আড়াই দিনও লাগল না, বোলারদের দাপটের পর যশস্বীর দুরন্ত ব্যাটিংয়ে কানপুরেও বাংলাদেশকে হারাল ভারত
কানপুর: কানপুরে দ্বিতীয় টেস্টে (IND vs BAN 2nd Test) পঞ্চম দিনের সকালে বোলারদের দাপটে বাংলাদেশ ব্যাটিংয়ে ধস নামে। ভারতের সামনে জয়ের জন্য ছিল ৯৫ রানের ছোট্ট লক্ষ্য। এই রান করতে খুব একটা সমস্যা হওয়ার কথা ছিল না। হলও না। সাত উইকেটে দ্বিতীয় টেস্টও জিতে বাংলাদেশকে সিরিজ়ে হোয়াইটওয়াশ করল ভারত। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি হাঁকালেন তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। শতাধিক স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৫১ রান। বিরাট কোহলি অপরাজিত রইলেন ২৯ রানে। বৃষ্টিতে সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল দুই…





)



