Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Iran: তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকায় এবার বোমা ফেলবে ইরান!
Iran: তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? আমেরিকায় এবার বোমা ফেলবে ইরান!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্য়প্রাচ্যে অশান্তি মেঘ? নিশানায় আমেরিকা। মার্কিন মুলুকে এবার বোমা হামলার পাল্টা হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমিনি। ফের আমেরিকার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণের পর, হোয়াউট হাইজে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একাধিকবার বৈঠকও সেরে ফেলেছেন তিনি। উদ্দেশ্য, ইরানের পারমাণবিক ক্ষমতা নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট চান, ইরান যেন কোনওভাবেই পারমাণবিক শক্তি বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারে। বস্তুত,  ট্র্যাম্প হুমকিও দিয়েছিল, প্রয়োজনে ইরানে বোমা হামলা করবে আমেরিকা। চুপ করে…

Read More

Iran: মাহসা আমিনির মতো পরিণতি! কোথায় এখন অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ে হাঁটা সেই ইরানি তরুণী
Iran: মাহসা আমিনির মতো পরিণতি! কোথায় এখন অন্তর্বাস পরে বিশ্ববিদ্যালয়ে হাঁটা সেই ইরানি তরুণী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: হিজাবের বিরোধিতা করে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধুমাত্র অন্তর্বাস পরে বেরিয়ে পড়েন এক তরুণী। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা গিয়েছে ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেঁটে চলেছেন ওই তরুণী। তাকে পুলিস গ্রেফতার করেছে। তার পর থেকে তার আর কোনও খবর নেই। প্রশ্ন উঠছে, ওই তরুণীর পরিণতিও কি মাহসা আমিনির মতো হবে? কে ওই তরুণী তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় লেখা হচ্ছে দেশের ড্রেস কোডের বিরোধিতা করেই ওই কাজ…

Read More

ইরানে না গেলেও জরিমানা হবে নয় মোহনবাগানের! ACL2-তে ফিরছে? জানাল ‘পক্ষপাতী’ AFC
ইরানে না গেলেও জরিমানা হবে নয় মোহনবাগানের! ACL2-তে ফিরছে? জানাল ‘পক্ষপাতী’ AFC

ইরানে খেলতে না যাওয়ায় কোনও আর্থিক জরিমানার মুখে পড়তে হবে না মোহনবাগানকে। তবে এই মরশুমে আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে খেলতে পারবে না সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার মোহনবাগানের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আজ এএফসির তরফে বার্তা দেওয়া হয়েছে যে সবুজ-মেরুন ব্রিগেডের তরফে যে আবেদন করা হয়েছিল, সেটাকে ‘অভূতপূর্ব পরিস্থিতি’ (অনুমান করা যায় না এমন পরিস্থিতি, যা নিয়ন্ত্রণের বাইরে) হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে এএফসি কম্পিটিশন কমিটি। আর সেই পরিস্থিতিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র নিয়মাবলীর ৫.৭ ধারা অনুযায়ী…

Read More

AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সরছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে…
AFC-র দ্বিচারিতা! ইরান থেকে ম্যাচ সরছে ফিফা বিশ্বকাপের! অথচ শাস্তি মোহনবাগানকে…

ফুটবলে মূল্যবোধের অভাব। এএফসি দেখিয়ে দিল দ্বিচারিতা কাকে বলে। একদিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টকে এএফসি প্রতিযোগিতা থেকে বাতিল করার কথা জানিয়েছে তাঁরা। ইরানের ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে ২রা অক্টোবরের ম্যাচ খেলতে না যাওয়ায়, মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ধরে নিয়ে তাঁদের বাতিল করে দেওয়া হয়। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২তে খেলতে বলে এবারে মোহনবাগান তারকাখচিত দল গড়েছিল। ইরানে খেলতে যাওয়ার জন্য প্রায় ৫০ লক্ষ্য টাকা খরচা করে বিমানের টিকিট থেকে হোটেল বুকিং সবই করে রেখেছিল বাগান টিম ম্যানেজমেন্ট।…

Read More

‘ইজরায়েল আর বেশিদিন টিকবে না’, ৫ বছর পর জনসমক্ষে এসে হুঙ্কার খামেনেই-এর; বাড়ছে মৃত্যুমিছিল !
‘ইজরায়েল আর বেশিদিন টিকবে না’, ৫ বছর পর জনসমক্ষে এসে হুঙ্কার খামেনেই-এর; বাড়ছে মৃত্যুমিছিল !

বেইরুট : এবার চরম হুঁশিয়ারি। ‘ইজরায়েল আর বেশিদিন টিকবে না।’ তেহরানের একটি মসজিদে হাজার হাজার সমর্থকের সামনে বক্তব্য রাখার সময় ইজরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলার ব্যাখ্যা দিতে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্যালেস্তাইন ও লেবাননের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইরানের তরফে ইজরায়েলের উদ্দেশে মিসাইল হামলাকে তিনি ‘জনসেবা’ বলেছেন। বিশাল মসজিদ চত্বরে বহু মানুষের জমায়েত। তারই মাঝে প্রায় ৫ বছর পর ধর্মোপদেশ দিতে শুরু করেন খামেনেই। তাঁর প্রাণনাশের হুমকির মধ্যে পাশে বন্দুক রেখে জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখা…

Read More

Telegram CEO Arrest: প্যারিসে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO, কী কারণে আটক হলেন ধনকুবের?
Telegram CEO Arrest: প্যারিসে পা রাখতেই গ্রেফতার টেলিগ্রামের CEO, কী কারণে আটক হলেন ধনকুবের?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে ৩৯ বছর বয়সী রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভকে গ্রেফতার করা হয়। শনিবার সন্ধ্যায় দুরভ নিজের প্রাইভেট জেট করে ফ্রান্সের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরেই তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, টেলিগ্রাম অ্যাপটি অপরাধমূলক ব্যবহার রোধে সক্ষম নয়। যার জেরে পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। এদিকে পাভেলের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই পরিস্থিতি বুঝে পদক্ষেপ করতে শুরু করেছে…

Read More

Israel-Iran Conflict: হামলা ঠেকাতে ব্যর্থ, ইরানে মিসাইল আক্রমণ ইজরায়েলের…
Israel-Iran Conflict: হামলা ঠেকাতে ব্যর্থ, ইরানে মিসাইল আক্রমণ ইজরায়েলের…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসফাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশসীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। সপ্তাহান্তে, ইরান সিরিয়ায় তার দূতাবাস প্রাঙ্গনে সন্দেহভাজন ইজরায়েলি হামলার পরে প্রতিশোধমূলক আক্রমণে শত শত ড্রোন…

Read More

Iran: সাবধান! জলপ্লাবিত শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুমির…
Iran: সাবধান! জলপ্লাবিত শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে কুমির…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের তরফে সাবধান করে দেওয়া হয়েছে দেশবাসীকে, কেননা সেখানে যত্রতত্র কুমির ঘুরে বেড়াচ্ছে। বন্যার কারণে ইরানের একটা অংশ বিধ্বস্ত হয়ে পড়েছে। সেই অঞ্চলের কুমিররাই তাদের বাসা-ছাড়া হয়ে এখন উদ্বাস্তু হয়ে ঘুরে বেড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে ভয়ানক ঝড়-বৃষ্টির জেরে ইরানে এই বিপর্যয় ঘটেছে। তিনটে জায়গায় তিন নির্মাণশ্রমিক বন্যার প্রকোপে মারা গিয়েছেন। প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে হড়পা বানে অবস্থা সঙ্গিন ইরানের। নদীগুলি প্লাবিত হয়ে গিয়েছে। বাঁধগুলিতে জল প্রায় বিপদসীমার কাছাকাছি উঠে পড়েছে। জল আরও বাড়লে বাঁধ ভেঙে…

Read More

Oil Price: তেল তো নয়, যেন গলানো সোনা! যুদ্ধের আবহে লাফিয়ে বাড়বে জ্বালানীর দাম…
Oil Price: তেল তো নয়, যেন গলানো সোনা! যুদ্ধের আবহে লাফিয়ে বাড়বে জ্বালানীর দাম…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকালেই প্রকাশ্যে আসে যে সম্প্রতি ইরানের উপর মিসাইল হামলা করেছে ইজরায়েল। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়বে বলে আশংকা আগেই ছিল, সেই আশংকাই সত্যি হওয়ার পথে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে, এমন আশঙ্কায় আজ শুক্রবার জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩ মার্কিন ডলার পর্যন্ত বেড়ে যায়। যদিও এরপর বৃদ্ধির হার কিছুটা কমেছে। রয়টার্স জানায়, ইরানে হামলার পর ব্রেন্ট ক্রুডের দাম…

Read More

খোঁজ মিলল ৪,০০০ বছর পুরনো লিপস্টিকের, কোন রহস্য লুকিয়ে এই অতি প্রাচীন প্রসাধনীতে
খোঁজ মিলল ৪,০০০ বছর পুরনো লিপস্টিকের, কোন রহস্য লুকিয়ে এই অতি প্রাচীন প্রসাধনীতে

আজকের বিশ্বে মেকআপের প্রসার খুব বেশি হলেও, আজ থেকে হাজার হাজার বছর আগেও মহিলারা লিপস্টিক ব্যবহার করতেন। সম্প্রতি ইরানের প্রত্নতাত্ত্বিকদের হাতে এসেছে তেমনই বহু পুরনো লিপস্টিক। প্রাচীন সংস্কৃতি এবং নারীদের সাজসজ্জার উদাহরণ মিলেছে আবারও। ইরানের কেরমান প্রদেশের জিরোফ্ট এলাকায় বিশ্বের প্রাচীনতম এই লিপস্টিক আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। এই লিপস্টিকটি ৪০০০ বছর আগে ব্যবহার করা হয়েছিল। এই লিপস্টিকটি একটি কবরস্থানে পড়ে ছিল বলে জানা গিয়েছে। বন্যার জল ঢুকে কবরস্থানের ভেতরে পুঁতে রাখা অনেক জিনিসপত্রই বাইরে বের করে নিয়ে আসে, যা স্থানীয়…

Read More