Pori Moni | Sariful Razz: সত্যিই কি প্রযোজকের অফিসে হাতাহাতি হয়েছিল পরীমণির সঙ্গে? মুখ খুললেন শরিফুল রাজ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রক্তাক্ত হয়ে দুজনে একই দিনে ভর্তি হন হাসপাতালে, সেখান থেকেই ছড়িয়ে পড়ে খবর যে এক নির্মাতার অফিসে নাকি হাতাহাতি শুরু করেছিলেন তারকা দম্পতি। একজনের আঘাত হাতে, তো অন্যজনের মাথায়। এই বিতর্কিত তারকা দম্পতি হলেন পরীমণি(Pori Moni) ও শরিফুল রাজ (Sariful Razz)। তাঁদের যে কখন মিলন কখন বিচ্ছেদ তা বুঝে উঠাই দায়। কখনও একে অপরের নামও শুনতে চান না তাঁরা, কখনও আবার একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা যায়। তবে সম্প্রতি তাঁদের নিয়ে ছড়িয়েছে নয়া গল্প।…









