Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
SCO Summit: এক ছাদের নীচে মোদী-জিনপিং-পুতিন! দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-পাক?
SCO Summit: এক ছাদের নীচে মোদী-জিনপিং-পুতিন! দ্বিপাক্ষিক বৈঠকে ভারত-পাক?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ এবং ১৬ সেপ্টেম্বর উজবেকিস্তানে থাকবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এই বৈঠকে অংশ নেবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ নিয়ে বিবাদ ও উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার মঝেই হচ্ছে এই এসসিও শীর্ষ সম্মেলন। নেতারা গত দুই দশকে এই গ্রুপিংয়ের কার্যক্রম পর্যালোচনা করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে। প্রাচীন সিল্ক রোডে…

Read More

Russia Ukraine War: খারকিভে ব্ল্যাকআউট, রাশিয়ার আক্রমণের তীব্র সমালোচনা জেলেনস্কির
Russia Ukraine War: খারকিভে ব্ল্যাকআউট, রাশিয়ার আক্রমণের তীব্র সমালোচনা জেলেনস্কির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার লক্ষ্য হল ইউক্রেনের পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ‘মানুষকে আলো এবং বিদ্যুৎ থেকে বঞ্চিত করা’। ব্ল্যাকআউটের কারণে খারকিভ এবং ডনেৎস্ক সহ পূর্বাঞ্চলের প্রায় নয় মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই ইউক্রেন জানায় যে দ্রুত পাল্টা আক্রমণের মাধ্যমে তারা ৩,০০০ বর্গ কিমি (১,১৫৮ বর্গ মাইল) এরও বেশি এলাকা পুনরুদ্ধার করেছে। খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, বেসামরিক পরিকাঠামোতে রাশিয়ার হামলার ফলে তার…

Read More

UNSC: দীর্ঘ মৈত্রীর অবসান? এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত…
UNSC: দীর্ঘ মৈত্রীর অবসান? এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপাত ভাবে এটা মনে হওয়াই স্বাভাবিক যে, তবে কি রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘ মৈত্রীর অবসান ঘটল? কেননা, রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে প্রথম বার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল ভারত। বুধবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিয়ো টেলিকনফারেন্সে যোগ দেবেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। জেলেনস্কির বৈঠকে যোগ দেওয়া নিয়ে বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জে উপস্থিত রাশিয়ার প্রতিনিধি। তখনই বিষয়টি নিয়ে সমাধানের জন্য ‘পদ্ধতিগত ভোটে’র (প্রসিডিউর‌্যাল…

Read More

Russia-Ukraine: সাংঘাতিক কোনও হামলা চালাতে পারে রাশিয়া, স্বাধীনতা দিবসের আবহে তাই শঙ্কিত…
Russia-Ukraine: সাংঘাতিক কোনও হামলা চালাতে পারে রাশিয়া, স্বাধীনতা দিবসের আবহে তাই শঙ্কিত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩১ তম স্বাধীনতা দিবস আর দুদিন পরেই। ২৪ অগস্ট। তার আগে দেশকে সতর্ক করলেন দেশটির প্রশাসক। তিনি আর কেউ নন ভোলদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার লাগাতার হামলার মধ্যেও যিনি দেশকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। সেই তিনি এবার তাঁদের স্বাধীনতা দিবসের আবহে দেশের উপর রাশিয়ার ভয়াবহ কোনও হামলা হতে পারে এই মর্মে সতর্ক করলেন ইতিমধ্যেই যুদ্ধবিদ্ধস্ত তাঁর দেশবাসীকে। সামনের দিনগুলিতে দেশের নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করতে বললেন জেলেনস্কি। স্বাধীনতা দিবস উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়ার…

Read More

Russias-Ukraine War: কেন হঠাৎ জি জিন পিংয়ের সাহায্য চাইলেন জেলেনস্কি
Russias-Ukraine War: কেন হঠাৎ জি জিন পিংয়ের সাহায্য চাইলেন জেলেনস্কি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্ধ হোক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিশ্ব জুড়ে অধিকাংশ দেশ এটা চেয়ে এসেছে। কিন্তু কোনও পক্ষই শুনতে চায়নি। তবে যেহেতু রাশিয়াই ইউক্রেন আক্রমণ করেছে, সেহেতু রাশিয়ার কোর্টেই বল। ফলে যুদ্ধ বন্ধের আর্জি নিয়ে রাশিয়ার উপর আন্তর্জাতিক মহলের চাপও ছিল। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি রাশিয়া। কিন্তু যুদ্ধ বন্ধের লক্ষ্যে নানা উদ্যোগ বিচ্ছিন্ন ভাবে চোখে পড়েছে। সম্প্রতি যেমন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাপ্তি টানতে সাহায্য করার জন্য চিনের প্রেসিডেন্ট জি জিন পিংয়ের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ খুঁজছে…

Read More

Ukraine Russia Grain Deal: চমকপ্রদ! যুদ্ধের আবহেই রাশিয়া-ইউক্রেন সই করল এই চুক্তিতে…
Ukraine Russia Grain Deal: চমকপ্রদ! যুদ্ধের আবহেই রাশিয়া-ইউক্রেন সই করল এই চুক্তিতে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চমকপ্রদ! অবিশ্বাস্য! যুদ্ধরত দুটি দেশ যখন কোনও সংকট দূর করতে মানবিক হয়ে ওঠে তখন বিশ্ব-রাজনীতির সাপেক্ষে তা রীতিমতো তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে ওঠে। ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলি খুলে দিতে রাষ্ট্রসঙ্ঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার ঐতিহাসিক এই চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি সইয়ের বিষয়ে তুরস্ক ও রাষ্ট্রসঙ্ঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইউক্রেনে রুশ হামলার পর বিশ্ব জুড়ে যে খাদ্যসংকট দেখা দিয়েছে, এ চুক্তির ফলে তা কেটে যাবে বলে আশা করা হচ্ছে।…

Read More

Russia-Ukraine War: ইউক্রেনের জনবহুল শপিং মলে রুশ মিসাইল হানা, বহু হতাহতের আশঙ্কা
Russia-Ukraine War: ইউক্রেনের জনবহুল শপিং মলে রুশ মিসাইল হানা, বহু হতাহতের আশঙ্কা

টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট লিখেছেন, “শপিং মল, যেখানে হাজার হাজার মানুষের জমায়েত ছিল, সেখানে মিসাইল হামলা চালানো হয়েছে। মলটি পুরো জ্বলে গিয়েছে। দমকল আপতকালীন পরিস্থিতিতে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখনই হতাহতের সংখ্যা বোঝা অসম্ভব।” Updated By: Jun 27, 2022, 10:12 PM IST

Read More

China-Russia: রাশিয়াকে সমর্থন করে যাবে চিন, জানিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট
China-Russia: রাশিয়াকে সমর্থন করে যাবে চিন, জানিয়ে দিলেন চিনের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদন: চিন রাশিয়ার সৌহার্দ্য়ের কথা কে না জানে! যা এই যুদ্ধের বাজারেও বিঘ্নিত হয়নি বলে খবর। ফের সেই প্রমাণই পাওয়া গেল। চিনের প্রেসিডেন্টকে উদ্ধৃত করে চিনের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, রাশিয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা অব্যাহত রাখবে চিন। ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ ঘটনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-সহ গোটা পশ্চিমি বিশ্বই রাশিয়ার বিরুদ্ধে একজোট হয়। রাশিয়ার উপর আরোপ করে একের পর এক নিষেধাজ্ঞা। রাশিয়া কিন্তু তার দীর্ঘদিনের বন্ধু-রাষ্ট্রকে ছেড়ে যায়নি। আজ, বুধবার আবারও…

Read More