Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, বেকারদের জন্য রাজ্যের নতুন প্রকল্প
ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, বেকারদের জন্য রাজ্যের নতুন প্রকল্প

প্রবীর চক্রবর্তী, কলকাতা : বেকারদের জন্য নতুন প্রকল্প চালু করল রাজ্য সরকার (West Bengal Goverment)। ২৫ হাজার টাকা ভর্তুকি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে বেকার যুবক-যুবতীদের (Loan to Youth)। যার ১৫ শতাংশের গ্য়ারান্টার হবে রাজ্য। শুক্রবার ব্যাঙ্কিং কমিটির (Banking Commitee) বৈঠকে রাজ্য সরকারের এই নতুন প্রকল্প ঘোষণা করা হয়। ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম স্টুডেন্ট ক্রেডিট কার্ডের (Student Credit Card) মতোই এবার বেকার যুবক-যুবতীদের জন্য ওয়েস্ট বেঙ্গল ক্রেডিট কার্ড স্কিম (West Bengal Credit Card Scheme) চালু…

Read More

আরও বাড়ছে মহার্ঘ পার্থক্য, রাজ্যের ডিএ আন্দোলনের মাঝেই কেন্দ্রীয় সরকারের ঘোষণা আরও ৪ শতাংশ
আরও বাড়ছে মহার্ঘ পার্থক্য, রাজ্যের ডিএ আন্দোলনের মাঝেই কেন্দ্রীয় সরকারের ঘোষণা আরও ৪ শতাংশ

নয়াদিল্লি : একদিকে যখন বকেয়া DA’র দাবিতে শহিদ মিনার চত্বরে অবস্থানে অনড় রয়েছে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের একাংশ। সুপ্রিম কোর্টেও বেড়েছে তাঁদের অপেক্ষা। তখন উল্টোদিকে, ফের একবার চড়তে চলেছে ফারাক। কেন্দ্রীয় সরকারি কর্মীরা (Central government employees) পেতে চলেছেন আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা। শুক্রবার সন্ধেয় কেন্দ্রীয় ক্যাবিনেটের পক্ষ থেকে যে বিষয়ে ছাড়পত্র মিলেছে। জানা যাচ্ছে, আরও ৪ শতাংশ বৃদ্ধির জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পেতে চলেছেন ৪২ শতাংশ ডিএ। যা কার্যকর হতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে হিসেব করে।…

Read More

প্রেমিকার মৃত্যুর পর সব সম্পত্তি প্রেমিকের! প্রেমকাহিনিতে রহস্য, শুনেই মাথায় হাত
প্রেমিকার মৃত্যুর পর সব সম্পত্তি প্রেমিকের! প্রেমকাহিনিতে রহস্য, শুনেই মাথায় হাত

হুগলি: বছরখানেক আগে অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এক যুবতীর। মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টায় পুলিশের হাতে গ্রেফতার তার প্রেমিক। ধৃত ওই যুবকের নাম অজিত দাস। আত্মহত্যার প্ররোচনা ও সম্পত্তি লোপাট করার চেষ্টায় শ্রীরামপুর মহাকুমা আদালত অভিযুক্ত যুবককে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ২০২২ সালের মার্চ মাসের ২৭ তারিখ অগ্নিদগ্ধ হয়ে অস্বাভাবিক মৃত্যু হয়, হিন্দমোটর বিবি স্টিটের বাসিন্দা দীপান্বিতা চন্দ্রের। এই অস্বাভাবিক মৃত্যুর মামলায় শ্রীরামপুর আদালতের নির্দেশে মৃত দীপান্বিতার প্রেমিক অজিত দাসকে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার…

Read More

Adeno Virus: সর্দি-কাশি-জ্বর কমছেই না বাড়ির খুদেটির? বাধ্যতামূলক RTPCR-এর নির্দেশ জারি
Adeno Virus: সর্দি-কাশি-জ্বর কমছেই না বাড়ির খুদেটির? বাধ্যতামূলক RTPCR-এর নির্দেশ জারি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের এবার যাওয়ার পালা, আগমন বসন্তের। ঠান্ডা-গরমের আজব মেলবন্ধনে সর্দি-কাশি-জ্বরে কমবেশি সকলেই আক্রান্ত হয়। কিন্তু এবছর ‘একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসরের’ মতো আর্বিভাব হয়েছে অ্যাডিনোভাইরাসের। যা ক্রমশ ছড়িয়ে পড়ছে শিশুদের মধ্যে। বিভিন্ন শিশু হাসপাতালের আইসিইউ-তে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। ভাইরাসে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের ফুসফুস, এমনকী ফেটে যাচ্ছে ফুসফুসের দেওয়াল। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। আর এই পরিস্থিতিতে এবার নয়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। বলা হয়েছে, ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ (এআরআই), ‘ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস’ (আইএলআই) অর্থাৎ,…

Read More

চাকরিচ্যুতদের পক্ষে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ হাইকোর্টে
চাকরিচ্যুতদের পক্ষে সওয়াল, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ হাইকোর্টে

সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরিচ্য়ুতদের পক্ষে কার্যত সওয়াল করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য়ের একটি অংশ নিয়ে আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য (Lawyer Bikash Ranjan Bhattacharya)। তাঁকে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছেন বিচারপতি। হলফনামা দাখিলের পরামর্শ আদালতের নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam) এখনও অবধি আদালতের নির্দেশে চাকরি গেছে ৪ হাজার ২৩৩ জনের। মঙ্গলবার সেই চাকরিচ্য়ুতদের হয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় মন্তব্য করেছিলেন, ‘প্রধান বিচারপতি এখানে নেই।…

Read More

কাটমানি না পেয়ে আবাস যোজনা থেকে নাম বাদ দিলেন তৃণমূল সদস্য ! অভিযোগ ঘিরে নতুন বিতর্ক
কাটমানি না পেয়ে আবাস যোজনা থেকে নাম বাদ দিলেন তৃণমূল সদস্য ! অভিযোগ ঘিরে নতুন বিতর্ক

করুণাময় সিংহ, মালদা : কাটমানি (Cut Money Allegation) না দেওয়ায় আবাস যোজনা (Awsa Yojana Scam) থেকে নাম বাদ দিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। এমনকী, একজনের টাকা একই নামে অন্যজনের একাউন্টে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও (BDO)। আবাস যোজনায় ঘর পেতে ২০ হাজারের দাবি ! এ যেন ফেল কড়ি, মাখো তেল। টাকা দাও, ঘর নাও। আবাস যোজনার ঘর পেতে হলে দিতে হবে ২০…

Read More

পার্ক সার্কাসের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন
পার্ক সার্কাসের দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পার্ক সার্কাসের (Park Circus) দোকানে আগুন (Shop Fire)। এজেসি বোস রোড ফ্লাইওভারের (AJC Bose Road Flyover) মুখে দোকানে আগুন লাগল বুধবার রাতে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত দোকান। গ্যাস লিক (Gas Leak) থেকে আগুন, দাবি স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের তিনটি ইঞ্জিন। কী কারণে আগুন, খতিয়ে দেখছে দমকল। পার্ক সার্কাসের দোকানে আগুন আগুনের লেলিহান শিখা দেখে স্পষ্ট দোকানের মধ্যে হয়তো আস্ত আর কিছুই নেই। স্থানীয় বাসিন্দাদের কথায় বেশ কিছুক্ষণ ধরেই আগুন জ্বলতে থাকে। রাত ৯টা নাগাদ একটি বহুতল…

Read More

মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ফুল মার্কস চাই? রইল শেষ মুহূর্তের টিপস
মাধ্যমিক পরীক্ষায় জীবন বিজ্ঞানে ফুল মার্কস চাই? রইল শেষ মুহূর্তের টিপস

পুরুলিয়া: একেবারেই দোরগোড়ায় মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে উৎকণ্ঠা বরাবরের। ভাল রেজাল্ট করতে ছাত্র-ছাত্রীদের চেষ্টার শেষ নেই। যেমন বিভিন্ন টেস্ট পেপার ফলো করা, টেক্সট বইয়ের বাইরে সাজেস্টিভ বইগুলিতে নজর দেওয়া , পড়া গুলি বারবার রিভিশন করা। লক্ষ্য একটাই রেজাল্ট ভাল করতে হবে। আর ছাত্র-ছাত্রীদের সেই লক্ষ্যকে পূর্ণতা দিতেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের জীবন বিজ্ঞান বিভাগের অভিজ্ঞ শিক্ষক তপন মন্ডল দিলেন বিশেষ কিছু টিপস। তাঁর টিপস শুনে ছাত্র-ছাত্রীরা যদি শেষ মুহূর্তের প্রস্তুতি নেন, তবে আর চিন্তাই করতে হবে না…

Read More

বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের
বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

কলকাতা: বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের (Pen Down) হুঁশিয়ারি সরকারি কর্মীদের। বকেয়া ডিএ-র (DA) দাবিতে শহিদ মিনারে ১৯দিনে সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ধর্না। ডিএ-র দাবিতে ধর্নামঞ্চেই অসুস্থ ২ অনশনকারী, হাসপাতালে ভর্তি। পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের: বকেয়া DA-এর দাবিতে মঙ্গলবার ১৯ দিনে পড়ল আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। সেই সঙ্গে চড়ল হুঁশিয়ারি। রাজ্য সরকার বকেয়া DA-এর দাবি না মেটালে, পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দাবি মানা…

Read More

মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল
মাধ্যমিক প্রশ্নপত্রেই লুকিয়ে থাকে বেশি নম্বর পাওয়ার টিপস! ভূগোলের সাজেশন রইল

মালদহ: মাধ্যমিক উত্তরপত্রে লুকিয়ে আছে বেশি নম্বর পাওয়ার সুযোগ। শুধুমাত্র জানতে পারলেই সহজে মিলবে অতিরিক্ত নম্বর। কি ভাবে উত্তরপত্রে প্রশ্নের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে? বিশেষ করে ভূগোল বিষয়ে, জানাচ্ছেন মালদহের বিভূতিভূষণ হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক তুহিন কুমার সরকার। ভূগোল বিষয়ে সহজে বেশি নম্বর পাওয়া সম্ভব। পরীক্ষার্থীদের উত্তরপত্রে লেখার সময় শুধু মাত্র কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলি হল- উত্তরপত্রের উপাস্থপনা ভাল করতে হবে। যে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে, সেগুলি প্রথমদিকেই ভাল ভাবে লিখতে হবে। ভূগোলের…

Read More