Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাদবপুরের পর হস্টেল নিয়ে কড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ও, একগুচ্ছ নিয়ম জারি
যাদবপুরের পর হস্টেল নিয়ে কড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ও, একগুচ্ছ নিয়ম জারি

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র‍্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না। এই মর্মে গতকালই বিশ্ববিদ্যালয়ের তরফে আটটিরও বেশি হোস্টেলে এই নির্দেশিকা দেওয়া হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনার পর কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূলত খতিয়ে দেখছে এখনও পর্যন্ত কত সংখ্যক প্রাক্তনী হস্টেলগুলিতে রয়েছেন। বিশ্ববিদ্যালয় নজরে এসেছে অনেকের হোস্টেলে থাকার মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকেই সেখানেই থাকছেন। বিশ্ববিদ্যালয় নিয়ম অনুযায়ী হোস্টেলের মেয়াদ শেষ হয়ে গেলে কোনও ভাবেই তাঁরা হস্টেলের খাওয়া-দাওয়া…

Read More

একাধিক কলেজে পড়ুয়ারসংখ্যা তলানিতে,অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়
একাধিক কলেজে পড়ুয়ারসংখ্যা তলানিতে,অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রাজ্যের কলেজগুলিতে আজ, মঙ্গলবার থেকে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হতে চলেছে। তবে একাধিকবার কলেজগুলিতে ভর্তির পোর্টাল খুললেও ভর্তির হার কার্যত তলানিতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একাধিক কলেজে এমনটাই ছবি। আর তার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে তাহলে কি স্নাতকের পাঠক্রম থেকে মুখ ফেরাচ্ছেন উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্রছাত্রীরা? উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এবার প্রথমেই বলে দেওয়া হয়েছিল প্রথম দফায় ভর্তি প্রক্রিয়ার পরে যদি আসন ফাঁকা পড়ে থাকে তাহলে অন্তত আরও দু’বার কলেজগুলি…

Read More

মধুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলিডে হোম জবরদখলের অভিযোগ
মধুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলিডে হোম জবরদখলের অভিযোগ

পর্যটন প্রিয় বাঙালির কাছে মধুপুরের একটা আলাদা গুরুত্ব রয়েছে। ঝাড়খণ্ডের দেওঘর জেলায় অবস্থিত মধুপুর শহর। সেখানেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের হলিডে হোম রয়েছে। কিন্তু, সেই হলিডে হোমটি জবরদখল করে বেআইনি কার্যকলাপ চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই হলিডে হোম দখল হওয়ার অভিযোগ অনেক আগেই উঠেছিল। কিন্তু, তারপরেও কোনও পদক্ষেপ না করায় এবার হলিডে হোমের আশেপাশের বাসিন্দারা সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসে অভিযোগ জানালেন। ওই হলিডে হোমের পাশে রয়েছে অমরদীপ পাণ্ডে নামে এক ব্যক্তির বাড়ি। জানা গিয়েছে, গত সপ্তাহে তিনি তাঁর এক আত্মীয়কে নিয়ে…

Read More

উপস্থিতির ভিত্তিতে নম্বর আর থাকছে না! ৪ বছরের UG কোর্সে CU র নয়া গাইডলাইন একনজরে
উপস্থিতির ভিত্তিতে নম্বর আর থাকছে না! ৪ বছরের UG কোর্সে CU র নয়া গাইডলাইন একনজরে

ক্লাসে উপস্থিতির ভিত্তিতে ন নম্বর দেওয়ার রীতি উঠে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও ৪ বছরের স্নাতকস্তরের কোর্সে যে সমস্ত নয়া নিয়ম এসেছে, তারমধ্যে রয়েছে ইন্টারনাল অ্যাসেসমন্টের ভিত্তিতে নম্বর দেওয়ার নিয়ম সরিয়ে টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই নিয়ম চার বছরের স্নাতকস্তরের কোর্সের ক্ষেত্রে শুরু হতে চলেছে। এতে পড়ুয়াদের লাভ হবে বলে আশা বিশ্ববিদ্যালয়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে ৪ বছরের স্নাতকস্তরের কোর্সে যে নয়া নিয়মের তালিকা এসেছে, তাতে রয়েছে, এবার থেকে আর উপস্থিতির নিরিখে নম্বর দেওয়া হবে না পড়ুয়াদের। এর আগে উপস্থিতির নিরিখে…

Read More

মাঝপথেই একাধিকবার অনার্স কোর্স ছাড়ার সুযোগ মিলবে, জানাল CU, অন্যত্র পাবেন ১ বার
মাঝপথেই একাধিকবার অনার্স কোর্স ছাড়ার সুযোগ মিলবে, জানাল CU, অন্যত্র পাবেন ১ বার

একবার নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার বছরের স্নাতক স্তরে একাধিকবার ‘এক্সিট’-র সুযোগ থাকবে। অর্থাৎ চার বছরের অনার্স কোর্সের বিভিন্ন স্তরে সংশ্লিষ্ট কোর্স ছেড়ে দিতে পারবেন পড়ুয়ারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, চার বছরে অনার্স কোর্সে মোট তিনবার ‘এক্সিট’ অপশন থাকবে। প্রথম বর্ষ (দ্বিতীয় সেমেস্টার), দ্বিতীয় বর্ষ (চতুর্থ সেমেস্টার) বা তৃতীয় বর্ষের (ষষ্ঠ সেমেস্টার) শেষে সংশ্লিষ্ট অনার্স কোর্স ছেড়ে দেওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। পশ্চিমবঙ্গের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই অবশ্য সেই পথে হাঁটেনি। ওই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে মাত্র একবারই ‘এক্সিট’ অপশন থাকছে। প্রেসিডেন্সি, যাদবপুর…

Read More

৪ বছরের অনার্স কোর্সে কীভাবে ভরতি? কত নম্বর চাই? CU-র টালবাহানায় ধন্দে কলেজগুলি
৪ বছরের অনার্স কোর্সে কীভাবে ভরতি? কত নম্বর চাই? CU-র টালবাহানায় ধন্দে কলেজগুলি

হাতে মেরেকেটে তিন সপ্তাহ পড়ে আছে। কিন্তু স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া নিয়ে এখনও অন্ধকারে পড়ে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি। কোন বিষয়ে কত কাট-অফ নম্বর হবে, সাবজেক্ট কম্বিনেশন কী হবে, কী প্রক্রিয়ায় ভরতি হবে, তা নিয়ে কলেজগুলির কাছে কোনও স্পষ্ট ধারণা নেই। কারণ চার বছরের স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া নিয়ে এখনও কোনও নির্দেশিকা জারি করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই পরিস্থিতিতে কলেজগুলি অ্যাডমিশন পোর্টালের কাজও শেষ করতে পারছে না। এবার কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে স্নাতক স্তরে ভরতি প্রক্রিয়া চলবে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল…

Read More

রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যান? যোগ দিচ্ছেন না এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
রাজ্যপালের নিয়োগপত্র প্রত্যাখ্যান? যোগ দিচ্ছেন না এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

কলকাতা: উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ফের বিতর্কের শুরু। বৃহস্পতিবারই রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। আর এরই মধ্যে কার্যত ছন্দপতন। দক্ষিণ দিনাজপুরের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক সৌরিন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ পত্র দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু সূত্রের খবর তিনি ইতিমধ্যেই রাজভবনে ইমেইল করে জানিয়েছেন তিনি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিচ্ছেন না। ইমেইল করে জানানোর সত্যতা স্বীকার না করলেও তিনি অবশ্য জানিয়েছেন “আপাতত কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমি…

Read More

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা

ফের স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি র‍্যাঙ্কিং-এ সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ১০ তম স্থানে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইআইটির সঙ্গে পাল্লা দিয়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম দশে ঢুকলো। আজই প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে, নিজের জায়গা ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে বাদ চলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি র‍্যাঙ্কিং-এ সারা দেশের মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ…

Read More

ফের উপাচার্যহীন কলকাতা বিশ্ববিদ্যালয়! রাজ্যের প্রস্তাবে কি সায় দেবেন রাজ্যপাল
ফের উপাচার্যহীন কলকাতা বিশ্ববিদ্যালয়! রাজ্যের প্রস্তাবে কি সায় দেবেন রাজ্যপাল

কলকাতা: এবার কি উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হবে রাজ্য ও রাজ্যপালের মধ্যে? অন্তত উচ্চশিক্ষা দফতর জুড়ে তেমনটাই জল্পনা। সম্প্রতি উপাচার্য পদের মেয়াদ শেষ হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য হিসেবে আশীষ কুমার চট্টোপাধ্যায়ের। উপাচার্য পদে তারই মেয়াদ বাড়ানোর জন্য উচ্চশিক্ষা দফতরের তরফে রাজভবনে ফাইল পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। রাজ্যের তরফে এই বার্তায় শিলমোহর দেবেন রাজ্যপাল? অন্তত তেমনটাই প্রশ্ন উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের। সম্প্রতি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হয়েছে রাজ্য – রাজ্যপালের মধ্যে। উচ্চশিক্ষা…

Read More

কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমটেক পড়তে চান? নিয়ম জেনে আজই আবেদন করুন
কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমটেক পড়তে চান? নিয়ম জেনে আজই আবেদন করুন

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে https://www.caluniv-ucsta.net/mtech/ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাস্টার্স অফ টেকনোলজি (এমটেক)-তে ভর্তির জন‍্য আবেদনপত্র চেয়েছে। নতুন ২০২৩-২৪ বর্ষের জন্য পড়ুয়ারা ভর্তি হতে পারবেন এই কোর্সে। বিজ্ঞপ্তি অনুসারে, ২ বছরের এই কোর্সটি ৪টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। পাশপাশি,এই কোর্সটি পার্ট টাইম করারও সুবিধা রয়েছে। সেক্ষত্রে পার্ট টাইম কোর্সটি ৩ বছরের হবে যা ৬টি সেমিস্টারে ভাগ করা হয়েছে। ২ এবং ৩ বছরের কোর্সটি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন ভাগে আবেদনের যোগ্যতাও আলাদা।…

Read More