Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নজরে আদিবাসী ভোট, আজ ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নজরে আদিবাসী ভোট, আজ ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ঝাড়গ্রাম: পঞ্চায়েত ভোটের আগে নজরে এ বার আদিবাসী ভোট। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দুদিনের ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর এদিন ঝাড়গ্রামের বেলপাহাড়িতে বিরসা মুণ্ডার জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ দিন দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির শহরী হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। দুপুর তিনটে নাগাদ বিরসা মুন্ডা জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দেবেন। এদিন রাতে ঝাড়গ্রামে থাকার কথা তাঁর। আগামীকাল অর্থাৎ বুধবার দুপুরেই ঝাড়গ্রাম…

Read More

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি কমাতে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি কমাতে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

কলকাতা : এ বার নবান্নের নজরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বাজারে লাগামছাড়া মূল্যবৃদ্ধি হয়েছে একাধিক জিনিসের। এবার সেই লক্ষ্যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে খোদ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার অর্থাৎ আজ বিকেল চারটের সময় নবান্নে এসে বৈঠক হবে বলে জানা গিয়েছে।বৈঠকে যোগ দিতে বলা হয়েছে রাজ্যে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, উদ্যানপালন মন্ত্রী, মৎস্য মন্ত্রী প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রীদের। মন্ত্রীদের ছাড়া ওই দফতরের উচ্চপদস্থ অধিকারিকদেরও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্ক…

Read More

তাজপুর সমুদ্র বন্দর ঘিরে ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি
তাজপুর সমুদ্র বন্দর ঘিরে ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টি

#কলকাতা: বুধবার ইকো পার্কের বিজয়া সম্মিলনীর মঞ্চেই আদানি গোষ্ঠীর সিইও করণ আদানিকে তাজপুরে পট তৈরির আগ্রহপত্র বা ইচ্ছাপত্র তুলে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পোর্ট ঘিরেই এবার রাজ্যে লক্ষাধিক কর্মসংস্থান আসছে বলে  দাবি করল নবান্ন। নবান্নের দাবি, প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর ঘিরে রাজ্যে ১ লক্ষ ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। যার মধ্যে ২৫ হাজার প্রত্যক্ষ ও ১ লক্ষের বেশি পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। এই বন্দর প্রকল্প ঘিরে সব মিলিয়ে লগ্নি হবে…

Read More

‘আর তো কোনও টাকা নিই না…’ ‘উপার্জন’ নিয়ে ‘সব’ কথা খুলে বললেন মমতা!
‘আর তো কোনও টাকা নিই না…’ ‘উপার্জন’ নিয়ে ‘সব’ কথা খুলে বললেন মমতা!

কলকাতা: বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে ফের একবার বিরোধীদের লাগাতার সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষের উত্তরে পরিসংখ্যান দিয়ে জানিয়ে দিলেন নিজের জন্য সরকারি তহবিল থেকে গত ১২ বছরে একটি টাকাও নেননি তিনি। এই ক’-বছরে মুখ্যমন্ত্রীর উপার্জনস্বরূপ সরকারি হিসেবে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা তাঁর প্রাপ্য হলেও তিনি যে তার কানাকড়িও নেন না সেকথা স্পষ্ট জানিয়ে দেন মমতা। একইসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন ‘দুর্নীতি’ প্রসঙ্গে কার্যত কেন্দ্রকে কটাক্ষ করে বলেন, “যাদের রং কয়লা, তারাই বেশি কয়লা কয়লা করে।…

Read More

খেলা হবে দিবসে যুবদের উত্তেজনা দেখে আপ্লুত!খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মমতার
খেলা হবে দিবসে যুবদের উত্তেজনা দেখে আপ্লুত!খেলোয়াড়দের স্বপ্ন পূরণের আশ্বাস মমতার

#কলকাতা: খেলা হবে দিবসে বাংলার যুবকর উত্তেজনা দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! “খেলাধুলায় যুবদের উৎসাহী অংশগ্রহণ ও উদ্যোগ প্রশংসনীয়। পশ্চিমবঙ্গ সরকার তাঁদের সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া এবং তাঁদের স্বপ্নকে সমর্থন করার প্রয়াস অব্যাহত রাখবে,” এই বার্তা লিখে সারা রাজ্যে খেলা হবে দিবস পালনের একটি ভিডিও ট্যুইট করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৬ অগাস্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। মূল অনুষ্ঠানটি ছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে ক্রীড়া…

Read More

ভবিষ্যতে ফের বাংলায় ফিরতে পারেন, বঙ্গভূষণ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে জানালেন ঋদ্ধি
ভবিষ্যতে ফের বাংলায় ফিরতে পারেন, বঙ্গভূষণ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে জানালেন ঋদ্ধি

ঘরের ছেলে ঋদ্ধিমান সাহাকে যেবছর বঙ্গভূষণ সম্মানে ভূষিত করল পশ্চিমবঙ্গ সরকার, কাকতলীয়ভাবে সেবছরেই বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপার। তবে চিরকালের মতো বাংলা থেকে যে মুখ ফিরিয়ে নিচ্ছেন না, সেটা স্পষ্ট করে দিলেন ঋদ্ধি। তাও আবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই জানিয়ে রাখলেন যে, সুযোগ পেলে ফের বাংলায় ফিরে আসবেন তিনি। বঙ্গভূষণ পেতে চলেছেন ঋদ্ধি, সেটা আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। সেই মতো সোমবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রীর হাত থেকে সম্মান গ্রহণ করেন তারকা ক্রিকেটার। পুরস্কার…

Read More

তৎপর নবান্ন! ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা লোন পেল ৮০০ কোটি
তৎপর নবান্ন! ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়ারা লোন পেল ৮০০ কোটি

#কলকাতা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের লোন দিতে আরও গতি আনতে চাইছে নবান্ন। মঙ্গলবার রাজ্যজুড়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার বিষয়টি দ্রুত করার জন্য মোবিলাইজেশন ক্যাম্প করছে উচ্চ শিক্ষা দফতর। মূলত এই মোবিলাইজেশন ক্যাম্পে ব্যাঙ্কগুলির প্রতিনিধিরা থাকবেন। এই ক্যাম্পে ছাত্রছাত্রীরা লোন পাওয়ার সুবিধা পাবে বলেই সূত্রের খবর। উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, ক্যাম্পগুলোতে ৭ থেকে ৭৫০০ পড়ুয়াকে আনার টার্গেট করছে।  এর আগেও একাধিক মোবিলাইজেশন ক্যাম্প করেছে রাজ্য। শুধু তাই নয়,স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার গতি বাড়ানোর জন্য…

Read More