Sabina Yasmin: মারণরোগে আক্রান্ত বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন!
সেলিম রেজা, ঢাকা: ২০২৩ সালের পরে মঞ্চে গান গাইতে দেখা যায়নি বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে। দীর্ঘদিন ওরাল ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। সম্প্রতি সাবিনা ইয়াসমিন জানান, ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার হয়। এরপরে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীন জানান, এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে তিনি মনোবল হারাননি। চিকিৎসা শেষে গত মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে এরপরও সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর…










