‘জয় নিশ্চিত’, তবু দ্রৌপদী মুর্মুর জন্য সমর্থন চেয়ে তৃণমূল সাংসদদের চিঠি দিল BJP
রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর কলকাতা সফরের ঠিক আগের দিন তাঁকে সমর্থনের আহ্বান জানিয়ে তৃণমূলের সাংসদদের চিঠি দিল বিজেপি। দলের লেটারহেডে লেখা সেই চিঠি পৌঁছেছে তৃণমূলের সমস্ত সাংসদের কাছে। চিঠিতে রয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সই। চিঠিতে দাবি করা হয়েছে, এনডিএর প্রধানমন্ত্রী পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত। তবু সর্বসম্মতভাবে রাষ্ট্রপতি বাছাইয়ের নজির গড়তে আপনার সমর্থন চাইছি। তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, জয় নিশ্চিত হলে আবার সমর্থন প্রার্থনা কেন? তাহলে কি দ্রৌপদী মুর্মুর জয়ের ব্যাপারে…










