প্রিয়ঙ্কার জোড়া চমক, পরিচালক আর নায়ক.. দুই ভূমিকাই পরমব্রতর কাঁধে! আসছে একগুচ্ছ নতুন গল্প
কলকাতা: ‘হইচই’ (Hoichoi)-এর পর্দায় জোড়া চমক অভিনেত্রী প্রিয়ঙ্কা সরকারের (Priyanka Sarkar)। একদিকে সিক্যুয়াল এবং অন্যদিকে নতুন গল্প বলতে আসছেন তিনি। তবে এই প্রথম নয়, ‘হইচই’ (Hoichoi)-এর একেবারে শুরুর দিন থেকেই প্রিয়ঙ্কা একের পর এক ছকভাঙা চরিত্রে অভিনয় করে এসেছেন। দর্শকদের কাছে তুলে ধরেছেন নতুন নতুন গল্প। দর্শকদের পাশাপাশি, পরিচালকদেরও অন্যতম পছন্দ হয়ে উঠেছেন প্রিয়ঙ্কা। আর তাঁকেই এবার দেখা যাবে ২টি নতুন গল্পে। ওয়েব সিরিজ কুহেলি-র দ্বিতীয় সিজনে থাকছেন প্রিয়ঙ্কা সরকার। এর আগে এই সিরিজে দেখা গিয়েছিল, ঋদ্ধিমা ঘোষ…




)





