Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
What Happens After Person Die: মরে গেলে কোথায় যায় মানুষ? সে কি ভূত, না আত্মা? কী বলছেন এ শহরের ভূতের গোয়েন্দা…
What Happens After Person Die: মরে গেলে কোথায় যায় মানুষ? সে কি ভূত, না আত্মা? কী বলছেন এ শহরের ভূতের গোয়েন্দা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভূত, আত্মা, স্পিরিট, ঘোস্ট, সুপারন্যাচারল এগজিস্টেন্স ইত্যাদি নিয়ে মানুষের বহুদিনের আগ্রহ। শুধু আগ্রহ নয়, সঙ্গে রয়েছে ভয়, আশঙ্কাও। মানুষ মরে গেলে কোথায় যায়? কী ঘটে ? মানুষ কি ভূত হয়, নাকি আত্মা? সার্ভাইভ্যাল হাইপোথিসিস বলে একটা বিষয় আছে, যা বলে, মারা যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ মানুষের চেতনা থাকে। কী ভাবে? না কোনও বুজরুকি নয়, এ হল বিজ্ঞান। সেই বিজ্ঞানের ব্যাখ্যা দিচ্ছেন এ শহরের ‘ডিটেকটিভস অফ সুপারন্যাচারাল’। ‘ডিটেকটিভস অফ সুপারন্যাচারালে’র ফাউন্ডার প্রতিষ্ঠাতা দেবরাজ সান্যাল এবং…

Read More

বেলঘরিয়ায় একই সঙ্গে ৩ ভাই বোনের দেহ উদ্ধার, অভাবে আত্মঘাতী বলে অনুমান স্থানীয়দের
বেলঘরিয়ায় একই সঙ্গে ৩ ভাই বোনের দেহ উদ্ধার, অভাবে আত্মঘাতী বলে অনুমান স্থানীয়দের

বেলঘরিয়ায় একসঙ্গে পাওয়া গেল ৩ ভাই বোনের দেহ। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে বেলঘরিয়ায় প্রিয়নাথ গুহ রোডের ভাড়াবাড়ি ও পাশের পুকুর থেকে তাদের দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে জানা গিয়েছে অনটনে আত্মঘাতী হয়েছে তাঁরা। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রথমে স্থানীয় পুকুরে সজলবাবুর দেহ ভাসতে দেখা যায়। সেকথা তাঁর বাড়িতে জানাতে গিয়ে এলাকার বাসিন্দারা দেখেন সেখানে পড়ে রয়েছে তাঁর ভাই ও বোনের দেহ। এর পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীরা জানিয়েছেন, পরিকল্পনা করে…

Read More

রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ
রবিবার ফের শিরোনামে গার্ডেনরিচ, মৃত তৃণমূল কাউন্সিলর পুত্র, বাবার অফিসে মিলল দেহ

ফের একবার খবরের শিরোনামে গার্ডেনরিচ। গতকালই গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। আর আজ গার্ডেনরিচে উদ্ধার হল মৃতদেহ। জানা গিয়েছে, গার্ডেনরিচ এলাকার ১৩৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রঞ্জিত শীলের ছেলে পিন্টু শীলের রহস্যমৃত্যু হয়েছে। কাউন্সিলরের অফিস থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় পিন্টু। দেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

Read More

‘বাবা আমায় ক্ষমা কোরো, আমি মরতে যাচ্ছি…’, নিউ ইয়র্কে ‘আত্মঘাতী’ ভারতীয় মহিলা!
‘বাবা আমায় ক্ষমা কোরো, আমি মরতে যাচ্ছি…’, নিউ ইয়র্কে ‘আত্মঘাতী’ ভারতীয় মহিলা!

#নিউ ইয়র্ক: স্বামী, শ্বশুর-শাশুড়ির ‘বিপুল’ চাহিদা মেটাতে পারেননি নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয় তরুণী মনদীপ কৌর। অভিযোগ, স্বামী রণজোধবীর ও তাঁর পরিবারের দাবি না মেটানোর শাস্তিস্বরূপ বিয়ের পর টানা ৮ বছর ধরে মারধর সহ্য করতে হয়েছে মাত্র তিরিশের তরুণীকে। সেখানেই শেষ নয়, শেষপর্যন্ত অত্যাচার সহ্য করতে না পেরে দুই কন্যাসন্তানকে রেখে আত্মঘাতী হয়েছেন মনদীপ কৌর (Mandeep Kaur)। তবে মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন। মনদীপ কৌর গত ৩ অগাস্ট অনলাইনে একটি ভিডিও পোস্ট করার পরে আত্মহত্যা করেন…

Read More

মেধাবী ছাত্রী হয়েও ভুলে যাচ্ছিলেন পড়াশোনা! আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া
মেধাবী ছাত্রী হয়েও ভুলে যাচ্ছিলেন পড়াশোনা! আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া

ন্যাশনাল মেডিক্যাল কলেজের হোস্টেলে আত্মঘাতী হলেন ডাক্তারি পড়ুয়া। পড়াশোনায় যথেষ্ট মেধাবী ছিলেন তিনি। তবে ইদানিং পড়াশোনা ভুলে যাচ্ছিলেন। সেই মানসিক অবদাদেই ওই ডাক্তারি পড়ুয়া আত্মঘাতী হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। মৃতার নাম প্রদীপ্তা দাস। তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল হাসপাতালের হোস্টেল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এরকম এক মেধাবী ছাত্রের মৃত্যুতে হতবাক পরিবারের সদস্য থেকে শুরু করে সহপাঠীরা। সোদপুর রামকৃষ্ণপুর সতীন সেন অঞ্চলের বাসিন্দা প্রদীপ্তা দাস। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো বলেই জানিয়েছেন পরিবারের…

Read More

নিজের পিস্তল থেকেই গুলি! কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে আত্মঘাতী CISF কর্মী!
নিজের পিস্তল থেকেই গুলি! কলকাতা বিমানবন্দরের শৌচালয়ে আত্মঘাতী CISF কর্মী!

#কলকাতা: কলকাতা বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ (CISF) কর্মী আত্মঘাতী। জানা গিয়েছে, নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন পঙ্কজ কুমার দে নামে সিআইএসএফ কর্মী। এমনটাই বিমানবন্দর সূত্রে খবর। বিমানবন্দরের বেসমেন্টে টয়লেটে আত্মঘাতী হন ওই সিআইএসএফ কর্মী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। গতকালই ওই সিআইএসএফ কর্মী ছুটি থেকে এসে কাজে যোগ দিয়েছিলেন। সারাদিন সব কিছু ঠিক মতোই চলছিল। হঠাৎ আজ সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে নিখোঁজ হয়ে যান তিনি। অনেকেই অনেক্ষণ ধরে তাঁকে দেখতে পাননি। তিনি কাজের সময় কোথায় গিয়েছেন,…

Read More

‘‘ বাবা-মায়ের কাছ থেকে আক্রমণ পেয়েছি’’ ভিডিও, IITতে পড়া ইউটিউবারের আত্মহত্যা
‘‘ বাবা-মায়ের কাছ থেকে আক্রমণ পেয়েছি’’ ভিডিও, IITতে পড়া ইউটিউবারের আত্মহত্যা

#হায়দরাবাদ: তাঁর পোস্ট করা ভিডিওগুলি কেউ দেখছে না, কম ভিউ আসছে, আর এই নিয়ে চরম হতাশাগ্রস্ত হয়ে হায়দরাবাদের একজন আইআইটিয়ান এবং ইউ টিউবার আত্মহত্যা করল৷  একটি বিল্ডিংয়ের পাঁচ তলা থেকে লাফ দিয়ে সেই ব্যক্তি আত্মহত্যা করেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দরাবাদের সায়দাবাদ থানার  ক্রান্তি নগর কলোনিতে। পুলিশ মৃতকে ধিনা বলে শনাক্ত করেছে, এই তরুণ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ছিলেন। চরম পদক্ষেপ নেওয়ার আগে তিনি তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও এবং আত্মহত্যার চিঠিও পোস্ট করেছিলেন।  ধিনা ইউটিউবে লাইভে গেম খেলায়…

Read More

বাঁশদ্রোণীতে মডেল মৃত্যুতে দানা বাঁধছে রহস্য, কী কারণে প্রাণ গেল পূজা সরকারের?
বাঁশদ্রোণীতে মডেল মৃত্যুতে দানা বাঁধছে রহস্য, কী কারণে প্রাণ গেল পূজা সরকারের?

বাঁশদ্রোণীতে উঠতি মডেলের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘণীভূত হচ্ছে। পূজা সরকারের মৃত্যুর নেপথ্যে থাকা আসাল কারণ খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অবশ্য তদন্তকারীদের ধারণা, সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছেন। পুলিশ জানতে পেরেছে, পূজার সঙ্গে একটি যুবকের প্রেমের সম্পর্ক ছিল। জানা গিয়েছে, ঘটনার রাতে একটি হোটেলে খেয়ে ফ্ল্যাটে ফেরেন পূজা। এরপর ঘরে বসে ফোনে প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন তিনি। আচমকাই উত্তেজিত হয়ে পড়েছিলেন পূজা। এরপরই নাকি তিনি ঘরের দরজা বন্ধ করে দেন। এই আবহে তরুণীর…

Read More

কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ ব্যক্তির, আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা
কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ ব্যক্তির, আত্মহত্যার চেষ্টায় ব্যাহত পরিষেবা

আবার পাতালপথে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। শুক্রবার সকালে কালীঘাট মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ব্যক্তি। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটে এই ঘটনাটি। অফিস টাইমে এদিন এই ঘটনায় থমকে যায় মেট্রোর চাকা। বন্ধ হয়ে যায় কবি সুভাষগামী মেট্রো চলাচল পরিষেবা। ঠিক কী ঘটেছে মেট্রো রেলে?‌ স্থানীয় সূত্রে খবর, কালীঘাট মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। অফিস টাইমে এই ঘটনায় ডাউনলাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পুলিশ এসে ওই…

Read More

৩ দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ব্যক্তির দেহ, আত্মহত্যা নাকি খুন!
৩ দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ব্যক্তির দেহ, আত্মহত্যা নাকি খুন!

গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। অবশেষে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি যাদবপুরের। মৃতের নাম কৌশিক দাস (৩৯)। গতকাল সকালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রাই পুলিশের খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর তিনি ফেরেননি। এরপরে…

Read More