প্রবাসীদের জন্য আপন বাংলা অ্যাপ চালু করলেন মমতা, রেজিস্টার করলেই বিশেষ কার্ড
বিদেশের মাটিতে ‘আপন বাংলা’ অ্যাপ নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দুবাই ওস্পেনের সফরে দেশের বাইরে রয়েছেন মুখ্যমন্ত্রী। এই সফরে দুবাইয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে ছিল প্রবাসী বাঙালিরা। সেই বাঙালিদের সামনেই ‘আপন বাংলা’ অ্যাপের কথা বলেন তিনি। বিদেশি প্রবাসীদের জন্যই অ্যাপটি তৈরি- সে কথাও জানান তিনি। কী সুবিধা রয়েছে এই অ্যাপে? নিজের মাতৃভূমির সঙ্গে আরও সহজে যোগাযোগ স্থাপন করতে পারবেন প্রবাসী বাঙালিরা। চাইলে বাংলাতে বিনিয়োগও করতে পারবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রবাসীদের জন্য এই ব্যবস্থাই চালু করেন মুখ্যমন্ত্রী…










