
বিগ বস বাংলার মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রতিযোগীদের সঙ্গে মজায় মাতলেন
এদিন মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রথমেই স্বাগত জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এরপরে প্রসেনজিৎ বলেন, তিনি ঘরের প্রতিযোগীদের সঙ্গে একটু মজা করতে চান। এরপরে ক্যামেরা থএকে একটু দূরে সরে যান সৌরভ। দুর্গের জানলা দিয়ে ঘরের সদস্যরা দেখতে পান, প্রসেনজিৎ চট্টোপাধ্যয়কে। এরপরে ‘বুম্বাদা’ বলেন, ‘তোমরা দাদাকে এমন কী বলেছো যে, তিনি অভিমান করেছেন? আর এই শো সঞ্চালনা করবেন না বলেছেন?’ এতে যারপরনাই অবাক হয়ে যান ঘরের সদস্যরা। এরপরে অবশ্য প্রত্যেকেই মেতে ওঠেন খেলায়।
বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীরা মেতে উঠল খেলায়
এদিন মনামী ঘোষ (Monami Ghosh) এবং সোনামণি সাহাকে (Sonamoni Saha)-কে একটি নৃত্য পরিবেশন করতে দেখা যায়। অন্যদিকে রাজবীর আর নন্দিনীকে একটি মজার গেম খেলতে দেখা যায়। অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে, চোখে জল দুর্নিবার সাহার (Durnibar Saha)। প্রসেনজিতের সঙ্গে দুর্নিবারের সম্পর্ক দীর্ঘদিনের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক, শিল্পী ঐন্দ্রিলা সেন ওরফে মোহর দুর্নিবারের স্ত্রী। পরিবার স্ত্রী-সন্তানকে বাড়িতে রেখে এসেছেন দুর্নিবার। সদ্যই চিঠিতে ছেলে এবং স্ত্রীয়ের কথা লিখতে গিয়ে চোখে জল দুর্নিবারের। এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যকে দেখেও আবেগপ্রবণ হয়ে পড়েন দুর্নিবার।
অন্যদিকে বিগ বসের ঘরে নতুন সদস্য হিসেবে এসেছেন, অনুষ্কা ঘোষ। এর আগেও, স্পিটসভিলার মতো শো-তে অংশ নিয়েছেন অনুষ্কা। তবে এই ঘরে পা রাখার প্রথমদিনই , তাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া শাসনের মুখে পড়তে হল। এদিন সৌরভ তাঁকে ওই ঘরের মধ্যে অতীতের প্রসঙ্গ ও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে বারণ করেন।
(Feed Source: abplive.com)
