Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’
নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’

আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে দু-মাস পরও উত্তাল শহর। দুর্গাপুজোর আহবে অনেকে উৎসবমুখী, তবুও ফিকে হয়নি বিচারের দাবি। ধর্মতলায় নির্যাতিতার সহকর্মী জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশনে। মেয়ে চলে গেছে, উৎসবের মরসুমেও তাই ওই তরুণী চিকিৎসকের বাড়িতে আঁধার। ঘটা করে বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করতেন ওই তরুণী। সামনেই ছিল বিয়ে। এটাই বাড়ির মেয়ে হিসাবে শেষ দুর্গাপুজো ছিল তাঁর। কিন্তু তার আগে সব শেষ হয়ে যাবে কে জানতো? বাড়ির পুজো আজীবনের মতো বন্ধ করেছেন তাঁর বাবা-মা। এই কষ্টের সময়ে তাঁদের সঙ্গে সমব্যাথী হাজার…

Read More

‘শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক’ স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা 
‘শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক’ স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা 

RG Kar News Update: মধ্যরাতে স্বাস্থ্য ভবনে শেষ হল জুনিয়র ডাক্তার এবং সরকারের বৈঠক। আর সেখানে থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা। সাফ জানালেন তিন ঘণ্টা ধরে নিষ্ফলা বৈঠক হয়েছে। পুরোটাই সময় নষ্ট। জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি। এতদিন সরকার বসেছিল কতদিনে আমরা অনশনে বসব?…

Read More

অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত! ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত বউবাজার
অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত! ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত বউবাজার

সন্দীপ সরকার, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে ১০ দফা দাবি আদায়ে ধর্মতলার ধর্নামঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। যাঁরা সাধারণ মানুষের জীবন বাঁচান, দাবি আদায়ে তাঁরাই বাজি রেখেছেন জীবন। এদিকে, অনশনের প্রায় ২ দিনের মধ্যে ডাক্তার-পুলিশ বচসায় উত্তপ্ত হল বউবাজার এলাকা।  অনশনমঞ্চের জন্য আসা চৌকি বাজেয়াপ্ত করে নেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়টি নিয়ে বউবাজার থানার পুলিশের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বচসা। দেড়দিন পার, আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ধর্মতলায় অনশনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। ১০ দফা দাবিতে শনিবার রাত সাড়ে…

Read More

ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা
ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা

কলকাতা : ‘আমরা ঘড়ি বেঁধে দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আমাদের নিজেদের জীবন বাজি রাখব।’ কর্মবিরতি প্রত্যাহার করার পর তাঁদের দাবি মানার জন্য এবার ডেডলাইন বেঁধে দিলেন জুনিয়র ডাক্তাররা। জানিয়ে দিলেন, তাঁদের দাবি না মানা হলে আমরণ অনশন চালিয়ে যাবে। এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এদিন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে কর্মবিরতি প্রত্যাহার করার সময় সেই মঞ্চে একটি ঘড়ি তুলে ধরা হয়। সেই ঘড়ির কী তাৎপর্য তা ব্যাখ্যা…

Read More

কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, ‘বলতে পারবেন পুজোয় কতজন আসবেন’, রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতে
কাল চিকিৎসক-মিছিলে অনুমতি কোর্টের, ‘বলতে পারবেন পুজোয় কতজন আসবেন’, রাজ্যকে পাল্টা প্রশ্ন আদালতে

কলকাতা : আর জি করকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি দিল আদালত। আগামী ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে অনুমতি দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের । বিকাল ৫ থেকে রাত ৮ পর্যন্ত হবে এই মিছিল।  অনুমতি মিলল আদালতের তরফে। সেই সঙ্গে আদালতের নির্দেশ , পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। মঙ্গলবার, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার বিচার চেয়ে, নাগরিক মিছিলে, ১ লক্ষ মানুষের জমায়েতের ডাক দেয়, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। মিছিলে সামিল হওয়ার কথা ৫৫টি সংগঠনের। কিন্তু চিকিৎসকদের ডাকা এই মিছিলের অনুমতি…

Read More

‘প্রতিবাদটা এবার বাড়ি থেকেই শুরু হোক, RG কর নিয়ে আর চাওয়া নয়, এবার দাবি উঠুক’
‘প্রতিবাদটা এবার বাড়ি থেকেই শুরু হোক, RG কর নিয়ে আর চাওয়া নয়, এবার দাবি উঠুক’

RG কর কাণ্ডের পর কেটে গিয়েছে ৪৯দিন। তবে এখনও বিচার পাইনি আরজি কর মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সেই নির্যাতিতা, মৃতা চিকিৎসক ও তাঁর পরিবার। আর তাই এবার বিচার চাওয়া নয়, বিচারের দাবি তোলার কথা বললেন সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সম্প্রতি নিজের ফেসবুকের পাতায় একটা ভিডিয়ো পোস্ট করে সেই বার্তাই দিয়েছেন লগ্নজিতা। ঠিক কী রয়েছে লগ্নজিতার সেই ভিডিয়ো বার্তায়? লগ্নজিতাকে বলতে শোনা যায়, ‘ডাক্তারদের যে আন্দোলন, সেটা আজ নিয়ে ৪৬ দিন ধরে চলছে। আমরা বারংবার সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছি। শুধু পশ্চিমবঙ্গের…

Read More

‘এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে’, পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল
‘এরা মুখ দিয়েই বাতকর্ম ক্রিয়া করে’, পরম-স্বস্তিকা-দেবলীনাদের কটাক্ষ, পালটা কুণাল

আরজি কর কাণ্ডের আবহে সোশ্যাল মিডিয়াতে আচমকাই ‘ভিলেন’ দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। নেপথ্যে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে নিয়ে করা কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং তা নিয়ে দেবাংশুর জবাব। বুধবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভাতেও চর্চার কেন্দ্রবিন্দুতে কুণাল-দেবাংশুর মন্তব্য। রাজ্য ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনাচক্রে পৌঁছেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, দেবলীনা দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়রা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সকলেই ধুয়ে দিয়েছেন শাসক দলের দুই নেতাকে। এবার পালটা জবাব দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরমব্রতকে বলতে শোনা গিয়েছে, ‘দু-দিন আগে বর্তমান…

Read More

‘আগেই যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করতেন আমার কোলটা খালি হত না’, CP-বদলে মন্তব্য নির্যাতিতার মায়
‘আগেই যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করতেন আমার কোলটা খালি হত না’, CP-বদলে মন্তব্য নির্যাতিতার মায়

কলকাতা: টানা আন্দোলন… আর জি কর-কাণ্ডের ‘অভয়া’র বিচার চেয়ে বিক্ষোভ-প্রতিবাদ রাজ্যে ছাড়িয়ে দেশ-বিদেশেও। শুধু তাই নয়, আরজি কর কাণ্ডের ব্যর্থতার দাবি তুলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগও দাবি করেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়-জুনিয়র ডাক্তারদের ৫ ঘণ্টার বৈঠকের পরই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বিনীত গোয়েলকে। মঙ্গলবারই তাঁকে সরিয়ে সেই জায়গায় বসানো হল মনোজ ভার্মাকে। এদিকে পুলিশ কমিশনারকে নিয়ে একসময় ক্ষোভ উগরে দিয়েছিলেন নির্যাতিতার পরিবারও। এদিন আর জি কর-কাণ্ডে আন্দোলনের চাপে বিনীতকে…

Read More

‘আপস নয়, বিচার চাই, না পাওয়া অবধি আন্দোলন চলছে, চলবে’, সুপ্রিম শুনানি প্রসঙ্গে মন্তব্য জুনিয়র ড
‘আপস নয়, বিচার চাই, না পাওয়া অবধি আন্দোলন চলছে, চলবে’, সুপ্রিম শুনানি প্রসঙ্গে মন্তব্য জুনিয়র ড

কলকাতা: ‘আমাদের বোনের বিচার চাই’, এই দাবিতেই শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের লড়াই। জুনিয়র ডাক্তারদের টানা ৩৭দিনের কর্মবিরতির মধ্যেই নাটকীয় মোড়। শেষপর্যন্ত  আন্দোলনকারীদের অধিকাংশই দাবিই মানল সরকার। আর জি কর কাণ্ডে সরানো হল সিপি, ডিসি নর্থ, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য অধিকর্তাকে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে জয় মানছেন জুনিয়র ডাক্তাররা। এ প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নামঞ্চ থেকে জুনিয়র ডাক্তারদের তরফে কিঞ্জল নন্দ বলেন, ‘এই যে আন্দোলন আমরা করছি, বৈঠকে গিয়েছি, এখানে আসল যুদ্ধটা করেছেন আপনারাই। আমাদের শিরদাঁড়া সোজা রেখে ওখানে পাঠিয়েছেন…

Read More

‘জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হল বাঙালির শিরদাঁড়া শক্ত আছে’, পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা
‘জুনিয়র চিকিৎসকদের দেখে মনে হল বাঙালির শিরদাঁড়া শক্ত আছে’, পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা। যাদবপুর থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন পুরুলিয়া সৈনিক স্কুলের প্রাক্তনী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, কর্নেল, ব্রিগেডিয়ার, ক্যাপ্টেনরা। কর্মজীবনে দেশের জন্য লড়েছেন। আর এবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদেও রাস্তায় নামলেন তাঁরা। একটা সময় দেশের নিরাপত্তার জন্য যাঁদের হাতে থাকত অস্ত্র। এখন তাঁদের হাতেই উঠল প্ল্যাকার্ড, গলায় স্লোগান। দাবি চিকিৎসককে ধর্ষণ-খুনের সুবিচার। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এদিন মিছিল করলেন অবসরপ্রাপ্ত সেনা অফিসাররা। কারও হাতে জাতীয় পতাকা, কারও…

Read More