Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভারতকে ঠেকাবে সৌদি আরব? সামরিক চুক্তির পর আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান, দেশের মন্ত্রী বললেন…
ভারতকে ঠেকাবে সৌদি আরব? সামরিক চুক্তির পর আত্মবিশ্বাসে ভরপুর পাকিস্তান, দেশের মন্ত্রী বললেন…

নয়াদিল্লি: ভারতের বন্ধুদেশ সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি স্বাক্ষর করেই আত্মবিশ্বাস তুঙ্গে। পাকিস্তানের ঘোষণা, ভারত যদি যুদ্ধঘোষণা করে, সেক্ষেত্রে সৌদি আরব তাদের পাশেই থাকবে। সৌদি আরবের তরফে এমন কোনও মন্তব্য না করা হলেও, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ এই ঘোষণা করে দিলেন। (Saudi Arabia-Pakistan Defense Deal) পাকিস্তানের Geo TV-কে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন আসিফ। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে ‘কৌশলগত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে সৌদি…

Read More

এখন থেকে পাকিস্তানকে বাঁচাবে সৌদি আরব? ভারতের বন্ধুদেশের সঙ্গে সামরিক চুক্তি ইসলামাবাদের
এখন থেকে পাকিস্তানকে বাঁচাবে সৌদি আরব? ভারতের বন্ধুদেশের সঙ্গে সামরিক চুক্তি ইসলামাবাদের

নয়াদিল্লি: ভারতের বন্ধুদেশের সঙ্গে এবার সামরিক চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে ‘Strategic Mutual Defense Agreement’ স্বাক্ষরিত হয়েছ তাদের। বলা হয়েছে, বহির্শত্রুর আগ্রাসন সামাল দিতে এবং দুই ইসলামি দেশের মধ্যে নিরাপত্তাক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক মজবুত করতেই এই চুক্তি। (India-Pakistan Conflict) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ রিয়াধ সফরে গিয়েছেন। সেখানে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও হয় তাঁর। আর তার পরই সামরিক চুক্তি স্বাক্ষরের ঘোষণা হয়। দুই দেশের তরফে যৌথ বিবৃতি জারি করেবলা হয়, ‘উপমহাদেশের শান্তি  ও নিরাপত্তা রক্ষার্থে…

Read More

আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল, ভারত রাজি হয়নি, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তা
আমেরিকার মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব এসেছিল, ভারত রাজি হয়নি, বিস্ফোরক স্বীকারোক্তি পাকিস্তা

India Pakistan Conflict : ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) নিয়ে ফের অস্বস্তি বাড়ল আমেরিকার, বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সৌজন্যে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার (Pakistan Foreign Minister Ishaq Dar)। বিস্ফোরক স্বীকারোক্তি পাক মন্ত্রীর। জেনে নিন, কী বলেছেন তিনি। পাক বিদেশমন্ত্রী হাটে হাঁড়ি ভাঙলেন অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্যের পরও প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। ট্রাম্প আগে থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কথা প্রকাশ করতেই বিরোধীদের প্রশ্নবানের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। কেন ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতির কথা কোনও…

Read More

১৫০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান, নামানো হয় ৭টির বেশি? ভারত ও পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প
১৫০ মিলিয়ন ডলারের যুদ্ধবিমান, নামানো হয় ৭টির বেশি? ভারত ও পাকিস্তানকে নিয়ে বিস্ফোরক ট্রাম্প

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করছেন। পাশাপাশি, প্রায় রোজই নতুন নতুন দাবি করছেন। ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, যুদ্ধপরিস্থিতিতে সাতটি বা তার বেশি বিমান নামানো হয়েছিল। সঠিক সংখ্যা জানানো হচ্ছে না বলেও দাবি করলেন তিনি। (Donald Trump) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে এবার বিস্ফোরক দাবি করলেন ট্রাম্প। তাঁর বক্তব্য, “আমি যদি না থামাতাম, ভারত এবং পাকিস্তান পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল। অদ্ভুত ঘটনা। ওদের লড়াই দেখছিলাম। তার…

Read More

পুতিনকে নিয়ে বাড়ছে চাপ, ফের ভারত ও পাকিস্তানের কথা পাড়লেন ট্রাম্প, বললেন, ‘আমি চাই…’
পুতিনকে নিয়ে বাড়ছে চাপ, ফের ভারত ও পাকিস্তানের কথা পাড়লেন ট্রাম্প, বললেন, ‘আমি চাই…’

নয়াদিল্লি:  ভারত ও পাকিস্তানের সংঘাত তাঁর জন্যই যুদ্ধ পর্যন্ত গড়ায়নি বলে ফের দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ আদৌ থামবে কি না, সেই নিয়ে টানাপোড়েন চলছে আন্তর্জাতিক ভূরাজনীতিতে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের সঙ্গে বৈঠকে সমাধানসূত্র বেরোয়নি। সেই নিয়ে প্রশ্নবাণের মধ্যে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন ট্রাম্প। (India Pakistan Conflict) একদিন আগে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হননি পুতিন। যুদ্ধবিরতির পরিবর্তে সরাসরি শান্তিচুক্তির পাল্টা প্রস্তাব…

Read More

‘মোট পাঁচটি যুদ্ধবিমান নামানো হয়’, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ফের বড় দাবি ট্রাম্পের
‘মোট পাঁচটি যুদ্ধবিমান নামানো হয়’, ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে ফের বড় দাবি ট্রাম্পের

ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের সংঘাতে পাঁচটি বিমান নামানো হয়েছিল বলে এবার দাবি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এবং পাকিস্তানের মধ্যে কে কার বিমান নামায়, তা যদিও খোলসা করেননি ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতে যুদ্ধবিমান ভেঙে পড়া নিয়ে এখনও পর্যন্ত নানা দাবি সামনে এসেছে। তবে ভারত সরকার নির্দিষ্ট সংখ্যা জানায়নি। সেই নিয়ে এবার জল্পনা আরও উস্কে দিলেন ট্রাম্প। (US-India Relations) হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে নৈশভোজে বক্তৃতা করতে গিয়ে এই…

Read More

‘সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের…’, ভারতকে চ্যালেঞ্জ বিলাবলের, দাবি, মাসুদ আফগানিস্তানে
‘সিন্ধু দিয়ে হয় আমাদের জল বইবে, নয়ত ওদের…’, ভারতকে চ্যালেঞ্জ বিলাবলের, দাবি, মাসুদ আফগানিস্তানে

নয়াদিল্লি: কড়া নিরাপত্তার ঘেরাটোপে পাকিস্তানে ঘুরতে দেখা গিয়েছে। Operation Sindoor-এ নিহত পরিবারকে নিয়ে বিবৃতিও দিয়েছে। কিন্তু জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নেতা মাসুদ আজহার তাঁদের দেশে নেই, আফগানিস্তানে থাকতে পারে বলে দাবি করলেন বিলাবল ভুট্টো।  তাঁর দাবি, পাকিস্তান মাসুদকে গ্রেফতার করতে পারলে খুশিই হবে। ভারত যদি জানে, তাহলে মাসুদের ঠিকানা দিক বলেও চ্যালেঞ্জ ছুড়েছেন বিলাবল। (India-Pakistan Conflict) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল। লস্কর-ই-তৈবার নেতা হাফিজ সইদ এবং মাসুদ, দু’জনকেই আশ্রয় দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়…

Read More

অপারেশন সিঁদুরের সময় ‘পাকিস্তানকে অস্ত্র পরীক্ষার ল্যাবের মতো ব্যবহার করেছে চিন’: সেনা আধিকারিক
অপারেশন সিঁদুরের সময় ‘পাকিস্তানকে অস্ত্র পরীক্ষার ল্যাবের মতো ব্যবহার করেছে চিন’: সেনা আধিকারিক

নয়াদিল্লি : ‘পাকিস্তানকে অস্ত্র পরীক্ষার ল্যাবের মতো ব্যবহার করেছে চিন। সীমান্ত ছিল একটা, কিন্তু প্রতিপক্ষ ছিল তিন।’ ‘অপারেশন সিঁদুর’-প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল পি সিং। FICCI আয়োজিত ‘New Age Military Technologies’ শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। Operation Sindoor ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ বলেন, “অপারেশন সিঁদুর থেকে কিছু শেখার আছে। নেতৃত্বের কৌশলগত বার্তা ছিল দ্ব্যর্থহীন… কয়েক বছর আগে আমরা যেভাবে যন্ত্রণা সহ্য করেছিলাম, এখন আর সেভাবে গ্রহণ করার সুযোগ নেই…। টার্গেট…

Read More

ট্রাম্পের টোপ গিলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি? মুখ খুললেন জয়শঙ্কর, বললেন, “ওই ঘরেই ছিলাম…
ট্রাম্পের টোপ গিলেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি? মুখ খুললেন জয়শঙ্কর, বললেন, “ওই ঘরেই ছিলাম…

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানকে তিনিই শান্ত করেছেন, ব্যবসার টোপ দিয়ে যুদ্ধ থেকে সরে আসতে রাজি করিয়েছেন বলে লাগাতার দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সরকারের তরফে এবার সেই দাবি খারিজ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন, সেই সময় ওই ঘরে, মোদির পাশেই ছিলেন তিনি। কথোপকথনে যুদ্ধবিরতি এবং ব্যবসা-বাণিজ্যের যোগসূত্রের কথা একবারও ওঠেনি বলে জানিয়েছেন। (S Jaishankar) নিউ ইয়র্কের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন জয়শঙ্কর।…

Read More

India vs Pakistan: অপারেশন সিঁদুরের পরে আর হবে ভারত-পাক মহারণ? চলে এল বিশ্বকাপের বিরাট আপডেট…
India vs Pakistan: অপারেশন সিঁদুরের পরে আর হবে ভারত-পাক মহারণ? চলে এল বিশ্বকাপের বিরাট আপডেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলাদের আসন্ন ওডিআই বিশ্বকাপ (ICC Women’s 50-over World Cup) যুগ্মভাবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুই দেশের মোট ৫ ভেন্যু বেছে নিয়েছিল চলতি মাসের শুরুতেই। এবার প্রতিযোগিতার ১৩তম সংস্করণ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ! এখন প্রশ্ন, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর কি এবার ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ দেখা যাবে বাইশ গজে? জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল, জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।  একজন বাদে সকলেই…

Read More