নির্বাচনে অশান্তি, হামলা, খুন! পুনর্নির্বাচনে কেমন ছিল পরিস্থিতি? যা জানাল কমিশন
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটা অশান্তির খবরে সরগরম ছিল রাজ্য রাজনীতি । কোথাও ব্যালট বক্স নিয়ে দৌড়ানোর ছবি আবার কোথাও ব্যালট বক্স-সহ বুথে অগ্নিসংযোগের চিত্রও সামনে এসেছিল। পরিস্থিতি অনুযায়ী রাজ্যের অনেকগুলি বুথেই পুনর্নির্বাচন করানোর সিদ্ধান্ত নেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। তবে পুনর্নির্বাচন সংঘটিত হওয়ার সময় পুরোপুরি উল্টো চিত্র রাজ্যের বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রে। সকাল থেকে দেরিতে ভোটকর্মী পৌঁছানোর কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়। এছাড়া গোটা পরিস্থিতি ছিল আগের দিনের একেবারে উল্টো। এদিনও কিছুটা…










