Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল
চন্দ্রপৃষ্ঠে শিবশক্তি পয়েন্টের নামে সিলমোহর, এবার স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহল

নয়াদিল্লি: ভারতের তরফে সরকারি ভাবে ঘোষণা হয়েছিল আগেই। এবার আন্তর্জাতিক স্বীকৃতিও মিলল। চাঁদের বুকে যে জায়গায় অবতরণ করেছিল ভারতের ‘চন্দ্রযান-২’, সেটির ‘শিবশক্তি’ নামকরণকে স্বীকৃতি দিল International Astronomical Union (IAU). পালকের মতো ভারত চাঁদের মাটি ছোঁয়ার প্রায় সাত মাস পর এই আন্তর্জাতিক স্বীকৃতি মিলল। চাঁদের মাটিতে যে জায়গাটিকে প্রথম বার স্পর্শ করেছিল ভারতের ‘চন্দ্রযান-৩’, সেটির আনুষ্ঠানিক নাম হল ‘Statio Shiva Shakti’. (Statio Shiva Shakti) ‘চন্দ্রযান-৩’ যেখানে চাঁদের মাটি ছুঁয়েছিল, সেই জায়গার নাম হল Statio Shiva Shakti  IAU-র সদর দফতর প্যারিসে।…

Read More

পাঁচ দশক ধরে মহাশূন্যে গবেষণা, আচমকা ভুল বকছে ভয়েজার-১, উদ্বিগ্ন NASA
পাঁচ দশক ধরে মহাশূন্যে গবেষণা, আচমকা ভুল বকছে ভয়েজার-১, উদ্বিগ্ন NASA

নয়াদিল্লি: বার্ধক্যকালে কথা জড়িয়ে আসে, ভুল বকার বিকারও গ্রাস করে আমাদের। কিন্তু মানুষ এবং যন্ত্র কখনও এক নয়। তাই মানুষের মতো যন্ত্রকে বিকারগ্রস্ত হতে দেখলে উদ্বিগ্ন হয়ে পড়াই স্বাভাবিক। দীর্ঘ পাঁচ দশক ধরে মহাশূন্যে বিরাজমান ভয়েজার-১ (Voyager 1) মহাকাশযানকে নিয়ে বর্তমানে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। মানুষের মতোই ভয়েজার-১ মহাকাশযানও বার্ধক্যসুলভ আচরণ করছে, এমনকি অর্থহীন কথাবার্তা বলছে বলে অভিযোগ। (NASA VOYAGER 1 Mission) ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মাসে ভয়েজার-১ মহাকাশযান উৎক্ষেপণ করে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA. সৌরজগতের একেবারের কিনারায় অবস্থিত গ্রহদের…

Read More

আকাশে উড়ন্ত চাকতি, পৃথিবীতে কি ভিনগ্রহীদের আনাগোনা! রিপোর্ট দিল আমেরিকা
আকাশে উড়ন্ত চাকতি, পৃথিবীতে কি ভিনগ্রহীদের আনাগোনা! রিপোর্ট দিল আমেরিকা

নয়াদিল্লি: ইতিউতি আকাশে উড়ন্ত চাকতির মতো যান দেখতে পাওয়ার বহু দাবিদাওয়া রয়েছে। ওই উড়ন্ত বস্তুসমূহ ভিনগ্রহী যান হতে পারে, ভিনগ্রহীরা তাতে চেপে পৃথিবীতে উঁকিঝুঁকি দেয় বলেও রয়েছে দাবি। সেই নিয়ে এবার বিশদ রিপোর্ট প্রকাশ করল আমেরিকার প্রতিরক্ষার সদর দফতর পেন্টাগন। তবে উড়ন্ত বস্তুসমূহ ভিনগ্রহী যান নয় বলে দাবি তাদের। (Pentagon UFO Report) উড়ন্ত চাকি এবং আকাশে রহস্যময় বস্তুর আবির্ভাবের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানো হবে বলে ২০২২ সালে ঘোষণা করে পেন্টাগন। সেই মতো শুক্রবার একটি বিশদ রিপোর্ট প্রকাশ করেছে তারা।…

Read More

স্বাগত জানাতে প্রস্তুত ভারতের চন্দ্রযান-৩, কয়েক ঘণ্টা পরই চাঁদের মাটি ছোঁবে ইলন মাস্কের Nova-C
স্বাগত জানাতে প্রস্তুত ভারতের চন্দ্রযান-৩, কয়েক ঘণ্টা পরই চাঁদের মাটি ছোঁবে ইলন মাস্কের Nova-C

নয়াদিল্লি: মহাকাশ অভিযানে ইতিমধ্যেই নাম লিখিয়েছে একাধিক বেসরকারি সংস্থা। গন্তব্য হিসেবে চাঁদকেই বেছে নিয়েছে তাদের অধিকাংশ। এর আওতায়, এই প্রথম চাঁদের মাটি ছুঁতে চলেছে কোনও বেসরকারি সংস্থা চন্দ্রযান। ইতিমধ্যেই চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছে আমেরিকার বেসরকারি সংস্থার Nova-C ল্যান্ডার, তার হাত ধরেই ৫০ বছর পর ফের চাঁদের মাটি ছুঁতে চলেছে আমেরিকা। (Nova-C Lander) ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা সংস্থা SpaceX, গত ১৫ ফেব্রুয়ারি তাদের চন্দ্রযান Intuitive Machine’s Nova-C Lander উৎক্ষেপণ করে।  Nova-C ল্যান্ডারটির ডাক নাম দেওয়া হয়েছে ওডিসাস (Odysseus)। ছয়টি…

Read More

মহাকাশে এবার ‘Naughty Boy’, আজই নয়া মহাকাশযানের উৎক্ষেপণ, পুজো দিলেন ISRO প্রধান
মহাকাশে এবার ‘Naughty Boy’, আজই নয়া মহাকাশযানের উৎক্ষেপণ, পুজো দিলেন ISRO প্রধান

নয়াদিল্লি: গত এক বছরে মহাকাশ অভিযানে একের পর এক সাফল্য এসেছে। এবার ‘Naughty Boy’-এর উৎক্ষেপণ করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. শনিবার বিকেলে এই কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ হবে, যার বৈজ্ঞানিক নাম Meteorological Satellite INSAT-3DS. এটি আসলে আবহাওয়ার উপর নজরদারি চালানোর কৃত্রিম উপগ্রহ। Geosyncronus Launch Vehicle 14-এ (GSLV-F14) চাপিয়ে সেটিকে মহাকাশে পাঠাবে ISRO. (INSAT-3DS Mission) শনিবার বিকেল ৫টা বেজে ৩৫ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধওয়ন স্পেস সেন্টার থেকে Meteorological Satellite INSAT-3DS কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে, যার ডাক নাম ‘Naughty Boy’. সবমিলিয়ে…

Read More