Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘আমি তোমার সঙ্গে দোস্তি করব, আর তুমি বিজেপি-র সঙ্গে মস্তি’! সরাসরি রাহুলকে নিশানা মমতার
‘আমি তোমার সঙ্গে দোস্তি করব, আর তুমি বিজেপি-র সঙ্গে মস্তি’! সরাসরি রাহুলকে নিশানা মমতার

কলকাতা: কংগ্রেসকে বাদ দিয়ে কেন্দ্রে তৃতীয় জোটের জল্পনা উস্কে দিয়েছেন আগেই। একবার ফের চাঁচাছোলা ভাষায় কংগ্রেস তথা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি রাহুলকে নিশানা করেছেন মমতা। তিনি নন, কংগ্রেসই বিজেপি-র সামনে মাথা নত করেছে বলে দাবি মমতার। তাঁর এই মন্তব্যে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী ঐক্যের সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল (Lok Sabha elections 2024)। সরাসরি রাহুল গান্ধীকে আক্রমণ মমতা বন্দ্য়োপাধ্যায়ের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে…

Read More

বেতন মাত্র কয়েক হাজার, কেষ্টর রাঁধুনির অ্যাকাউন্টে ৬০ লক্ষের লেনদেন!
বেতন মাত্র কয়েক হাজার, কেষ্টর রাঁধুনির অ্যাকাউন্টে ৬০ লক্ষের লেনদেন!

প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলায় ফের চাঞ্চল্যকর তথ্য। এ বার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলল বলে খবর। মাত্র কয়েক হাজার টাকার বেতন পেতেন বিজয়। তার পরও তাঁর অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা এল কোথা থেকে, উঠছে প্রশ্ন (Cattle Smuggling Case)। বীরভূমের তৃণমূল সভাপতি, অনুব্রতর রাঁধুনি বিজয় বিজয় রজকের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন, জবাব খুঁজছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অ্যাকাউন্ট খোলা থেকে লেনদেন, কিছুই তিনি জানেন না বলে দাবি করেছেন…

Read More

রাত পোহালেই জিজ্ঞাসাবাদ সুকন্যাকে, তার আগে দিল্লিতে গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ
রাত পোহালেই জিজ্ঞাসাবাদ সুকন্যাকে, তার আগে দিল্লিতে গ্রেফতার অনুব্রতর হিসাবরক্ষক মণীশ

কলকাতা: গরুপাচার মামলায় এ বার অনুব্রত মণ্ডলেরহিসাব রক্ষককে গ্রেফতার করা হল। এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে খবর, মঙ্গলবার অনুব্রতর মুখোমুখি বসিয়ে প্রশ্ন করা হয় তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে। সূত্রের খবর, অনুব্রত, তাঁর স্ত্রী, কন্যা, আত্মীয়, ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পত্তি, একাধিক রাইস মিল, কোটি কোটি টাকার লেনদেন, সবকিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হয়। গরুপাচারকাণ্ডে জেলবন্দি অনুব্রতর নামে কোটি কোটি টাকার সম্পত্তি, ব্যাঙ্কে গচ্ছিত কোটি কোটি টাকার হদিশ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার উৎস কী? এগুলো কি গরু পাচারের টাকা? তার উত্তর…

Read More

তিনিই মমতার উত্তরাধিকারী, আগামীর মুখ্যমন্ত্রী! একান্ত সাক্ষাৎকারে জবাব দিলেন অভিষেক
তিনিই মমতার উত্তরাধিকারী, আগামীর মুখ্যমন্ত্রী! একান্ত সাক্ষাৎকারে জবাব দিলেন অভিষেক

নয়াদিল্লি: অলিখিত ভাবে তৃণমূলে (TMC)  মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)উত্তরাধিকার তিনি। আগামী বদিনে বাংলার রাজনীতিতেও তাঁর মসনদ পাওয়া পাকা বলে দাবি করেন ঘনিষ্ঠবৃত্তের লোকজন। বিশেষ করে ২০২৪-র লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিরোধী শিবিরে তৃণমূলের সক্রিয়তা দেখে বার বার উঠে এসেছে এই দাবি। মমতা জাতীয় রাজনীতিতে সক্রিয় হলে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) দেখা যেতে পারে বলে শোনা গিয়েছে। কিন্তু বাংলার মুখ্য়মন্ত্রী হতে কি আদৌ ইচ্ছুক খোদ অভিষেক! এবিপি নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন নিজেই। এবিপি নিউজের…

Read More

রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন, অভিযোগ ছিল শুভেন্দুর, শাহি-সাক্ষাতের আগেই নন্দিনীকে সরাল রাজভবন
রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন, অভিযোগ ছিল শুভেন্দুর, শাহি-সাক্ষাতের আগেই নন্দিনীকে সরাল রাজভবন

কলকাতা: জগদীপ ধনকড়ের উত্তরসূরি হিসেবে দায়িত্বে আসা। কিন্তু পূর্বসূরির সঙ্গে বৈসাদৃশ্য চোখ এড়ায়নি। ধনকড়ের সঙ্গে যেমন নিত্যদিন সংঘাত লেগে থাকত রাজ্যের তৃণমূল সরকারের, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে রাজ্য সরকারের দহরম মহরমই বরং চোখে পড়েছে এ যাবৎ। কিন্তু বিধানসভায় বিজেপি (BJP) নেতাদের ক্ষোভপ্রকাশ, প্রকাশ্য সমালোচনা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে কি সেই অবস্থান বদলালেন বর্তমান রাজ্যপাল! তাঁর প্রিন্সিপাল সেক্রেটারি বদলের সিদ্ধান্ত ঘিরে উঠছে এমন প্রশ্নই। প্রিন্সিপাল সেক্রেটারি বদলের সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন রবিবার রাতে একরকম আচমকাই খবরটি…

Read More

‘বাঘ, তবে প্রভাবশালী নয়!’ অনুব্রতকে নিয়ে এ কী বললেন কুণাল
‘বাঘ, তবে প্রভাবশালী নয়!’ অনুব্রতকে নিয়ে এ কী বললেন কুণাল

কলকাতা: একাধিক ইস্যুতে বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেই সঙ্গে অনুব্রত প্রসঙ্গেও বক্তব্য রাখেন। বিশ্বভারতী প্রসঙ্গে তিনি বলেন, “অর্মত্য সেনকে লক্ষ্য করে অনভিপ্রেত মন্তব্য করেছেন। পারিবারিক জমি সহ সমস্ত ডকুমেন্টস মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এর পরেও তর্কে জড়ানো উচিত নয় ওনার। অপমান, কুৎসা করলে বাংলার মানুষ পছন্দ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ভাবে তাঁর বক্তব্য জানিয়েছেন। কে কতটা বলতে পারে, তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য রাখছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিচক্ষণ রাজনীতিবিদ। তাঁর বক্তব্যকে কলুষিত করছেন।”…

Read More

সামনে সেই মহিলারা, পঞ্চায়েতের আগে বিরাট প্ল্যান তৃণমূলের! তুঙ্গে আলোড়ন
সামনে সেই মহিলারা, পঞ্চায়েতের আগে বিরাট প্ল্যান তৃণমূলের! তুঙ্গে আলোড়ন

কলকাতা:  টার্গেট মহিলা ভোট।বিধানসভা ভোটের ধারা বজায় রাখতে চায় তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটে মহিলাদের মন বুঝতে ‘চলো গ্রামে যাই’ কর্মসূচী নিয়েছিল তৃণমূল মহিলা কংগ্রেস গত ৭৫ দিনের রিপোর্ট তৈরি করে জমা দেওয়া হল দলের শীর্ষ নেতৃত্বের কাছে।জনসংযোগ কর্মসূচীতে উঠে এসেছে আবাস, শৌচালয় ও সড়ক প্রসঙ্গ।আবাস ইস্যুতে মহিলাদের বোঝানো হচ্ছে ২০১৮ সালের আবাস তালিকা নিয়ে কেন্দ্র রাজনীতি করছে।তবে প্রকৃত প্রাপকদের বোঝানো হচ্ছে সরকার পাশে আছে।শৌচালয় ও সড়ক নিয়ে প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে রিপোর্ট। ৭৫ দিনের কর্মসূচীতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে আগ্রহ পাওয়া গেছে রাজ্য…

Read More

সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা
সরস্বতী পুজোয় বাংলায় হাতেখড়ি রাজ্যপালের, অ-আ লিখতে শিখে খুদেকে দিলেন গুরুদক্ষিণা

কলকাতা: সরস্বতী পুজোর (Sataswati Puja 2023) দিনই আনুষ্ঠানিকভাবে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। বৃহস্পতিবার রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সামনেই বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দেন মুখ্যমন্ত্রী। তবে এ দিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দিলেন মুখ্যমন্ত্রী এ দিন বিকেলে রাজভবনে বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে সরস্বতীর কাঁধে গুরুদায়িত্ব পড়ে। হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায়…

Read More

ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়াল না বিজেপি
ধনকড় অধ্যায় অতীত! হাতেখড়ি অনুষ্ঠানে মমতার সঙ্গে খোশগল্পে রাজ্যপাল, ধারও মাড়াল না বিজেপি

কলকাতা: রাজ্যপাল হিসেবে দায়িত্বগ্রহণের পর কেটে গিয়েছে দু’মাস। কিন্তু পূর্ব সূরি জগদীপ ধনকড়ের মতো সরাসরি সংঘাতের পরিবর্তে এ যাবৎ বাংলার সরকারের সঙ্গে সুসম্পর্কই বজায় রেখে চলতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার, সরস্বতী পুজোয় আরও একবার তা ধরা পড়ল ক্যামেরায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এ দিন বাংলায় প্রতীকী হাতেখড়ি হল তাঁর।  সেখানে রাজ্য বিজেপি-র নেতাদের কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু উপস্থিত ছিলেন খোদ মমতা, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও উপস্থিত…

Read More

বিজেপি করেন বলে মিঠুনকে বয়কটের চেষ্টা! দাবি দিলীপের
বিজেপি করেন বলে মিঠুনকে বয়কটের চেষ্টা! দাবি দিলীপের

কলকাতা: ‘প্রজাপতি’ ছবিটি নিয়ে বিতর্ক থামার নেই। নন্দনে ছবিটি কেন দেখানো গেল না, তা নিয়ে প্রশ্ন রয়েইছে। সিনেমা শিল্পকে নিয়ে রাজনীতি বন্ধ করার দাবি তুলছেন অনেকে। কিন্তু যত দিন যাচ্ছে ‘প্রজাপতি’ ছবিটি (Projapoti Controversy) নিয়ে বিতর্ক বাড়ছেই। এ বার বিজেপি-র (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মারাত্মক অভিযোগ তুললেন। তাঁর দাবি, একদা তৃণমূল (TMC) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) বিজেপি-তে চলে আসায়, তাঁকে বয়কটের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। যত দিন যাচ্ছে ‘প্রজাপতি’ ছবিটি নিয়ে বিতর্ক বাড়ছেই ‘প্রজাপতি’-বিতর্কে…

Read More