দেখা হতেই উষ্ণ আলিঙ্গন শাহিদ-করিনার, হেসে বললেন কথাও! ‘জব উই মেট’-এর স্মৃতিতে ভাসল নেটদুনিয়া

দেখা হতেই উষ্ণ আলিঙ্গন শাহিদ-করিনার, হেসে বললেন কথাও! ‘জব উই মেট’-এর স্মৃতিতে ভাসল নেটদুনিয়া

একটা সময়ে সম্পর্ক ছিল বটে, তবে তা ভেঙে গিয়েছে দীর্ঘদিন। বর্তমানে নিজের নিজের সংসার নিয়েই ব্যস্ত রয়েছেন, করিনা কপূর খান (Kareena Kapoor Khan) এবং শাহিদ কপূর (Shahid Kapoor)। বর্তমানে তাঁরা ২ জনই আলাদা আলাদা মানুষের সঙ্গে বিবাহিত, সন্তানও রয়েছে তাঁদের।

দেখা হতেই উষ্ণ আলিঙ্গন শাহিদ-করিনার, হেসে বললেন কথাও! ‘জব উই মেট’-এর স্মৃতিতে ভাসল নেটদুনিয়া

কিন্তু শাহিদ আর করিনার জুটিকে, এখনও ভুলতে পারেনি অনুরাগীরা। তাঁদের অভিনীত, ‘জব উই মেট'(Jab We Met) ছবিটির কথা এখনও মানুষের মুখে মুখে। সেই ছবিতে শাহিদ-করিনার রসায়ন দর্শকদের নজর কেড়েছিল। তবে এই সিনেমা চলাকালীনই বিচ্ছেদ হয়েছিল তাঁদের।

শাহিদ আর করিনার বেশ দীর্ঘ সম্পর্ক ছিল। তবে 'জব উই মেট' সিনেমার শ্যুটিং চলাকালীন, ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপরে করিনা 'টশন' ছবিটির শ্যুটিং করতে গিয়ে সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। বর্তমানে তাঁরা বিবাহিত, তাঁদের ২ সন্তানও রয়েছে।

শাহিদ আর করিনার বেশ দীর্ঘ সম্পর্ক ছিল। তবে ‘জব উই মেট’ সিনেমার শ্যুটিং চলাকালীন, ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এরপরে করিনা ‘টশন’ ছবিটির শ্যুটিং করতে গিয়ে সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। বর্তমানে তাঁরা বিবাহিত, তাঁদের ২ সন্তানও রয়েছে।

তবে বিচ্ছেদের পরে, দীর্ঘদিন আর একসঙ্গে কাজ করেননি করিনা-শাহিদ। এমনকি কোনও অনুষ্ঠানে তাঁদের দেখা হলেও, একে অপরকে এড়িয়ে যেতেন শাহিদ-করিনা। তবে এই ছবিটাই বদলে যায় ২০২৫ সালে।

তবে বিচ্ছেদের পরে, দীর্ঘদিন আর একসঙ্গে কাজ করেননি করিনা-শাহিদ। এমনকি কোনও অনুষ্ঠানে তাঁদের দেখা হলেও, একে অপরকে এড়িয়ে যেতেন শাহিদ-করিনা। তবে এই ছবিটাই বদলে যায় ২০২৫ সালে।

গতবছর একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা হয় শাহিদ এবং করিনার। কিন্তু সেই অনুষ্ঠানে একে অপরকে এড়িয়ে না গিয়ে, মঞ্চে দাঁড়িয়েই কথা বলেন তাঁরা। ২ জনের মুখেই ছিল হাসি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই মুহূর্ত।

আর ২০২৬ সালে, ফের যেন সেই একই দৃশ্য দেখা গেল। ফের একটি অনুষ্ঠানে দেখা হয়ে গেল শাহিদ এবং করিনার। একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন তাঁরা।  'জব উই মেট'-এর গীত ও আদিত্যকে পাশাপাশি দেখে, আবেগপ্রবণ নেটিজেনরা।

আর ২০২৬ সালে, ফের যেন সেই একই দৃশ্য দেখা গেল। ফের একটি অনুষ্ঠানে দেখা হয়ে গেল শাহিদ এবং করিনার। একে অপরকে উষ্ণ আলিঙ্গন করলেন তাঁরা। ‘জব উই মেট’-এর গীত ও আদিত্যকে পাশাপাশি দেখে, আবেগপ্রবণ নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, শাহিদ-করিনার এই মুহূর্ত। উষ্ণ আলিঙ্গনে একসঙ্গে হেসে কথাও বলেন তাঁরা। কথায় বলে, সময় সব ক্ষততেই প্রলেপ দেয়। দীর্ঘদিন আগের সম্পর্কের তীক্ততা ভুলে, এখন খুব স্বাভাবিকভাবেই একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন, শাহিদ-করিনা।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে, এক নেটাগরিক সমাজমাধ্যমে লিখেছেন, 'এটা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি।' অন্য এক জনের মন্তব্য, 'আহা, কী সুন্দর মুহূর্ত!' গত বছর জয়পুরে এক অনুষ্ঠানের মঞ্চের পরে, ফের এখন একসঙ্গে দেখা গেল তাঁদের।

সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তে, এক নেটাগরিক সমাজমাধ্যমে লিখেছেন, ‘এটা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ছি।’ অন্য এক জনের মন্তব্য, ‘আহা, কী সুন্দর মুহূর্ত!’ গত বছর জয়পুরে এক অনুষ্ঠানের মঞ্চের পরে, ফের এখন একসঙ্গে দেখা গেল তাঁদের।

সম্প্রতি করীনার টক শো ‘হোয়াট উয়োমেন ওয়ান্ট’-এ শাহিদ কপূরের স্ত্রী, মীরা রাজপুতকে দেখে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। দুই তারকা-পত্নীর একসঙ্গে তোলা একটি ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

সম্প্রতি করীনার টক শো ‘হোয়াট উয়োমেন ওয়ান্ট’-এ শাহিদ কপূরের স্ত্রী, মীরা রাজপুতকে দেখে চমকে গিয়েছিলেন অনুরাগীরা। দুই তারকা-পত্নীর একসঙ্গে তোলা একটি ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

শাহিদ-করিনার প্রেমের সম্পর্ক এখন অতীত। তবে অভিনেতা এবং অভিনেত্রীর পরিবারের মধ্যে যে ভাল সম্পর্ক রয়েছে, সেই বিষয়টাও নজর কেড়েছিল নেটিজেনদের।

শাহিদ-করিনার প্রেমের সম্পর্ক এখন অতীত। তবে অভিনেতা এবং অভিনেত্রীর পরিবারের মধ্যে যে ভাল সম্পর্ক রয়েছে, সেই বিষয়টাও নজর কেড়েছিল নেটিজেনদের।

(Feed Source: abplive.com)