Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লক্ষ লক্ষ জীবনে প্রভাব ফেলবে ভারতের পদক্ষেপ, গর্জে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী
লক্ষ লক্ষ জীবনে প্রভাব ফেলবে ভারতের পদক্ষেপ, গর্জে উঠলেন কানাডার প্রধানমন্ত্রী

কলকাতা: ভারত-কানাডা টানাপড়েন চলছেই। সরাসরি সংঘাত এড়ালেও শীতল যুদ্ধের আঁচ করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারত থেকে কানাডার কূটনীতিকদের বহিষ্কারের ঘটনার পর সেই বিষয়টি আরও খানিকটা পালে হাওয়া পেয়েছে তা বলাই যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার বলেছেন, তাঁর দেশের কূটনীতিকদের বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ উভয় দেশের লক্ষ লক্ষ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। ট্রুডো বলেন, ‘ভারত সরকারের এই পদক্ষেপ ভারত এবং কানাডায় বসবাসকারী লক্ষ লক্ষ মানুষের জন্য জীবনযাত্রার স্বাভাবিকতা নষ্ট করে ফেলবে। ভারত কূটনীতির একটি মৌলিক সাধারণ নীতি…

Read More

ভারতের বার্তার পরেই প্রভাব শুরু! দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা
ভারতের বার্তার পরেই প্রভাব শুরু! দিল্লি থেকে বেশিরভাগ কূটনীতিককে সরাচ্ছে কানাডা

নিউ দিল্লি: ১০ অক্টোবরের আগে ভারত থেকে বেশিরভাগ কূটনীতিককে সরিয়ে নিল কানাডা। ধাপে ধাপে তাঁদের সরানোর কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, বেশিরভাগ কূটনীতিককে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার কানাডার ৪১ জন কূটনৈতিককে ফিরিয়ে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতে এই মুহূর্তে ৬২ জন কানাডার কূটনীতিবিদ ছিল। দিল্লির তরফে দাবি করা হয়েছে, কানাডার প্রতিনিধি ভারতে অতিরিক্ত পরিমাণে রয়েছে। তাই ফিরিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখা গেল ১০ তারিখের আগেই ভারত থেকে প্রচুর কূটনীতিককে ফিরিয়ে নিয়ে…

Read More

Justin Trudeau: দিনদশেকের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে ট্রুডোর মুখে ভারত-প্রশংসা!
Justin Trudeau: দিনদশেকের মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে ট্রুডোর মুখে ভারত-প্রশংসা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন চলছেই। দিনদশেকের মেঘের পরে আবার রোদ উঠছে। খলিস্তানি হরদীপ সিং নিজ্জরের খুনের জন্য কানাডার পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতকে নিশানা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বয়ং। এর জেরে ভারতও কড়া প্রতিক্রিয়া দেয়। দুদেশের সম্পর্কে তিক্ততা বাড়ছিল। তবে দেড় সপ্তাহ যেতে না যেতেই সুর নরম করে জাস্টিন ট্রুডো ভারতের সঙ্গে সুসম্পর্কের কথাও বললেন। শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন– বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে ভারত। আন্তর্জাতিক মঞ্চে ভারত এখন…

Read More

Canada India Conflict: ‘প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে’ ভারতকে নিজ্জার হত্যা তদন্তে সহযোগিতার আহ্বান আমেরিকার
Canada India Conflict: ‘প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে’ ভারতকে নিজ্জার হত্যা তদন্তে সহযোগিতার আহ্বান আমেরিকার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-কানাডা কূটনৈতিক উত্তেজনার মধ্যেই, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে কানাডিয়ান তদন্তে সহযোগিতা করার জন্য ‘প্রকাশ্যে এবং ব্যক্তিগতভাবে’ ভারত সরকারকে অনুরোধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আরও বলেছে যে তদন্ত অবশ্যই এগিয়ে যেতে হবে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা দৈনিক সাংবাদিক সম্মেলনের সময়ে বিষয়টি উত্থাপন করে। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার কানাডার অভিযোগের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের গুরুত্বের উপর জোর দিয়েছেন। মিলার বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রুডোর অভিযোগে আমরা গভীরভাবে…

Read More

Canada | Sukha Duneke: ফের খুন কানাডায়, অজানা আততায়ীর হাতে নিহত খালিস্তানপন্থি সুখা
Canada | Sukha Duneke: ফের খুন কানাডায়, অজানা আততায়ীর হাতে নিহত খালিস্তানপন্থি সুখা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খালিস্তানি সন্ত্রাসবাদী সুখা দুনেকে কানাডায় আন্তঃদলীয় সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানা গিয়ছে। দুনেকে কানাডার খালিস্তান আন্দোলনের অংশ ছিলেন। দুনেকে পঞ্জাবের মোগার একজন ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ছিলেন। তিনি ২০১৭ সালে একটি জাল পাসপোর্ট নিয়ে কানাডায় পালিয়ে যান। তিনি সন্ত্রাসবাদী আরশদীপ ডাল্লার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং খালিস্তান এবং কানাডার সঙ্গে সংযুক্ত ৪৩ জন গ্যাংস্টারের একজন যা গতকাল সন্ত্রাসবিরোধী সংস্থা এনআইএ-র প্রকাশিত তালিকায় উল্লেখ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সপ্তাহের শুরুতে হাউস অফ কমন্সে ভারতের…

Read More

কানাডা সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ আশ্রয়’! ফের তোপ MEA-এর
কানাডা সন্ত্রাসবাদীদের ‘নিরাপদ আশ্রয়’! ফের তোপ MEA-এর

নয়াদিল্লি: কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি খুনের ঘটনায় এখন তলানিতে ভারত-কানাডা সম্পর্ক। দীর্ঘদিন ধরে ভারত অভিযোগ করেছে, কানাডার মাটিতে খালিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীর বাড়বাড়ন্ত চলছে, কানাডার মাটিকে ভারতবিরোধী কাজের জন্য ব্যবহারও করা হচ্ছে। যদিও তাতে আমল দেয়নি কানাডা। সম্প্রতি কানাডায় গুলিবিদ্ধ হয়ে খুন হন খালিস্তানি জঙ্গি হিসেবে ঘোষিত হরদীপ সিংহ নিজ্জর। সেই ঘটনায় ভারতীয় এজেন্টদের জড়িত থাকার কথা বলেছেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই অভিযোগ অস্বীকার করে ভারতের পাল্টা দাবি কানাডায় ভারতবিরোধী শক্তি মদত পাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলল ভারতীয়…

Read More

Canada India Conflict: রাষ্ট্রসংঘে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন সরাসরি এড়িয়ে গেলেন জাস্টিন ট্রুডো…
Canada India Conflict: রাষ্ট্রসংঘে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন সরাসরি এড়িয়ে গেলেন জাস্টিন ট্রুডো…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিনের ব্যবধানেই সম্পর্ক ভয়ংকর তিক্ত। যে-ট্রুডো কয়েকদিন আগেই ভারতে এসে রাজকীয় আতিথ্যের উষ্ণতা উপভোগ করে গেলেন সেই তিনি কয়েকদিন যেতে না যেতেই ভারতের উপর যেন খড়্গহস্ত! ভারত-কানাডা সম্পর্ক গত কয়েক দিনের মধ্যেই অবনতির চরম পর্যায়ে পৌঁছেছে। সেই সূত্র ধরেই রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে থাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের কোনও জবাব দিলেন না। চলতি বছরের জুনে শিখনেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত জড়িত, সরাসরি এমন অভিযোগ এনেছেন কানাডার প্রধানমন্ত্রী। এর…

Read More

খলিস্তানি নেতা হত্যায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক, ভারতকে নিয়ে বড় অভিযোগ ট্রুডোর
খলিস্তানি নেতা হত্যায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক, ভারতকে নিয়ে বড় অভিযোগ ট্রুডোর

টরেন্টো: উত্তাপের আভাস পাওয়া গিয়েছিল জি ২০ সম্মেলনের মধ্যেই। ভারত এবং কানাডার সরকারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা টের পাওয়া গিয়েছিল তখনই। জি ২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খলিস্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন। তারপরেই সাংবাদিক বৈঠকে জাস্টিন ট্রুডো এক পা এগিয়ে আবার বিষয়টি ‘বাক স্বাধীনতার’ সঙ্গে তুলনা করেন। বিষয়টি যে খুব একটা ভাল নজরে দেখেনি নয়া দিল্লি, তা টের পাওয়া গিয়েছিল জি ২০ সম্মেলনের শেষেই। জাস্টিন ট্রুডোর বক্তব্যের প্রেক্ষিতে কড়া…

Read More

বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন? বিপত্তি এড়াতে জেনে রাখুন দরকারি বিষয়গুলি
বিদেশে গিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন? বিপত্তি এড়াতে জেনে রাখুন দরকারি বিষয়গুলি

বিদেশে যাওয়ার শখ বহু পড়ুয়ার। বিদেশে পড়ার খরচ কিংবা বিদেশের জীবনযাত্রা সম্পর্কে ধারণা খুব কম ব‍্যক্তিরই রয়েছে। কানাডায় গিয়ে পড়াশোনা করা বা চাকরি করা যদি আপনার স্বপ্ন হয় তবে এই প্রতিবেদন আপনার জন্য। বর্তমানে কানাডায় স্নাতকোত্তর করছেন এমন এক ছাত্র নিজেই জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। জাকিয়া গুজরাতের বাসিন্দা। গুজরাট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পূর্ণ করার পর তিনি একটি বেসরকারী কোম্পানিতে কাজ শুরু করেন। পরে তিনি উচ্চশিক্ষার জন‍্য কানাডা গিয়ে মনস্থির করেন। বর্তমানে তিনি কানাডার কিংস্টনে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছেন। জাকিয়া…

Read More

বছরে কানাডায় আসছে ৯ লাখ পড়ুয়া, বেসরকারি কলেজের ভর্তিতে লাগাম টানার ভাবনাচিন্তা
বছরে কানাডায় আসছে ৯ লাখ পড়ুয়া, বেসরকারি কলেজের ভর্তিতে লাগাম টানার ভাবনাচিন্তা

আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শিক্ষার্থীদের আগমন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কানাডায়। সে দেশের অভিবাসনমন্ত্রী মার্ক মিলার সাক্ষাৎকারে বলেন, ২০২৩ সালে অর্থাৎ চলতি বছরে প্রায় ৯ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় উচ্চশিক্ষার জন্য এসেছে। এই বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যেই রয়েছে অভিবাসন দফতর। কানাডার শিক্ষাগতমান অন্য বহু দেশের তুলনায় উন্নত হওয়ায় আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ছাত্রছাত্রীরা এই দেশের শিক্ষা অর্জনের জন্য আসে। কেউ পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আবার আজকাল একটা বড় অংশের ছাত্রছাত্রী প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতেও শিক্ষা লাভের জন্য আসে। এর ফলে সাময়িক হলেও আন্তর্জাতিক অভিবাসনের…

Read More