Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আয়াতোল্লার বাসভবনের কাছে বিস্ফোরণ, উঠল ‘স্বৈরাচারী শাসক নিপাত যাও স্লোগান’, কী অবস্থা ইরানে?
আয়াতোল্লার বাসভবনের কাছে বিস্ফোরণ, উঠল ‘স্বৈরাচারী শাসক নিপাত যাও স্লোগান’, কী অবস্থা ইরানে?

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছেই। সেই আবহেই নয়া যুদ্ধের ইঙ্গিত পশ্চিম এশিয়ায়। এবার মুখোমুখি ইরান এবং ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়েছে দুই দেশের মধ্যে। প্রথমে ইজরায়েল হামলা চালায়, তার পর প্রত্যাঘাত করে ইরান। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত বলে জানা যাচ্ছে। (Iran vs Israel Conflict) Iran International সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের সর্বোচ্চ শাসক আয়াকোল্লা আলি খামেনেইয়ের বাসভবনের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তেহরানের পাস্তুর স্কোয়্যার এলাকায় থাকেন আলি খামেনেই। সেখানে দেশের প্রেসিডেন্টের বাসভবনও রয়েছে। এদিন সকালে…

Read More

Arrest Warrant: অভিযোগ গণহত্যার! গ্রেফতারি পরোয়ানা জারি ইজরায়েলের নেতানিয়াহুয়ের বিরুদ্ধে…
Arrest Warrant: অভিযোগ গণহত্যার! গ্রেফতারি পরোয়ানা জারি ইজরায়েলের নেতানিয়াহুয়ের বিরুদ্ধে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধাপরাধ ও মানবিকতার বিরুদ্ধে অভিযুক্ত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি একই অভিযোগ রয়েছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের সামরিক প্রধান মোহম্মদ দেইফে সহ আরও বহু জনের নামে। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক কোর্টের প্রসিকিউটার করিম খান তিনি মে মাসের ২০ তারিখে আর্জি জানিয়েছিলেন। সেই আর্জির জেরে আন্তর্জাতিক কোর্টের ৩ বিচারকের প্যানেল জানায়, ‘চেম্বার বিবেচনা করেছে যে উভয় ব্যক্তিই ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে বেঁচে থাকার জন্য অপরিহার্য বস্তু…

Read More

ইরানের আক্রমণ থেকে বাঁচতে দৌড় নেতানিয়াহুর? ভাইরাল ভিডিও-র সত্যতা সামনে এল
ইরানের আক্রমণ থেকে বাঁচতে দৌড় নেতানিয়াহুর? ভাইরাল ভিডিও-র সত্যতা সামনে এল

নয়াদিল্লি: যুদ্ধের মেঘ ঘনিয়ে এসেছে পশ্চিম এশিয়া জুড়ে। পরিস্থিতি কোন দিকে এগোয়, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়া এই উদ্বেগে বাড়তি মাত্রা যোগ করছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও তাতে নয়া সংযোজন। ভিডিও-তে নেতানিয়াহুকে দৌড়তে দেখা গিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে তিনি দৌড়ে বাঙ্কারে আশ্রয় নিতে ছুটছিলেন বলে চাউর হয়েছে সর্বত্র। কিন্তু ভিডিওটির সত্যতা সামনে এল এবার। (Fact Check) ইরানের সমর্থক বেশ কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে নেতানিয়াহুর দৌড়নোর ওই ভিডিওটি ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়, ইরানের…

Read More

পশ্চিম এশিয়ায় আরও এক গাজার জন্ম! লেবাননে রকেট বর্ষণ ইজরায়েলের, শিশু-সহ একদিনে নিহত ৫০০
পশ্চিম এশিয়ায় আরও এক গাজার জন্ম! লেবাননে রকেট বর্ষণ ইজরায়েলের, শিশু-সহ একদিনে নিহত ৫০০

বেইরুট: পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি বিস্ফোরণের পর এবার সরাসরি রকেট বর্ষণ। প্যালেস্তাইনের পর এবার লেবাননে হামলা ইজরায়েলের। সোমবার এই হামলায় ৪৯২ জন মারা গিয়েছেন বলে খবর। নিহতদের মধ্যে রয়েছে ৩৫ শিশুও। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সবমিলিে ১৬৪৫ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। লেবাননের উপর এই হামলার ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা তুরস্কের। (Israel-Lebanon War) গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা, ওয়েস্টব্যাঙ্ক মিলিয়ে হাজার হাজার…

Read More

গাজায় নিহত ৩০৯৬০, ‘থামতে জানতে হয়’, এবার ইজরায়েলকে কড়া বার্তা আমেরিকার
গাজায় নিহত ৩০৯৬০, ‘থামতে জানতে হয়’, এবার ইজরায়েলকে কড়া বার্তা আমেরিকার

নয়াদিল্লি: নয় নয় করে গাজায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এবার ইজরায়েল, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনায় মুখ খুলল আমেরিকা। গাজায় যেভাবে নিরীহ নাগরিকের মৃত্যু বেড়ে চলেছে, তার জন্য নেতানিয়াহুকে কাঠগড়ায় তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্যালেস্তিনীয় সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহু যে অবস্থান নিচ্ছেন, তাতে ইজরায়েলের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। (Joe Biden) গত বছর অক্টোবর থেকে ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখনও পর্যন্ত শুধুমাত্র গাজাতেই কমপক্ষে ৩০ হাজার…

Read More

রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির পক্ষে ভোট ভারতের, গাজা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন
রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির পক্ষে ভোট ভারতের, গাজা নিয়ে নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন

নয়াদিল্লি: দুই মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে ইতিমধ্যেই। নিত্যদিন হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। সেই আবহে এবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে দাবি আরও জোরাল হল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গাজায় মানবিক যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল ভারত। শুধু ভারতই নয়, অস্ট্রেলিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ফ্রান্স, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, সৌদি আরবের মতো দেশও অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে।  পাশাপাশি সমস্ত পণবন্দি মানুষজনের নিঃশর্ত মুক্তির প্রস্তাবেও সমর্থন জমা পড়েছে। (Israel Hamas War) রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি…

Read More

Israel Palestine Conflict: বোমা ছেড়ে এবার পাম্প! হামাসের সুড়ঙ্গে বন্যার পরিকল্পনা ইজরায়েলের
Israel Palestine Conflict: বোমা ছেড়ে এবার পাম্প! হামাসের সুড়ঙ্গে বন্যার পরিকল্পনা ইজরায়েলের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্দিদের মুক্তির জন্য যুদ্ধের সংক্ষিপ্ত বিরতির পরে, ইজরায়েল এবং হামাসের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। হামাস যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হওয়ার পর ইজরায়েল গাজায় আবার বোমা হামলা শুরু করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল এখন ভূমধ্যসাগর থেকে পাম্প করা জল দিয়ে গাজায় হামাসের টানেল ব্যবস্থা প্লাবিত করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইজরায়েল একটি বড় সিস্টেম পাম্প অ্যাসেম্বেল করেছে যা হামাসের টানেলগুলিকে প্লাবিত করার জন্য ব্যবহার করা যেতে…

Read More

Israel-Palestine Conflict: গাজায় অ্যাম্বুল্যান্সে হামলায় মৃত্যুর ঘটনায় স্তম্ভিত শোকার্ত রাষ্ট্রসংঘের মহাসচিব…
Israel-Palestine Conflict: গাজায় অ্যাম্বুল্যান্সে হামলায় মৃত্যুর ঘটনায় স্তম্ভিত শোকার্ত রাষ্ট্রসংঘের মহাসচিব…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজায় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, শুক্রবারে অ্যাম্বুল্যান্সে হামলার ঘটনায় তিনি রীতিমতো স্তম্ভিত। তিনি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গাজার আল-শিফা হাসপাতাল-প্রাঙ্গণে অ্যাম্বুল্যান্সে হামলার ঘটনায় ১৫ জন নিহত হন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুল্যান্সে হামলা হওয়ার খবর পেয়ে আমি স্তম্ভিত! হাসপাতালের বাইরের রাস্তার উপর পড়ে থাকা দেহের ছবিগুলি মর্মান্তিক! এই প্রসঙ্গেই রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, অবশ্যই এই যুদ্ধে সমাপ্তি টানতে হবে। গাজায় মানবিক পরিস্থিতিও…

Read More

Israel-Palestine Conflict: ‘শিশুদের মৃত্যুপুরী হয়ে উঠছে গাজা’, অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি রাষ্ট্রসংঘের মহাসচিবের
Israel-Palestine Conflict: ‘শিশুদের মৃত্যুপুরী হয়ে উঠছে গাজা’, অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি রাষ্ট্রসংঘের মহাসচিবের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস একটি ভয়ানক সতর্কবার্তা জারি করে বলেছেন যে গাজা ‘শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে’। তিনি জোর দিয়ে বলেছিন যে গাজার পরিস্থিতি কেবল মানবিক সংকট নয় বরং মানবতার সংকট। গুতিয়েরেস যুদ্ধবিরতির জরুরী প্রয়োজনের উপর জোর দিয়েছিলেন। তিনি প্রতি ঘণ্টায় এর ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা তুলে ধরেন। গুতিয়েরেস শুধু সংঘাতে জড়িত পক্ষগুলোর কাছেই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আবেদন করেছেন। তিনি তাদের সম্মিলিত দুর্ভোগ মোকাবেলা করার এবং গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার আহ্বান জানান। মানুষের দুর্ভোগের…

Read More

Israel Palestine Conflict: যুদ্ধবিরতিতে নারাজ, ইজরায়েল গাজাকে দিতে চায় অন্য সুযোগ
Israel Palestine Conflict: যুদ্ধবিরতিতে নারাজ, ইজরায়েল গাজাকে দিতে চায় অন্য সুযোগ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হামাসের হামলার পর পাল্টা ইজরায়েলি বোমাবর্ষণের বিরাম নেই। বিশ্বের বিভিন্ন মহল থেকে ইজরায়েলকে সতর্ক করা হলেও বেঞ্জামিন নেতেনিয়াহুর দাবি, গাজাকে তছনছ না করে থামবে না ইজরায়েলি ডিফেন্স ফোর্স। গতকালই বলা হয়, গাজাকে দুভাগে বিচ্ছিন্ন করার যে রণকৌশল নেওয়া হয়েছে তাতেই কিছু হামলা করা হচ্ছে। এবার নেতেনিয়াহু বলছেন অন্য কথা। ইজরায়েলি এলাকায় হানা নিয়ে আড়াইশো মানুষকে তুলে নিয়ে গিয়েছে হামাস। চারজন ছাড়া এখনও পর্যন্ত সবাইকেই আটকে রেখেছে হামাস যোদ্ধারা। কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে…

Read More