
সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন অরিজিৎ সিংহ?
সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ একটি পোস্ট করেছেন আজ। সেখানে তিনি লিখেছেন, ‘হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কী পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয় গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ’। এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় নাম কার করে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অরিজিৎ সিংহ। যখনই তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি তখনই এড়িয়ে গিয়েছেন। কখনোই তিনি রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি নিয়ে আগ্রহী নন। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতে কখনও পিছপা হন না অরিজিৎ সিংহ।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন অরিজিৎ সিংহ
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার, বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন, অরিজিৎ সিংহ (Arijit Singh)। তিনি নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। আরজি কর আন্দোলনের সময়ে, তাঁর ‘আর কবে’ গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। এরপরে, নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে, ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি নিয়েও রুখে দাঁড়িয়েছিলেন অরিজিৎ সিংহ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ অথচ মজার পোস্ট করে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, ‘আমি তো সাধারণ কথা বকতেছিলাম। দলবাজরা এমন ক্ষেপে যায় ক্যানে (কেন)? এই তো ক’দিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিসি (দিয়েছি)। আমরা ঢুকতে দিসি তাই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি বাপ? আগে থেকে বলে দে। সেদিন আমার কবিতাটা নিয়ে যেখান সেখান চেঁচামেচি করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে, হাজতবাস হচ্ছে? সত্যি কথা? তা হাজতে কত জনা ধরে? জায়গা আছে? মাসি হোক বা মেসো.. আস্তে করে কেশো..’
(Feed Source: abplive.com)
