Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Jadavpur University VC: সপ্তাহের প্রথম দিনই কাজ শুরু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য
Jadavpur University VC: সপ্তাহের প্রথম দিনই কাজ শুরু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব নিলেন চিরঞ্জীব ভট্টাচার্য

সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন চিরঞ্জীব। তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান অন্য অধ্যাপক ও আধিকারিকেরা। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠনের মানোন্নয়নের জন্য শিক্ষক নিয়োগের বিষয়টি আগে দেখা দরকার। সরকারের সঙ্গে আলোচনা করে ডিসেম্বরে সমাবর্তন করা যায় কি না, দেখছি। স্ট্যাটিউট নিয়েও সকলের সঙ্গে কথা বলব।” সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের ৬ বিশ্ববিদ্যালয়ে গত ২৯ অক্টোবরই স্থায়ী উপাচার্য নিয়োগের নির্দেশিকা পাঠয়ে দেওয়া হয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের তরফে৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য হন আশুতোষ ঘোষ। সরতে হয়…

Read More

ফের শিরোনামে যাদবপুর, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি শিক্ষা দফতরের
ফের শিরোনামে যাদবপুর, এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি শিক্ষা দফতরের

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ঢাকা নিয়ে এবার প্রশ্ন তুলল রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক নিয়ে কড়া চিঠি উচ্চ শিক্ষা দফতরের। আজ বিকেল পাঁচটা থেকে ভার্চুয়াল মারফত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। অন্যদিকে উচ্চশিক্ষা দফতর বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে চিঠি দিয়ে জানিয়েছে,  “এই বৈঠক ডাকা রাজ্য বিশ্ববিদ্যালয়ের আইনকে লঙ্ঘন করা। বৈঠকে রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনওরকম অনুমোদন দেওয়া হবে না এই বৈঠকের জন্য রাজ্যের তরফে।” যাদবপুর বিশ্ববিদ্যালয় রেজিস্টারকে পাঠানো চিঠিতে উচ্চশিক্ষা দফতর এও বলেছে, “অধ্যাপক বুদ্ধদেব সাউ স্থায়ী উপাচার্য নয় যাদবপুর…

Read More

ছাত্রমৃত্যু নিয়ে এত বিতর্ক, তারপরও স্ট্যানফোর্ডের সেরার তালিকায় যাদবপুরের ৪৪!
ছাত্রমৃত্যু নিয়ে এত বিতর্ক, তারপরও স্ট্যানফোর্ডের সেরার তালিকায় যাদবপুরের ৪৪!

সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন ম্যাগাজিনের তরফে প্রকাশ করা হয়েছিল বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা। গতবারের মতো এবারও এই তালিকায় স্থান পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর গতকাল প্রকাশিত হল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের তালিকা। বিশ্বের সেরা ২ শতাংশ গবেষকের সেই তালিকায় যাদবপুরের ৪৪ জন পড়ুয়া এবং শিক্ষক স্থান পেয়েছেন বলে জানা গিয়েছে। গতবছর এই তালিকায় ছিলেন ৪২ জন। এবার সেই সংখ্যা আরও কিছুটা বেড়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই যাদবপুরের ছাত্রাবাসে পড়ুয়ার মৃত্যু ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অনেকেই যাদবপুরের ‘মুণ্ডপাত’ করেছিল।…

Read More

ফের শিরোনামে যাদবপুর! নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু!
ফের শিরোনামে যাদবপুর! নার্সিং পড়ুয়ার রহস‍্য মৃত‍্যু!

কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনার কয়েক মাস কাটতে না কাটতেই ফের নার্সিং পড়ুয়ার রহস‍্যজনক মৃত‍্যু। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুর থানা এলাকায়। ছাত্রীর নাম মল্লিকা দাস। তাঁর বয়স ২২ বছর। পূর্ব যাদবপুরের গ্রিন পার্কে এক পি.জি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ছাত্রীর বাড়ি বাঁকুড়া। বাঁকুড়া থেকে নার্সিং পড়তে কলকাতায় আসেন তিনি। তিনি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি নার্সিং কলজের চতুর্থ বর্ষের ছাত্রী। সোমবার, সকালে ৭-৮ টা নাগাদ পিজির ছাদে ছাত্রীর ঝুলন্ত দেহ দেখতে…

Read More

যখন তখন ক্যাম্পাস-হস্টেল পরিদর্শন, যাদবপুরে এবার কড়া অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড
যখন তখন ক্যাম্পাস-হস্টেল পরিদর্শন, যাদবপুরে এবার কড়া অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড

কলকাতা: র‌্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনার জের। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং কমিটির পর অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন করা হল। নতুন করে বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড গঠন হয়েছে। গতবারের থেকে তিনগুণ সদস্য বেশি নিয়ে এই স্কোয়াড গঠন করেছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ৫৫ জন সদস্য নিয়ে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড নতুন করে গঠন করা হয়েছে। এতদিন পর্যন্ত অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের সদস্য সংখ্যা ছিল ১৫। স্কোয়াডের সদস্যরা ঘন ঘন বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পরিদর্শন, বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদর্শন, রাতে ক্যাম্পাসে সারপ্রাইজ ভিজিট, হস্টেলেও ভিজিট করবে।…

Read More

একবার ব়্যাগিংয়ের এবার অভিযোগ এলেই….! কড়া শাস্তির গাইডলাইন জারি যাদবপুরে
একবার ব়্যাগিংয়ের এবার অভিযোগ এলেই….! কড়া শাস্তির গাইডলাইন জারি যাদবপুরে

কলকাতা: নতুন করে “অ্যান্টি ব়্যাগিং কমিটি” গঠন করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। র‍্যাগিংয়ের কারণে বিশ্ববিদ‍্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত‍্যুর অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা রাজ‍্য। সেই ঘটনার জেরেই এবার নতুন করে অ্যান্টি ব়্যাগিং কমিটি গঠন করল বিশ্ববিদ‍্যালয়। পাশাপাশি অ্যান্টি ব়্যাগিং স্কোয়ার্ডকে আরও তৎপর হওয়া নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ‍্যালয়ে আসে ইউজিসি-র একটি প্রতিনিধি দল। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত‍্যুর ঘটনায় বিশ্ববিদ‍্যালয়ে র‍্যাগিং সংক্রান্ত সমস্ত নিয়ম মানা হয়েছে কিনা তা পরিদর্শনে বিশ্ববিদ‍্যালয়ে আসে বিশ্ববিদ‍্যালয় মঞ্জুরি কমিশনের ওই দল। র‍্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ‍্যালয়ের ভূমিকায় মোটেই…

Read More

যাদবপুরের পর এবার কলকাতা, হস্টেলে-হস্টেলে খোঁজ ‘ওঁদের’! থাকছে আইনি হুঁশিয়ারিও
যাদবপুরের পর এবার কলকাতা, হস্টেলে-হস্টেলে খোঁজ ‘ওঁদের’! থাকছে আইনি হুঁশিয়ারিও

কলকাতা: একাধিক হস্টেলে এখনও থাকছেন প্রাক্তনীরা। মারাত্মক অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাক্তনীদের খুঁজে পেতে মরিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়। কোন কোন হস্টেলে প্রাক্তনীরা রয়েছেন তার তালিকা হস্টেল সুপারদের দিতে বলল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলির হস্টেল প্রাক্তনীদের অবিলম্বে ছাড়তে হবে। হস্টেল সুপারদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হস্টেল না ছাড়লে আইনানুগ পদক্ষেপ করা হবে। কড়া হুঁশিয়ারি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে হস্টেলে র‍্যাগিং আটকাতে তৎপর। বিশ্ববিদ্যালয় কোনও বহিরাগত এবং প্রাক্তনী কোনও ভাবেই হস্টেল থাকতে পারবেন না।…

Read More

৩ দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ব্যক্তির দেহ, আত্মহত্যা নাকি খুন!
৩ দিন নিখোঁজ থাকার পর পুকুরে ভেসে উঠল ব্যক্তির দেহ, আত্মহত্যা নাকি খুন!

গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন এক ব্যক্তি। অবশেষে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হল। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি যাদবপুরের। মৃতের নাম কৌশিক দাস (৩৯)। গতকাল সকালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রাই পুলিশের খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মানসিক অবসাদের জেরে আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, গত রবিবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর তিনি ফেরেননি। এরপরে…

Read More