হাজারতম ম্যাচে অপ্রতিরোধ্য মেসি, অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্তিনা
দোহা: পেশাদার ফুটবলে নিজের হাজারতম ম্যাচকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি (Lionel Messi)। অস্ট্রেলিয়ার রক্ষণকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। নিজে গোল করলেন। সাজিয়ে দিলেন গোলের জন্য অতুলনীয় কিছু বল। যদিও সুযোগ নষ্টের প্রদর্শনী করে ব্যবধান বাড়াতে পারেননি আলেহান্দ্রো পাপু গোমেস, লউতারো মার্তিনেজরা। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইানালে পৌঁছে গেল আর্জেন্তিনা। শেষ আটের ম্যাচে মেসিদের প্রতিপক্ষ মেম্ফিস দেপাই-কোডি গ্যাকপোদের নেদারল্যান্ডস। যাঁরা শনিবারই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন। ম্যাচের শুরু থেকেই ছিল আর্জেন্তিনার দাপট। পরিসংখ্যান…








