Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
I.N.D.I.A জোটের বৈঠকে যাচ্ছেন না অভিষেক, কাল দেখা যেতে পারে ED-র দফতরে
I.N.D.I.A জোটের বৈঠকে যাচ্ছেন না অভিষেক, কাল দেখা যেতে পারে ED-র দফতরে

কলকাতা: বিরোধী জোট I.N.D.I.A-র সমন্বয় বৈঠকে নয়, বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে যেতে পারেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ED-র তলবের জন্য জোটের সমন্বয় বৈঠকে যেতে পারছে না বলে শরদ পওয়ারকে (Sharad Pawar) অভিষেকের গরহাজিরার কথা জানিয়েও দিল তৃণমূল (TMC)। তাই কাল অভিষেক ED-র সামনে হাজির হতে পারেন বলে জল্পনা। বুধবার ED-র দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেকের। তার আগে মঙ্গলবার রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যাতে না করা হয়,…

Read More

দেশের নামও পরিবর্তন, ‘INDIA’ নয়, লিখতে হবে শুধু ‘ভারত’! রাষ্ট্রপতির চিঠি ঘিরে বিতর্ক
দেশের নামও পরিবর্তন, ‘INDIA’ নয়, লিখতে হবে শুধু ‘ভারত’! রাষ্ট্রপতির চিঠি ঘিরে বিতর্ক

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে জোটের নামকরণে চমক তৈরি করেছেন বিরোধীরা। বিজেপি বিরোধী শিবিরের নয়া নামকরণ হয়েছে I.N.D.I.A. দেশের নামে বিরোধী জোটের এই নামকরণ ঘিরে রাজনৈতিক তরজা হতে সময় লাগেনি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে সরব হয়েছেন একাধিক বার (President of Bharat Row)। দেশের নামে ব্যবহার করলেই হয় না, মুজাহিদিনের মতো সন্ত্রাসী সংগঠনের নামেও INDIA রয়েছে বলে মন্তব্য করেন তিনি। সেই আবহেই এবার নয়া বিতর্ক শুরু হল। কারণ জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে যে আমন্ত্রণ গিয়েছে রাজ্য…

Read More

‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির
‘শেষ বলে ছক্কা হাঁকাতে চাইছে’, অনাস্থা প্রস্তাব নিয়ে INDIA-কে নিশানা মোদির

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। ভোটাভুটির আগে মঙ্গলবার থেকে শুরু হয়েছে আলোচনা। সেই আবহে ফের একবার বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর দাবি, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সেমি ফাইনাল চাইছিলেন বিরোধীরা, তার কী পরিণতি হচ্ছে, দেখতে পাচ্ছেন সকলে। (No Confidence Motion) লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার আগে বিজেপি-র সংসদীয় দলের বৈঠক হয় এদিন। সেখানেই এমন মন্তব্য করেন মোদি। বিরোধী জোটের লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনাও খারিজ করে দেন তিনি।  মোদিকে উদ্ধৃত করে বিজেপি-র একটি…

Read More