২০২৩-এ কাদের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল?
নয়াদিল্লি: আজ নতুন বছরের সূচনা। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন আশা, নতুন স্বপ্ন। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। অতীত হতাশা ভুলে ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপ খেতাব জিততে মরিয়া হয়ে মাঠে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের বছরে ঠিক কাদের কাদের বিরুদ্ধে (Indian cricket Team schedule) মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া? ভারতীয় দলের সূচি…









