Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক
চোরাপথে ভারতে প্রবেশ করেও হল না শেষরক্ষা, আটক বাংলাদেশের ৬ নাগরিক

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: চোরাপথে ভারতে ঢুকে মুম্বইয়ে কাজের খোঁজ। ধরপাকড় শুরু হতেই বাংলাদেশে (Bangladeshi Arrest) ফেরার চেষ্টা অনুুপ্রবেশকারীদের। কোচবিহারের মেখলিগঞ্জে BSF-এর হাতে আটক বাংলাদেশের ৬ জন নাগরিক। এক ভারতীয় দালাল-সহ ৭ জনকে গ্রেফতার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। আটক বাংলাদেশের ৬ নাগরিক: বাংলাদেশ যখন অশান্ত, তখন ভারতের উদ্বেগ বাড়াচ্ছে অনুপ্রবেশ-সমস্য়া। সোমবার রাতে মেখলিগঞ্জের ভোটবাড়ির কৃষি ফার্ম এলাকায় সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশের বাসিন্দা এক দম্পতি ও তাঁদের দুই সন্তান এবং আরও দুই বাংলাদেশের নাগরিককে আটক করে BSF। একই সঙ্গে আটক…

Read More

ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?
ED-র ওপর হামলাকাণ্ডের  প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

সন্দেশখালি: ED-র ওপর হামলাকাণ্ডের ১ বছর পর, সন্দেশখালি (Sandeshkhali News) গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, যা হয়েছে, আর তাঁর মনে নেই। ভুলে গেছেন। কিন্তু, ১ বছর পর কেমন আছে সন্দেশখালি? অত্য়াচার করে যে চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল, তা ফেরত পেয়েছেন বাসিন্দারা? নোনা জল ঢুকে যাওয়া জমিতে চাষ করতে পারছেন চাষিরা? কেমন আছে সন্দেশখালি?  বছর শেষে সন্দেশখালিতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী ভুলে যাওয়ার কথা বললেন ঠিকই। তবে সন্দেশখালির বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্য়াচার এত সহজে ভুলবেন…

Read More

পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ
পুরুলিয়ায় এখনও খোঁজ মেলেনি বাঘিনীর, এবার মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল চিতাবাঘ

আলিপুরদুয়ার: একদিকে পুরুলিয়ার পাহাড়ে চলছে বাঘিনীর খোঁজ। এরই মধ্যে আলিপুর দুয়ারে (Alipur Duar) মথুরা চা বাগানে (Mathura Tea Garden) খাঁচাবন্দি হল আরও একটি চিতাবাঘ। এই নিয়ে গত এক মাসে এই এলাকায় তিনটি চিতাবাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতাবাঘটি। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার বান্দোয়ানে বাঘিনীর খোঁজ চলছে অনবরত। চারদিন পেরিয়ে গেলেও এখনও বাগে আসেনি বাঘিনী। উড়িষ্যা থেকে ঝাড়খন্ড…

Read More

পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান
পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যান

সমীরণ পাল ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : শীতের মরশুমেও উত্তর ২৪ পরগনায় চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি(Dengue)। চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত শহরাঞ্চলে আক্রান্ত পৌনে ২ হাজার। তার মধ্য়ে সর্বাধিক আক্রান্ত বিধাননগর পুরসভায়। শহরাঞ্চলের পাশাপাশি জেলার গ্রামাঞ্চলের আক্রান্তের সংখ্য়া চিন্তায় ফেলছে বিশেষজ্ঞদের। চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি: বছর শেষে শীতের আমেজ শহর থেকে জেলায়। তবে বর্ষশেষের দোরগোড়াতেও পিছু ছাড়ছে না ডেঙ্গি আতঙ্ক। বিশেষ করে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনার ডেঙ্গি আক্রান্তদের পরিসংখ্য়ান। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ২৪…

Read More

ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা: এরাজ্যের মহিলাদের জন্য সুখবর। ডিসেম্বর থেকে আরও মহিলারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) সুবিধা। বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নতুন করে কারা পাবেন লক্ষ্মীর ভাণ্ডার?                   লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ। আর সেদিনই লক্ষ্মীর ভাণ্ডারে আরও নাম নথিভুক্ত হওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে নতুন করে ৫ লক্ষ ৭…

Read More

এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা
এবার দিল্লির সঙ্গে পাল্লা কলকাতার, শহরে দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা

কলকাতা: দূষণের চাদরে ঢাকা পড়েছে দিল্লি। রাজধানীতে দূষণের মাত্রা ৫০০ ছুঁইছুঁই। দূষণ-দৌড়ে পিছিয়ে নেই কলকাতাও (Kolkata Air Pollution)। শহরের একাধিক জায়গায় দূষণের মাত্রা ২০০ ছাড়িয়েছে। দূষণের মাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা: তুলনামূলকভাবে যেখানে সবুজ বেশি, সেই ফোর্ট উইলিয়ামে দূষণের মাত্রা ২২৭, ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে দূষণের পরিমাণ ১৮৬। শহরের ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকাতেও দূষণ-মাত্রা ১৩৯। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য বলছে, আজ সকাল ১১টায় দূষণের মাত্রা বালিগঞ্জে ২০৩, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৬, যাদবপুর ১৮৫, বিধাননগর ১৪১। পরিবেশবিদদের মতে, শীতের শুরুতেই যদি…

Read More

কেন্দ্রীয় ভাবেই ট্যাব-কেলেঙ্কারি, তথ্য যাচাই করে অনুমান লালবাজারের
কেন্দ্রীয় ভাবেই ট্যাব-কেলেঙ্কারি, তথ্য যাচাই করে অনুমান লালবাজারের

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: ট্যাব কেলেঙ্কারির (Tab Scam) এপিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয় ভাবেই। বিকাশ ভবনে তথ্য যাচাই করে অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ফ্লো চার্ট। ট্যাব কেলেঙ্কারির এপিসেন্টার উত্তর দিনাজপুর। কিন্তু তা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে। কেলেঙ্কারির তথ্য যাচাই করে এমনটাই মনে করছে লালবাজার। গতকাল কলকাতা পুলিশে একটি দল বিকাশ ভবনে যায়। সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞরা। শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে তাঁরা কথা বলেন। ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে জমা পড়ার ফ্লো চার্ট খতিয়ে দেখা হচ্ছে। ফ্লো…

Read More

সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা
সরকারি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কাঠগড়ায় তৃণমূল নেতা

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: দিনহাটায় (Dinhata) হাসপাতালে ঢুকে সুপারের সামনেই ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে বারবার অভিযোগ ওঠায় তা খতিয়ে দেখতেই হাসাপাতালে আসেন তাঁরা। সেখানে এসে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে ঠিক মতো কাজ না করার অভিযোগ তোলেন তাঁরা। অভিযোগের প্রেক্ষিতে ২ জন ডাক্তারকে শোকজ করা হবে বলে দাবি সুপারের। ডাক্তারদের হুঁশিয়ারি তৃণমূল নেতার: সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে সরাসরি হুমকি দিচ্ছেন তৃণমূল পরিচালিত দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান। আর জি কর-কাণ্ডের পর…

Read More

বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
বৈঠকের পরেও একাধিক কাজ এখনও হয়নি, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে আলোচনা হলেও, তা নিয়ে এখনও কোনও পদক্ষেপ হয়নি। এমনই দাবি করে এবং একাধিক বিষয় তুলে ধরে ফের মুখ্যসচিবকে ইমেল করলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব এসেছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফেও। ফের মুখ্যসচিবকে ইমেল: আর জি কর মামলায় পরপর দু’দিন পিছিয়ে গেছে শুনানি। প্রশ্ন উঠছে, আর কবে সুবিচার পাবে নিহত চিকিৎসকের পরিবার? এই প্রেক্ষাপটে বুধবার ফের মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়ররা। ২১ অক্টোবর নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর…

Read More

‘আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে,এখন শুধুই আঁধার’ মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা
‘আমাদের জীবনের প্রদীপ নিভে গেছে,এখন শুধুই আঁধার’ মেয়েকে হারিয়ে শোকে পাথর নিহত চিকিৎসকের বাবা মা

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: দীপান্বিতা অমাবস্যায় আলো ঝলমলে রাজ্য। দিকে দিকে উৎসবের রোশনাই। কিন্তু এই প্রথম দীপবলিতে তাঁদের জীবনে নেই প্রদীপের আলো। গ্রাস করেছে আঁধার। নেই প্রদীপের আলো: একমাত্র মেয়েকে কেড়ে নিয়েছে ৯ অগাস্টের রাত। অভিশপ্ত সেই রাতের পর কেটে গেছে ৮৩ দিন… এখনও বিচার মেলেনি। কবে মিলবে সুবিচার? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসকের বাবা মা। কালীপুুজোয় যখন সবদিক আলোর মালায় সেজেছে, তখন কার্যত অন্ধকারে তাঁরা। কীভাবে কাটত আগের বছরগুলো? তার বর্ণনা করতে গিয়ে ডুকরে কেঁদে…

Read More