Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
খিদিরপুরে মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে কারণ কী?‌ উঠে এল চাঞ্চল্যকর তথ্য
খিদিরপুরে মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে কারণ কী?‌ উঠে এল চাঞ্চল্যকর তথ্য

শনিবার রাত ৯টা নাগাদ খিদিরপুরের দক্ষিণ বন্দর থানা এলাকার রিমাউন্ট রোডে উল্টে যায় সার বোঝাই একটি ট্রাক। ট্রাকের চাপে একেবারে পিষে যায় একটি ছোট গাড়ি। সেই ছোট গাড়িতে করেই যাচ্ছিলেন ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাম প্যায়ারে রামের ছেলে রামকিঙ্কর রাম। ট্রাক চাপা পড়ায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গ্যাসকাটার দিয়ে গাড়ি কেটে তাঁকে উদ্ধার করা হয়। তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন রামপেয়ারি রামের পুত্র রামকিঙ্কর রামকে (৩৮)। কিন্তু কেন এমন দুর্ঘটনা ঘটল?‌…

Read More

একটি স্মার্ট কার্ডেই চড়া যাবে সব যানে, ব্যবস্থা করছে রাজ্য সরকার
একটি স্মার্ট কার্ডেই চড়া যাবে সব যানে, ব্যবস্থা করছে রাজ্য সরকার

যাত্রীদের সুবিধার্থে পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে প্রস্তুত রাজ্য পরিবহণ দফতর। এর জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিল পরিবহণ মন্ত্রক। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই সমস্ত পরিকল্পনার কথা জানান পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ইউনিফাইড স্মার্ট কার্ড থেকে শুরু করে ট্রাম বাসে সিসিটিভি বসানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আরও বেশি ব্যাটারি চালিত নামানো, জাতীয় এবং আন্তর্জাতিক চেকপোস্ট গড়ে তোলা, ওভারলোডিং সমস্যার মোকাবেলা প্রভৃতি পরিকল্পনার কথা জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রী জানান, রাজ্য পরিবহণ ব্যবস্থাকে এক ছাতার তলায় আনতে যাত্রীদের সুবিধার্থে ইউনিফাইড…

Read More

মানসিক স্বাস্থ্যে নজর দিতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ
মানসিক স্বাস্থ্যে নজর দিতে কলকাতা পুরসভার বিশেষ উদ্যোগ

ভিন রাজ্য থেকে স্বাস্থ্য প্রশিক্ষণের প্রযুক্তি শিখতে কলকাতায় আধিকারিকরা। নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও দেওয়া হবে মানসিক স্বাস্থ্যের প্রশিক্ষণ। ডিজিটাল হাব তৈরি করে স্বাস্থ্য প্রশিক্ষণের নতুন দিশা দেখাবে কলকাতা পুরসভা। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইকো ইন্ডিয়ার সঙ্গে কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে কলকাতা পুরসভা সংলগ্ন ছ নম্বর বরোতে তৈরি হবে হাব৷ প্রতিটি বরোর সঙ্গে যুক্ত হবে কলকাতা পুরসভার প্রধান কার্যালয়। ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হবে। কীভাবে এই প্রশিক্ষণ দেওয়া হবে তা খতিয়ে দেখতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আলোচনা চক্রের আয়োজন…

Read More

বিপদ এড়াতে কলকাতার সমস্ত বিদ্যুতের খুঁটির আর্থিং পরীক্ষা করবে পুরসভা
বিপদ এড়াতে কলকাতার সমস্ত বিদ্যুতের খুঁটির আর্থিং পরীক্ষা করবে পুরসভা

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা রুখতে বিশেষ যন্ত্র দিয়ে সমস্ত ল্যাম্প পোস্ট পরীক্ষা করবে পুরসভা। সমস্ত ল্যাম্প পোস্টে আর্থিং ঠিক মতো কাজ করছে কি না জানতে পরীক্ষা হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপকের পরামর্শে এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি কলকাতায় বেশ কয়েকটি মৃত্যুতে বিদ্যুতের খুঁটিতে তড়িদাহত হওয়ার অভিযোগ ওঠে। তার মধ্যে রাজাবাজার ও ট্যাংরার ২টি ঘটনায় বেশ বিতর্ক হয়। এর পরই শহরের বিদ্যুতের খুঁটি নিরাপদ করার উদ্যোগ নেয় পুরনিগম। এদিন ফিরহাদ…

Read More

প্রোমোটারদের কারচুপি রুখবে কলকাতা পুরসভা, বেআইনি ফ্ল্যাট, বাড়ির তথ্য অনলাইনে
প্রোমোটারদের কারচুপি রুখবে কলকাতা পুরসভা, বেআইনি ফ্ল্যাট, বাড়ির তথ্য অনলাইনে

#কলকাতা: প্রমোটারদের কারচুপি রুখতে এবার বেআইনি ফ্ল্যাটের তথ্য অনলাইনে জনতার দরবারে আনবে কলকাতা পুরসভা। বেআইনি বাড়ি কিনে গ্রাহকরা যাতে প্রতারিত না হন, তার জন্য কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ। কলকাতার সমস্ত বেআইনি বাড়ির তালিকা ওয়েবসাইটে তুলবে পুরসভা কর্তৃপক্ষ। অসাধু প্রোমোটারদের চক্র ভাঙতে কলকাতা পুরসভার এই পদক্ষেপের কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের শেষ নেই। তবু বর্তমানে বেআইনি নির্মাণের প্রবণতা নাকি বেশ খানিকটা কম বলেই দাবি পুরসভার। মুখ্যমন্ত্রী বাড়ি তৈরির ক্ষেত্রে একাধিক ছাড় দিয়েছেন। তবু প্রমোটারদের একাংশের  বেআইনি কাজকর্মের…

Read More

কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম
কী হাল ত্রিফলার? রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা: সারা কলকাতা শহর জুড়ে বেহাল ত্রিফলা বাতিস্তম্ভের পরিস্থিতি। হাওড়ার মত একই ছবি কলকাতাতেও। গত মঙ্গলবার ত্রিফলা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়া পুর এলাকায় মৃত্যু হয় এক মহিলার। তারপরেই কলকাতার পরিস্থিতি নিয়ে নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কী পরিস্থিতি কলকাতায়? কলকাতাতে কার্যত বেহাল ত্রিফলা বাতিস্তম্ভগুলি। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্সগুলি (Joint Box)। হারিয়ে গিয়েছে ঢাকনা। বেরিয়ে রয়েছে তার। উত্তর থেকে দক্ষিণ, শহরের বিভিন্ন অংশে বিপজ্জনকভাবে খোলা রয়েছে তার। গিরীশ পার্ক, পাইকপাড়া, রাজা মনীন্দ্র রোডে ত্রিফলা বাতিস্তম্ভগুলি থেকে…

Read More

Kalighat Skywalk: কোনও হকার উচ্ছেদ হবে না, সাফ জানালেন মেয়র
Kalighat Skywalk: কোনও হকার উচ্ছেদ হবে না, সাফ জানালেন মেয়র

‌কালীঘাট মন্দিরের কাছে স্কাই ওয়াক তৈরির কাজকে কেন্দ্র করে হকার উচ্ছেদ হতে পারে, এমন আশঙ্কায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন হকাররা। কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বুধবার এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, কোনও হকার উচ্ছেদ হবে না। এদিন বেহালার শিরিটি শ্মশানের সম্প্রসারণের কাজ দেখতে এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। এদিন সম্প্রসারণের কাজ দেখতে এসে হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র জানান, ‘‌যারা হকার ছিলেন, তাঁদের স্থানান্তরিত করা হচ্ছে। কোনও উচ্ছেদ হচ্ছে…

Read More