ছাত্রছাত্রীদের শুধু শিক্ষিত নয়, স্বনির্ভর করার উদ্যোগে শুরু বিশেষ প্রকল্প
রণবীর ভট্টাচার্য ৩২ বছর ধরে সমাজের জন্য নানা কাজ করে চলা বেসরকারি সংস্থা টুমরোজ ফাউন্ডেশন স্কিলস@স্কুল কর্মকান্ড শুরু করল কলকাতার বন্দর এলাকায় দুটি স্কুলে। এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর্য পরিষদ বিদ্যালয়ে। এই সমগ্র কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভাবে সাহায্য করছে কেন্দ্রীয় মিনি রত্ন সংস্থা ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার দিক থেকে মহৎ কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা অঙ্গীকার করেছে ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড, যাদের অন্যতম অফিস রয়েছে কলকাতার হাইড রোডে। স্কিলস@স্কুল একটি বিশেষ স্কুল কেন্দ্রিক…







