বারবার পিছিয়ে যাচ্ছে ছবির কাজ! ফারহানের ‘জি লে জরা’ থেকে সরে এলেন প্রিয়ঙ্কা?
মুম্বই: ফের শিরোনামে ফারহান আখতারের (Farhan Akhtar) ‘জি লে জরা’ (Jee Le Zaraa)। ঘোষণার সঙ্গে সঙ্গেই নজর কেড়েছিল এই ছবি, কারণ স্টারকাস্ট। আলিয়া ভট্ট (Alia Bhatt), প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif) একসঙ্গে এক পর্দায় দেখা যাওয়ার কথা ছিল এই ছবির হাত ধরে। অভিনেত্রীদের নিজেদের অভিনয় দক্ষতা, সেই সঙ্গে ফারহান আখতারের পরিচালনা, সব মিলিয়ে দর্শক নিশ্চিত ছিলেন ছবি ব্লকবাস্টার হিট হবে। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর তিন মহিলা বন্ধুর রোডট্রিপ নিয়ে ছবির আশায় বুক বাঁধছিলেন দর্শক।…

