Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
৩১ জানুয়ারি থেকে ফের শুরু ISL, কবে কবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি হবে?
৩১ জানুয়ারি থেকে ফের শুরু ISL, কবে কবে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি হবে?

এক মাসের বিরতির পরে ফের শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)। কলিঙ্গ সুপার কাপ শেষ হওয়ার তিনদিন পরেই আইএসএল শুরু হবে। তবে সেই ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর এফসি এবং নর্থ-ইস্ট ইউনাইটেড। আর ফেব্রুয়ারির শুরুতেই হতে চলেছে কলকাতা ডার্বি। আগামী ৩ ফেব্রুয়ারি প্রথম লেগের ডার্বিতে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। যা দ্বিতীয় দফায় দু’দলের প্রথম ম্যাচ হতে চলেছে। ফিরতি লেগের ডার্বি হবে আগামী ১০ মার্চ। সবমিলিয়ে গ্রুপ লিগের খেলা শেষ হবে আগামী ১৪ এফ্রিল। সেদিন মুখোমুখি হবে…

Read More

এবারের আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে
এবারের আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি, দেখে নিন এক ঝলকে

কলকাতা: আইএসএলের প্রথম পর্বের সূচি ঘোষণা করে দিয়েছে এফএসডিএল। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান আইএসএল অভিযান শুরু করবে পঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। ২৩ সেপ্টেম্বর মোহনবাগান যুবভারতীতে খেলবে আইএসএলের প্রথম ম্যাচ। সবুজ মেরুনের প্রথম অ্যাওয়ে ম্যাচ ৭ অক্টোবর, প্রতিপক্ষ চেন্নাইয়িন এফসি। আইএসএলের প্রথম ডার্বি ২৮ অক্টোবর। এক ঝলকে দেখে আইএসএলে মোহনবাগানের সম্পূর্ণ সূচি: ২৩ সেপ্টেম্বর বনাম পঞ্জাব এফসি (যুবভারতী, রাত ৮টা), ২৭ সেপ্টেম্বর বনাম বেঙ্গালুরু এফসি (যুবভারতী, রাত ৮টা), ৭…

Read More

ফুটবলারদের নিয়ে হোটেল ফিরে কেক কাটলেন কুয়াদ্রাত, ভূত বানানো হল নন্দকে
ফুটবলারদের নিয়ে হোটেল ফিরে কেক কাটলেন কুয়াদ্রাত, ভূত বানানো হল নন্দকে

টানা আটটি ডার্বিতে হার। জেসন কামিন্স, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোসের মতো বিশ্বকাপার, ইউরো কাপারদের বিরুদ্ধে খেলতে নামার আগে ধারেভারে কিছুটা যেন পিছিয়েই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু নন্দকুমারের একটি গোলই সব রং বদলে দিল। বৃষ্টিস্নাত যুবভারতীতে সাড়ে চার বছর পর ডার্বিতে জ্বলল মশাল। উড়ল লাল-হলুদ পতাকা, আবীর। ম্যাচের শেষ বাঁশি বাজা মাত্র অঝোর বৃষ্টির মধ্যে মাঠে ছুটে গেলেন রিজার্ভ বেঞ্চের ফুটবলাররা। বৃষ্টি মাথায় নিয়ে সেলিব্রেশনে মেতে উঠল লাল হলুদ। সবচেয়ে বেশি উচ্ছ্বাস ছিল চেন্নাইয়ের ফুটবলারকে ঘিরে। আর হবে নাই বা কেন!…

Read More

EB vs MB, Durand Cup 2023 Live: সাড়ে ৪ বছরের খরা কাটিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের
EB vs MB, Durand Cup 2023 Live: সাড়ে ৪ বছরের খরা কাটিয়ে ডার্বি জয় ইস্টবেঙ্গলের

২০১৯ সালের ২৭ জানুয়ারি। ইস্টবেঙ্গল শেষ বার ডার্বি জিতেছিল সাড়ে চার বছর আগে। তার পর থেকে ডার্বির রং শুধুই সবুজ-মেরুন। মাঝে একটি ড্র এবং করোনার কারণে একটি ম্যাচ বাতিল হয়ে যাওয়া ছাড়া সবেতেই জিতেছে মোহনবাগান। গত বারের ডুরান্ডে ১-০ জিতেছিল বাগান। এটাই ইস্টবেঙ্গলের কাছে সম্ভবত সম্মানজনক হার। বাকি প্রতিটি ম্যাচে দুই বা তার বেশি গোল হজম করে হেরেছে লাল-হলুদ। এবার যদি মোহমবাগান নয়ে ৯ করে দেয় তবে মুখ লুকানোর আর জায়গা থাকবে না ইস্টবেঙ্গলের। 12 Aug 2023, 06:50:50 PM…

Read More

জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা
জুনিয়র ডার্বিতে বাগানকে আটকে দিল ইস্টবেঙ্গল, বড়দের লজ্জা ঢাকল ছোটরা

কলকাতা: বড়রা যেটা করতে পারেনি, সেটাই করে দেখাল ইস্টবেঙ্গলের ছোটরা। জুনিয়র কলকাতা ডার্বিতে গোলশূন্য শেষ হল ম্যাচ। ইস্টবেঙ্গলের সমর্থকদের কাছে যা এই মুহূর্তের পরিস্থিতি বিচার করলে স্বস্তির। একদিকে যখন সিনিয়র ফুটবলে গত চার বছর ধরে মোহনবাগানকে হারাতে পারেনি ইস্টবেঙ্গল, তখন তাদের ছোটদের লড়াই মনে রাখতেই হবে। আইএসএলের এই মরসুমে দু’টি ডার্বিতেই হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। হকি লিগের প্রথম ডার্বি জিতেছে মোহনবাগান। সেই ম্যাচে তুমুল গন্ডগোল হয়। মাঠে ইট পড়ে। প্রথম দিন ম্যাচ ভেস্তে যাওয়ার পরে আবার খেলা হয়। সেই ম্যাচে…

Read More