার্যকর হবে। এর মানে হল, ভারতে কার্যকর হওয়া ইউপিআই এমডিআর নিয়মটি এখন বিশ্বব্যাপী চালু হতে চলেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পরিবর্তিত এমডিআর কাঠামোর লক্ষ্য হল ইউপিআই ইকোসিস্টেমের জন্য একটি আরও বড় ও নিশ্ছিদ্র আর্থিক মডেল তৈরি করা, যা এখনও পর্যন্ত প্রধানত মার্চেন্ট লেনদেনের জন্য জিরো-এমডিআর ব্যবস্থায় পরিচালিত হচ্ছিল।
কোন ১১টি দেশ ইউপিআই আওতাভুক্ত?
কোন ১১টি দেশ ইউপিআই এমডিআর-এর আওতাভুক্ত হতে চলেছে? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, যেসব দেশে ইউপিআই পরিষেবা চালু আছে, সেখানেই এমডিআর নিয়মটি বাস্তবায়িত হবে। এই দেশগুলির মধ্যে রয়েছে– সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই), ফ্রান্স, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশাস, কাতার, কম্বোডিয়া, গ্রিস এবং মলদ্বীপ।
ফ্রি
বিদেশে ভ্রমণরত ভারতীয় পর্যটক, শিক্ষার্থী এবং সাধারণ গ্রাহকদের জন্য ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। এই চার্জটি শুধুমাত্র আন্তর্জাতিকভাবে পেমেন্ট গ্রহণকারী বিদেশি মার্চেন্ট এবং অ্যাকোয়ারিং পার্টনারদের ক্ষেত্রে প্রযোজ্য।
ইউপিআই লেনদেনে নয়া নিয়ম
ইউপিআই লেনদেনে এসেছে নয়া নিয়ম। ১৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রক নয়া নিয়ম জারি করে জানিয়েছে, ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন এবং রুপে (RuPay) ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে বাড়তি ফি লাগবে না। সাধারণ মানুষের কথা ভেবে এবং ইউপিআই সুরক্ষার জন্য গত অগাস্ট মাসে সংসদে পাস হওয়া নতুন আইনের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে স্পষ্ট হয়ে গেল, ছোট অংকের ডিজিটাল লেনদেন আগের মতোই সম্পূর্ণ ফ্রি। তবে অনেকের মনেই প্রশ্ন উঠছে, তাহলে কি ২০০০ টাকার বেশি পাঠালে চার্জ কাটা হবে? সরকার পরিষ্কার জানিয়েছে, তেমনটা একেবারেই নয়। আপনি যদি ২৫০০ টাকা, ৫০০০ টাকা বা তার বেশি টাকা কাউকে পাঠান, তাহলেও আপনার অ্যাকাউন্ট থেকে কোনও বাড়তি টাকা বা ফি কাটা যাবে না। সাধারণ মানুষের জন্য ইউপিআই যেমন ফ্রি ছিল, তেমনই থাকবে। সরকার আসলে ভবিষ্যতে বড় ব্যবসায়ীদের উপর একটি নির্দিষ্ট ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বসানোর পথ খোলা রাখতে এই নিয়ম এনেছে। এই ফি এমন একটি খরচ, যা ডিজিটাল পেমেন্ট নেওয়ার জন্য বড় ব্যবসায়ীরা ব্যাংককে দিয়ে থাকেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই এই বোঝা সাধারণ ক্রেতার উপর চাপবে না। ভবিষ্যতে যদি কোনও ফি আসেও, তা হয়তো বড় ব্যবসায়ীদের লেনদেনের উপর ০.২৫ থেকে ০.৪ শতাংশের মতো খুব সামান্য হতে পারে। তবে এখনও কোনও ফি কার্যকর করা হয়নি।
(Feed Source: zeenews.com)
