Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Anchor’s Shocking News: দুরন্ত সুন্দরী, হাজারের হার্টথ্রব! বাঙালি অ্যাঙ্করের রহস্যমৃত্যুতে শোরগোল…
Anchor’s Shocking News: দুরন্ত সুন্দরী, হাজারের হার্টথ্রব! বাঙালি অ্যাঙ্করের রহস্যমৃত্যুতে শোরগোল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বাঙালি সংবাদপাঠিকার অস্বাভাবিক মৃত্যু! সংবাদ পাঠিকা সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চ্যানেল ২৪, আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে…

Read More

Nusrat Faria: খুনের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী ‘শেখ হাসিনা’ নুসরাত ফারিয়া!
Nusrat Faria: খুনের মামলায় গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী ‘শেখ হাসিনা’ নুসরাত ফারিয়া!

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে (Nusrat Faria) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে রাজধানী ঢাকার ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিসের  অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই গ্রেফতারির খবর (Nusrat Faria Arrest) নিশ্চিত করেছেন জি ২৪ ঘণ্টার বাংলাদেশ প্রতিনিধির কাছে। তিনি জানিয়েছেন, সোমবার দুপুরে অভিনেত্রীকে আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে। রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি…

Read More

Fake Dentist: টেকনিশিয়ানরাই করছেন রুট ক্যানাল! ভুয়ো দন্ত চিকিৎসকের প্রতারণায় নাজেহাল অসংখ্য রোগী…
Fake Dentist: টেকনিশিয়ানরাই করছেন রুট ক্যানাল! ভুয়ো দন্ত চিকিৎসকের প্রতারণায় নাজেহাল অসংখ্য রোগী…

সেলিম রেজা, ঢাকা: রাজধানী ঢাকায় ভুয়া দন্ত চিকিৎসকের (Fake Dentist) ছড়াছড়ি এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। চকচকে সাইন বোর্ড সাঁটিয়ে নিরীহ রোগীদের প্রতারিত করে আসছেন তারা। তাদের অপচিকিৎসার শিকার হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রোগীদের জীবন। ভুয়ো দন্ত চিকিৎসকদের দৌরাত্ম্য বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ঢাকার সিভিল সার্জন বরাবরে আবেদন করেছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে বাংলাদেশের (Bangladesh) স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরে আবেদনের অনুলিপি দেওয়া হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০১০ ধারা ২৮ (১) এবং বাংলাদেশের হাইকোর্টের রায় মোতাবেক বিডিএস…

Read More

Bangladesh: পুলিস নির্বাক দর্শক! ঢাকা-সহ বাংলাদেশে প্রকাশ্যেই মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের…
Bangladesh: পুলিস নির্বাক দর্শক! ঢাকা-সহ বাংলাদেশে প্রকাশ্যেই মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের…

সেলিম রেজা. ঢাকা: গণহত্যা দায়ের নিষিদ্ধ। কিন্তু তাতে কি! ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রকাশ্য়েই মিছিল করছে ছাত্রলীগ। শুধু তাই নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যকলাপ বন্ধে কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কেন? প্রশ্ন উঠেছে। বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর নেতারা বলছে, বিগত দিনে স্রেফ সরকার বিরোধী হওয়ার কারণে বৈধ ছাত্র সংগঠনের বিরুদ্ধে যে কঠোরতা দেখিয়েছে  আইনশৃঙ্খলা বাহিনী, তার সিকিভাগ কঠোরতা দেখানো হচ্ছে না ও একটি নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, বাংলাদেশের নিষিদ্ধ ছাত্রলীগের অনেক প্রাক্তন নেতাই এখন  আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ…

Read More

Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!
Bangladesh: ঢাকায় ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ!

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন,ঢাকা: বদলের বাংলাদেশে এবার  ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ। আহত হলেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন।  ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধুন্ধুমার কাণ্ড। বাংলাদেশের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পথে ধর্ষণবিরোধী মঞ্চ। ঘড়িতে তখন তিনটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন সংগঠনের সদস্যরা।  হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের বাধা দেয় পুলিস। এরপর প্রথমে বচসা, তারপর পুলিস ও বিক্ষোভকারীদের মধ্য়ে সংঘর্ষ বেঁধে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ…

Read More

Bangladesh | Jhenaidah: শীর্ষ চরমপন্থী নেতাসহ- ৩ জনকে হত্যার ঘটনায় ব্যাপক অস্থিরতা! ঘটনার তদন্তে পুলিস…
Bangladesh | Jhenaidah: শীর্ষ চরমপন্থী নেতাসহ- ৩ জনকে হত্যার ঘটনায় ব্যাপক অস্থিরতা! ঘটনার তদন্তে পুলিস…

সেলিম রেজা: বাংলাদেশের ঝিনাইদহ জেলার শৈলকূপায় চরমপন্থী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হানিফ (৫০) নামে এক শীর্ষ চরমপন্থী নেতাসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার ২নং মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের শসানঘাট এলাকায় গোলাগুলির ঘটনাটি ঘটে। নিহত হানিফ ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা দৌলতপুর ইউনিয়নের আহদনগর (ঠকপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শীর্ষ ক্যাডার। স্থানীয় সাংবাদিক চঞ্চল চৌধুরী, জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে মধ্যরাতে টেলিফোনে বলেছেন; রাত ১০টার দিকে রামচন্দ্রপুর মাঠে হঠাৎ গোলাগুলি শুরু হয়। গুলির…

Read More

Amar Ekushe Boimela: ঢাকায় শুরু ‘অমর একুশে বইমেলা-২০২৫’! উদ্বোধন করলেন মুহাম্মদ ইউনূস…
Amar Ekushe Boimela: ঢাকায় শুরু ‘অমর একুশে বইমেলা-২০২৫’! উদ্বোধন করলেন মুহাম্মদ ইউনূস…

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশের রাজধানী ঢাকায় শনিবার থেকে শুরু হয়েছে ‘অমর একুশে বইমেলা-২০২৫’। এ বছর বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই ‘গণ অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিকেলে এই মেলা উদ্বোধন করেন। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বাংলা একাডেমি মহাপরিচালক জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান,…

Read More

Bangladesh: তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে মেতে উঠল ঢাকা…
Bangladesh: তিনদিনব্যাপী জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে মেতে উঠল ঢাকা…

সেলিম রেজা: আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ২৩-২৫ জানুয়ারি ৪৩তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। এবারের সম্মেলন রাজধানী ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনের আয়োজক জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। এবারের জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের সঙ্গীতগুণি ফাহমিদা খাতুন। ‘এই কথাটা ধরে রাখিস- মুক্তি তোরে পেতেই হবে’ বোধনসঙ্গীতের মাধ্যমে এবারের আয়োজন শুরু হয়। পরে প্রদীপ প্রজ্বালন ও অশীর্বাণী অনুষ্ঠিত হয়। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের তিন দিনেরই সান্ধ্য-অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন, রবিরশ্মি, গীতি আলেখ্য, আবৃত্তি, পাঠ, নৃত্য…

Read More

Dhaka International Film Festival: শুরু হল ঢাকা চলচ্চিত্র উৎসব, বদলের বাংলাদেশে দেখানো হবে কোন কোন সিনেমা?
Dhaka International Film Festival: শুরু হল ঢাকা চলচ্চিত্র উৎসব, বদলের বাংলাদেশে দেখানো হবে কোন কোন সিনেমা?

সেলিম রেজা, ঢাকা: বদলের বাংলাদেশে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান সামনে রেখে শুরু হলো ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার এ উৎসব উদ্বোধন করা হলো বাংলাদেশের রাজধানী ঢাকায়। এ উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে বাংলাদেশসহ ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২২০টি চলচ্চিত্র দেখানো…

Read More

Air Pollution: সাবধান! বিশ্বের দূষিততম বায়ু বইছে এই শহরের বুকে! তালিকায় আর কোন কোন শহর?
Air Pollution: সাবধান! বিশ্বের দূষিততম বায়ু বইছে এই শহরের বুকে! তালিকায় আর কোন কোন শহর?

সেলিম রেজা, ঢাকা: বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার ‘এয়ার কোয়ালিটি ইনডেক্স’ (বায়ুর মান সূচক) স্কোর ছিল ‘৪৪৫’। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের এ তালিকায় ৪৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ২৪৮। চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, তার স্কোর ২১৬। পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ২১২। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা ‘একিউআই স্কোর’ একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল…

Read More