Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
যাদবপুর দেখে শিখল বর্ধমান, র‍্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের
যাদবপুর দেখে শিখল বর্ধমান, র‍্যাগিং রুখতে বিরাট পদক্ষেপ হস্টেল কর্তৃপক্ষের

বর্ধমান: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর জের। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা ভাবে হস্টেল বণ্টনের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অবশেষে নড়েচড়ে বসেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। র‍্যাগিং রুখতে প্রতি হস্টেলে কড়া নজরদারি চালানো হবে। বহিরাগত রুখতে হস্টেলের প্রতিটি রুমের নাম্বারিং করার পাশাপাশি রুমগুলিতে কোন কোন ছাত্র থাকছে তাঁর তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকা নোটিস বোর্ডে লাগানো হবে। সেই তালিকা হস্টেলের স্টুয়ার্ড, সুপার ও নিরাপত্তারক্ষীদের কাছে থাকবে।…

Read More

‘ওরা বলেছিল, উপর থেকে ঝাঁপ দিয়েছে,’ তারপর গামছা জড়িয়ে সোজা হাসপাতালে
‘ওরা বলেছিল, উপর থেকে ঝাঁপ দিয়েছে,’ তারপর গামছা জড়িয়ে সোজা হাসপাতালে

কলকাতা: ঘটনার দিন থেকে ট্যাক্সির মধ্যেই পড়েছিল রক্তমাখা চাদরটি! শুক্রবার সেই রক্তমাখা চাদর বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা৷ গত ৯ অগাস্ট রাতে এই হলুদ ট্যাক্সি করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল গুরুতর আহত ওই ছাত্রকে৷ ভোরবেলা সেখানেই মৃত্যু হয় তার৷ যাদবপুরে নবাগত ছাত্রের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য৷ ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে চার প্রাক্তনী এবং পাঁচ বর্তমান ছাত্রকে৷ নজরে আরও ৭-৮ জন৷ ঘটনার দিন যে হলুদ ট্যাক্সি করে আহত ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, গতকালই তার চালক তুলসী দাসের সঙ্গে কথা বলেছিলেন…

Read More

‘দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’ দ্রুত তদন্ত শেষের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত
‘দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ’ দ্রুত তদন্ত শেষের দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত

কলকাতা: যাদবপুরের ছাত্র মৃত্যুুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। মৃত্যুতে জোরাল হয়েছে র‍্যাগিং তত্ত্ব। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরও বেশ কয়েকজনকে। এবার এই ঘটনায় রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তোলপাড় রাজ্য রাজনীতি: দোষীদের শাস্তি ও দু’সপ্তাহের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন তিনি বলেন, “এ পরিবেশের জন্য দায়ী রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইউজিসি (UGC) গাইডলাইন মানা হয়নি। শিক্ষা রাজ্য সরকারের দায়িত্ব।…

Read More

‘তোর হস্টেলের বাবা কে..?’ প্রথম বর্ষের অভিজ্ঞতা শেয়ার করে গায়ে কাঁটা দেওয়া পোস্ট
‘তোর হস্টেলের বাবা কে..?’ প্রথম বর্ষের অভিজ্ঞতা শেয়ার করে গায়ে কাঁটা দেওয়া পোস্ট

কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে ছাত্র মৃত্যু ঘিরে উঠেছে র‍্যাগিংয়ের অভিযোগ। আর এই অভিযোগ আরও স্পষ্ট হচ্ছে একের পর এক ছাত্রের সোশ্যাল মিডিয়া পোস্টে। এমনই একটি ফেসবুক পোস্ট নতুন করে উসকে দিচ্ছে স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর পিছনের অন্যতম কারণ হিসেবে র‍্যাগিংয়ের আশঙ্কাকে। তুলনামূলক সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্র সায়ন সেনগুপ্ত কার্যত সেই দিকেই আঙুল তুলেছেন তাঁর ফেসবুক পোস্টে। সায়ন লিখেছেন, ঠিক কী কী কথোপকথন শুনেছেন নামী এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে। ঠিক কেমন সম্বোধন পেয়েছেন ‘সিনিয়র’দের কাছে? তাঁর পোস্টে…

Read More

এমআরআই করাতে গিয়ে মৃত্যু কলকাতার মেধাবী ছাত্রীর, রহস্য চরমে
এমআরআই করাতে গিয়ে মৃত্যু কলকাতার মেধাবী ছাত্রীর, রহস্য চরমে

এমআরআই করতে এসেছিলেন। কিন্তু বাড়ি ফেরা হল না ছাত্রীর। ভেন্টিলেশনে নিয়ে যাওয়ার পরেও শেষরক্ষা হল না। প্রাণ গেল ছাত্রীর। তবে পরিবারের দাবি, বড় কোনও অসুস্থতা ছিল না তার। আঁকার সময় হাতটা ইদানিং কাঁপছিল। স্নায়ুর কোনও সমস্যা হচ্ছিল। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা ভাবতে পারেননি কেউই। পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। মৃতের নাম শ্রীপর্ণা দত্ত। তার বাড়ি আসানসোলে হলেও থাকতেন কলকাতায়। ঠিক কী হয়েছিল ঘটনাটি? বেসরকারি হাসপাতালে এমআরআই করার জন্য এসেছিল ওই ছাত্রী। লেডি…

Read More