Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মায়ের ভয়ে ৫ তলা থেকে ঝাঁপ ৬ বছরের শিশুর! কারণ জানলে আঁতকে উঠবেন
মায়ের ভয়ে ৫ তলা থেকে ঝাঁপ ৬ বছরের শিশুর! কারণ জানলে আঁতকে উঠবেন

মায়ের ভয়ে ৫ তলা থেকে ঝাঁপ দিল ৬ বছরের শিশু পুত্র। মর্মান্তিক এই ভিডিও সাড়া ফেলে দিয়েছে নেট মাধ্যমে। চিনের এই ভয়ঙ্কর ঘটনায় তাজ্জব বিশ্ব। মায়ের কাছে বকা খাচ্ছিল শিশুটি। মারের হাত থেকে বাঁচতে ৫ তলা থেকে ঝাঁপ দেয়। এই ভিডিও শেয়ার হওয়া মাত্রই হুলস্থুল পড়ে যায় নেট মাধ্যমে। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। চিনে আরও কঠোর শিশু সুরক্ষার আইনের প্রয়োজন এমনও দাবি করেন অনেকে। সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) এক প্রতিবেদন থেকে যায় যে এই ঘটনাটি গত ২৫…

Read More

ভাই যখন ভাইয়ের শত্রু! পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বলি দুই ভাই
ভাই যখন ভাইয়ের শত্রু! পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বলি দুই ভাই

কোচবিহার: ভাইয়ের হাতে খুন হতে হলো এক ভাইকে। অপর এক ভাই  আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারী এলাকায়। মূলত পৈতৃক সম্পত্তি পাঁচ কাঠা জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষ করা নিয়েই বিবাদের সূচনা। তারপরেই ঘটে এই হাড়হিম করা ঘটনা। ঘটনার পর গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় এক ভাইকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক…

Read More

হোটেলে রমরমিয়ে চলছিল ব্যবসা, কোন বয়সী মেয়েদের চাহিদা বেশি দেখে পুলিশ থ!
হোটেলে রমরমিয়ে চলছিল ব্যবসা, কোন বয়সী মেয়েদের চাহিদা বেশি দেখে পুলিশ থ!

কলকাতা:  বহু আগে থেকেই কলকাতার বিভিন্ন হোটেল গেস্ট হাউসের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ছিল। ইদানিংকালে নাবালিকাদের দিয়ে মধুচক্র চালানোর প্রবণতা বাড়ছে। কারণ এই ধরনের নাবালিকা মেয়েদের জন্য নাকি খরিদ্দাররা অনেক বেশি টাকা দেয়। সেই কারণেই এই দেহ ব্যবসা চালানোর পান্ডারা নাবালিকা খোঁজে। মাস খানেক আগে, হরিদেবপুর থানা এলাকায় নিজের নাবালিকা মেয়েদের দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মা।এবারও মধুচক্র থেকে দুটি নাবালিকা মেয়ে ধরা পড়ল, কসবা থানা এলাকায়।  ২১ জুন রাত্রিবেলা কলকাতা পুলিশের অ্যান্টি হিউম্যান ট্রফিকিং ইউনিটের…

Read More

Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল
Crime News: চেনা লোকের কী কাণ্ড, একা বৃদ্ধকে গলায় ছুরি ঠেকিয়ে যা যা হল

সোনারপুর: বাড়িতে একাকী বৄদ্ধের গলার ছুরি ঠেকিয়ে তার হাত ও মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটল নরেন্দ্রপুর থানা এলাকার মিশনপল্লীতে ৷ বাড়ির গাড়ি চালকের পরিকল্পনাতেই ডাকাতির এই ছক বলে জানা গিয়েছে ৷ ঘটনায় গাড়িরচালক সহ গ্রেফতার মোট দুই ৷ বৄদ্ধের উপস্থিত বুদ্ধির জেরে ঘটনার পরেই স্থানীয় বাসিন্দাদের হাতে ধৃত এক ডাকাত ৷ বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ সোনারপুরের মিশনপল্লীর বাসিন্দা বৄন্দাবন সিংহ রায় (৬৭) ৷ দিল্লিতে একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন ৷ বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার…

Read More

‘বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়’ আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড
‘বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়’ আরামবাগে মাটি মাফিয়াদের কাণ্ড

আরামবাগ:  মাটি মাফিয়াদের দৌরাত্ম্য! এলাকার মানুষের বিস্তর অভিযোগ থাকলেও প্রশাসনের জবাব, ‘‘আমার বিশদে জানা নেই।’’ ব্লক প্রশাসনের কর্তা বলেন যে, তিনি অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন।যারা মাটি কেটে নিয়ে যাচ্ছে তাদের সাফ কথা ‘’বোঝেন তো! সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়।’’ অন্যদিকে ওয়াকিবহাল মহলের দাবি যতই ঢাকঢোল পিটিয়ে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলুক।তা কোনদিন কি সম্ভব নয়। হুগলি আরামবাগ ব্লকে মাধবপুর পঞ্চায়েতের ঢিল ছড়া দূরত্বে অবৈধভাবে মাটি কেটে পাচার হচ্ছে।এলাকা সূত্রে জানা গেল, সমীরণ কোনার নামে একজন শাহ…

Read More

মহারাষ্ট্রের ছায়া! প্রেমিকাকে খুন করে ট্যাঙ্কে ভরে রাখল প্রেমিক, তোলপাড় দেশ
মহারাষ্ট্রের ছায়া! প্রেমিকাকে খুন করে ট্যাঙ্কে ভরে রাখল প্রেমিক, তোলপাড় দেশ

প্রয়াগরাজ: নিজের লিভ ইন পার্টনারকে খুন করে ৩৫ টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল আফতাব পুনেওয়ালা৷ মুম্বইয়ের মীরা রোডে নিজের লিভ ইন পার্টনারকে খুন করে তাঁর শরীর টুকরো টুকরো করে করাত দিয়ে কেটে, সেই টুকরো প্রেশার কুকারে সেদ্ধ করে রাস্তার কুকুরদের খাওয়ায় মনোজ সাহানি৷ এবার প্রেমিকাকে খুন করে তার মৃতদেহ নির্মাণাধীন বাড়ির ট্যাঙ্কে লুকিয়ে রাখল এক ব্যক্তি। শুক্রবার মৃত রাজ কেসরের (৩৫) দেহ উদ্ধার করা হয়েছে অভিযুক্ত অরবিন্দের বাড়ি থেকে। যমুনাপার করছনা থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্টেশন হাউস…

Read More

ছেলের বউয়ের চাপে চরম পথ নিলেন শ্বশুর, অভিযোগ শুনলে চমকে যাবেন!
ছেলের বউয়ের চাপে চরম পথ নিলেন শ্বশুর, অভিযোগ শুনলে চমকে যাবেন!

শিলিগুড়ি: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী শ্বশুর। আদালতে মামলা করেছেন ছেলের বউ। পরবর্তীতে দাবি করেছিল কয়েক লক্ষ টাকা। কী করে সেই টাকা মেটাবেন বুঝে উঠতে পারছিলেন না। মানসিক চাপে আত্মহত্যার পথ বেছে নিলেন শ্বশুর। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকাজুড়ে। বুধবার সকালে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের নিকরগছ গ্রামে। জানা যায়, এদিন ভোরবেলা ওই ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত ব্যক্তির নাম মোঃ আসিন (৫৬)। এরপরে পরিবারের লোকজন ওই স্থানীয়রা…

Read More

যেন অবিকল কোনও ‘জম্বি’! মহিলাকে মেরে রক্তমাখা মাংস খাচ্ছে যুবক, আঁতকে উঠলেন সকলে
যেন অবিকল কোনও ‘জম্বি’! মহিলাকে মেরে রক্তমাখা মাংস খাচ্ছে যুবক, আঁতকে উঠলেন সকলে

সেন্দ্রা: শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। মহিলাকে খুন করে তাঁর মাংস কামড়ে কামড়ে খাচ্ছেন এক যুবক। আর সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন সকলে। আঁতকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে রাজস্থানের সেন্দ্রাতে। ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। তাকে হাসপাতালে আপতত ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তার। পুলিশ জানিয়েছে, রাজস্থানের সেন্দ্রার সারাধনা নামে একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। বছর ৬৫-র শান্তি দেবী নিজের বাড়ির গোয়ালে কাজ করছিলেন। অভিযোগ, সেই সময়ে সুরেন্দ্র ঠাকুর নামে এক…

Read More

খুনের ধারা অব্যাহত বাঁকুড়ায়,এবার জমির বিবাদে
খুনের ধারা অব্যাহত বাঁকুড়ায়,এবার জমির বিবাদে

বাঁকুড়া: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কৃষক খুনের ঘটনায় গ্রেফতার সাত আত্মীয়। রানিবাঁধের ঘটনা। ধৃতদের মধ্যে একজন নাবালকও আছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাঁকুড়ার রানিবাঁধের ভূতগেড়িয়া আমবাঁধ এলাকা থেকে গত ৬ মে ক্ষতবিক্ষত এক কৃষকের দেহ উদ্ধার হয়। দেহটি শুশনিগেড়িয়া গ্রামের বাসিন্দা গণেশ মুদির বলে চিহ্নিত করে পরিবারের লোকজন। ময়নাতদন্তে জানা যায় ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মৃত গণেশ মুদির সঙ্গে আত্মীয়দের জমিজমা নিয়ে বিবাদের কথা জানতে পারে। এরপরই আত্মীয়দের জিজ্ঞাসাবাদ…

Read More

রেল-ফুড কর্পোরেশনে চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ফের তোলপাড় বাংলা!
রেল-ফুড কর্পোরেশনে চাকরির নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, ফের তোলপাড় বাংলা!

আসানসোল : চাকরি দেওয়ার নাম করে প্রথমে তোলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা। আসানসোলের একটি এলাকার প্রায় ১৫-২০ জনের কাছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতারকরা তুলেছিলেন প্রায় ৭০ লক্ষ টাকা। রেল, এফসিআই-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলা হয়েছিল। কিন্তু চাকরি তো হয়নি। উল্টে টাকাও ফেরত পাননি। এরপর আবার প্রতারিতদের নতুন জালে ফাঁসানোর চেষ্টা করেন প্রতারকেরা। অভিযোগ উঠেছে এমনটাই। প্রতারকরা ওই সমস্ত ব্যক্তিদের ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের কথা বলেন। টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে চালানো হয় প্রতারণার ছক।…

Read More