Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আলিয়া বিশ্ব বিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ হল বিল
আলিয়া বিশ্ব বিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রী, বিধানসভায় পাশ হল বিল

এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে বিধানসভায় বিল পাশ হল। নিয়ম অনুযায়ী বিল পাশ হওয়ার পর তা পাঠানো হবে রাজ্যপালের কাছে। অনান্য বিশ্ববিদ্যালয়গুলির মত এখনও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য বা আলিয়া-ই-জামিয়া পদে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আলিয়া-ই-জামিয়ার পদ থেকে তাঁকে অপসারণ করাতে চাইছে রাজ্য। সেই মর্মে এই বিল পাশ করা হয়েছে। গতকাল রাজ্য বিধানসভায় বিলটি পেশ করেন সংখ্যালঘু মাদ্রাসা উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী। স্বাভাবিকভাবেই এনিয়ে আপত্তি ছিল বিরোধীদের। তবে ভোটাভুটি হলে…

Read More

নব মহাকরণে বসবে আদালত, জোরকদমে চলছে দফতর সরানোর কাজ
নব মহাকরণে বসবে আদালত, জোরকদমে চলছে দফতর সরানোর কাজ

মহাকরণ বা রাইটার্স বিল্ডিংয়ে জায়গার অভাবে তৈরি করা হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং। এতদিন বিভিন্ন দফতরের কর্মীরা ছিলেন এই নব মহাকরণে। সেই সমস্ত দফতর অন্যত্র স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ওই সব দফতর নব মহাকরণ থেকে সরে গেলে সেখানে সিটি সিভিল কোর্ট বা নগর দায়রা আদালতের মতো বিভিন্ন আদালত বসানো হবে বলে সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী…

Read More

কেন বেছে নেবেন ব্যাক-এন্ড ডেভেলপারের চাকরি? জেনে নিন সমস্ত খুঁটিনাটি…
কেন বেছে নেবেন ব্যাক-এন্ড ডেভেলপারের চাকরি? জেনে নিন সমস্ত খুঁটিনাটি…

#নয়াদিল্লি: বর্তমান ডিজিটাল বিশ্বে সফটওয়্যার অ্যাপ্লিকেশনই (Software Applications) হল চালিকা শক্তি। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন হাজার হাজার সফটওয়্যার ডেভেলপার (Developer)। তাঁরাই অগণিত ডিভাইস (Device), মেশিনারি (Machinery), অপারেটিং সিস্টেম (Operating Systems) এবং ওয়েব অ্যাপ্লিকেশনের (Web Application) নেপথ্যের মূল শক্তি। যা আদতে সাহায্য করছে মানুষের জীবনচর্যাকে উন্নত করতে। আমরা যখনই সফটওয়্যার নিয়ে ভাবি, তখন মূলত দৃশ্যসুখের কথাই ভাবি। সুন্দর লে-আউট, সহজ ব্যবহার্য ফিচার এবং কাজের স্বাচ্ছন্দ্যই আমাদের মূল প্রতিপাদ্য। কিন্তু এর বাইরে কখনও কি আমরা সফটওয়্যারে মগজটা নিয়ে ভাবি! সফটওয়্যারের ব্রেন…

Read More

ত্রিপুরার ৪টি আসনে উপ নির্বাচন, মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
ত্রিপুরার ৪টি আসনে উপ নির্বাচন, মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

    প্রসেনজিৎ সাহা, আগরতলা: আজ ত্রিপুরার (Tripura) ৪টি বিধানসভা আসনে  উপ নির্বাচন (Bypolls)। আগরতলা, টাউন বড়দোয়ালি, সুরমা এবং যুবরাজনগর, ৪ কেন্দ্রে সকাল ৭টা ভোটগ্রহণ (Election) শুরু হয়ে গিয়েছে। চারটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন দলের মোট ২২ জন প্রার্থী। মোট ভোটার ১ লক্ষ ৮৯ হাজার ৩২ জন। এই চার বিধানসভার ২২১টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩টিকে স্পর্শকাতর ও অতি স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (State Commission)। আগামী রবিবার হবে ভোটগণনা। ত্রিপুরায় (Tripura) উপ নির্বাচনে উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন নতুন…

Read More

মিলল না জামিন, আরও একটি মামলায় ফের পুলিশ হেফাজতে ইউটিউবার রোদ্দুর রায়
মিলল না জামিন, আরও একটি মামলায় ফের পুলিশ হেফাজতে ইউটিউবার রোদ্দুর রায়

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে একাধিক থানায় মামলা রুজু হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানার মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হওয়া রোদ্দুর রায় জেল হেফাজতে রয়েছেন। এবার পাটুলি থানার একটি মামলায় তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী রবিবার পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গায়ক কেকে’র মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন রোদ্দুর রায়। এর পরে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রুজু হয়।…

Read More

চিকিৎসায় বিপুল খরচ, দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বাঁশদ্রোণীর যুগল
চিকিৎসায় বিপুল খরচ, দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিল বাঁশদ্রোণীর যুগল

গত মঙ্গলবার বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরে যুগলের আত্মহত্যার ঘটনায় পুলিশের হাতে এল নতুন তথ্য। চিকিৎসায় বিপুল অর্থ খরচ হয়ে যাওয়ার পরে দেনার দায়ে পড়েছিল হৃষীকেশ। সেই কারণেই হৃষীকেশ পাল এবং রিয়া সরকার আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। গত মঙ্গলবার মেইল মারফত থানায় একটি সুইসাইড নোট পেয়ে ওই বাড়ি থেকে যুগলের মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরে হৃষীকেশের যে ফ্ল্যাট রয়েছে তার নেমপ্লেটে দুজনের নামের উপরে রয়েছে লেখা রয়েছে পৌলোমী পাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,…

Read More

দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু! শহরের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে কোথায় কী হচ্ছে?
দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু! শহরের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমে কোথায় কী হচ্ছে?

#শুভাগতা দে, কলকাতা: ১০০…৯৯…৯৮…৯৭…শুরু হয়ে গিয়েছে বিশ্বজনীন দুর্গাপুজোর কাউন্টডাউন। ২০২০ এবং ২০২১ সালে করোনার জন্য পুজো হলেও, জাঁকজমক সেভাবে হয়নি। মানুষ ঠাকুর দেখলেও, মনের মধ্যে সংক্রামিত হওয়ার ভয় ছিলই। কিন্তু এ বারে ভয়ের মতো পরিস্থিতি এখনও নেই। সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়লেও, টিকা নেওয়ার প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। তাই পুজো উদ্যোক্তাদের থেকে শুরু করে থিমমেকাররা, সকলেই আশাবাদী। দু’বছরের বাধা কাটিয়ে লাভের মুখ দেখার আশায় কুমোরটুলির মৃৎশিল্পীরাও। কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বিশ্বের মঞ্চে সেরার স্বীকৃতি পাওয়ার সাফল্য উদযাপন করতে…

Read More

দেশ বিদেশের ৪০টি ছবি নিয়ে শুরু হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল! EZCC-তে চলবে উৎসব!
দেশ বিদেশের ৪০টি ছবি নিয়ে শুরু হচ্ছে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল! EZCC-তে চলবে উৎসব!

#কলকাতা: Rostrum-এর উদ্যোগে ১,২ এবং ৩রা জুলাই ঐক্যতান EZCC-তে অনুষ্ঠিত হবে “Bengal Shorts” International Competitive short film festival! এই ছোট ছবি উৎসবের মূল দুই কান্ডারি হলেন পরিচালক সায়ন বন্দোপাধ্যায় ও চিত্র সম্পাদক অনির্বাণ মাইতি এবং ক্যালিফোর্নিয়া নিবাসী সাহিত্যিক মণিদীপা দাস ভট্টাচার্য। উদ্ধোধনে থাকছেন অভিনেতা জয় সেনগুপ্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুরকার জয় সরকার এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও থাকছেন স্বরূপ বিশ্বাস ও বিশিষ্ট জনেরা। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু নবীন এবং প্রবীন পরিচালকেরা ছবি পাঠিয়েছেন। মোট ২৫০ টির উপর ছবি…

Read More

বাণিজ্যিক পরিমাণ মাদক উদ্ধারের মামলায় ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করল হাইকোর্ট
বাণিজ্যিক পরিমাণ মাদক উদ্ধারের মামলায় ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করল হাইকোর্ট

মাদক মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের বিরুদ্ধে প্রায়ই মিথ্যে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠে। এই পরিস্থিতিতে মাদক মামলায় (বাণিজ্যিক পরিমাণ মাদক উদ্ধার হলে) সিজারের ক্ষেত্রে ভিডিয়োগ্রাফি বাধ্যতামূলক করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার এই বিষয়টি খতিয়ে দেখবেন। এই নির্দেশের প্রতিলিপি রেজিস্ট্রার জেনারেল মারফত মাদক তদন্তের সঙ্গে জড়িত সমস্ত সংস্থাকে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে…

Read More

কিনুন এই স্মার্ট ফোনগুলি! শেষ হবে না ব্যাটারি! একেবারে পয়সা উসুল ফোন!
কিনুন এই স্মার্ট ফোনগুলি! শেষ হবে না ব্যাটারি! একেবারে পয়সা উসুল ফোন!

#নয়াদিল্লি: বাজারে তো বিভিন্ন ধরনের স্মার্টফোন রয়েছেই, আর কে না জানেন পয়সা ফেলতে পারলে হাতের মুঠোয় সেরা গ্যাজেট নিয়ে ঘোরা কোনও ব্যাপারই নয়! কিন্তু, স্মার্টফোন কিনতে গেলে কোন জিনিসটা নিয়ে একটু স্মার্টলি না ভাবলে চলে না? স্মার্টফোনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ই হল তার ব্যাটারি। একটা ফোন একবার চার্জ দিলে একটানা কতক্ষণ চলতে পারে, তা দেখেই স্মার্টফোন কেনা দরকার। এক নজরে তাই দেখে নেওয়া যাক এই জুন মাসে বাজারে সবথেকে ভালো ব্যাটারিযুক্ত কী কী ফোন রয়েছে। মিড রেঞ্জ থেকে হাই…

Read More