Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভর সন্ধেয় ফের ভূমিকম্প বাংলাদেশে, মাটি কাঁপল ঢাকার, উৎপত্তিস্থল সেই নরসিংদী
ভর সন্ধেয় ফের ভূমিকম্প বাংলাদেশে, মাটি কাঁপল ঢাকার, উৎপত্তিস্থল সেই নরসিংদী

ঢাকা: ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। শুক্রের পর শনিবারও মাটি কাঁপল ঢাকার। এক বার নয়, সকাল থেকে দু’বার। ভূমিকম্পের উৎপত্তিস্থলও সেই নরসিংদী। ঢাকা-সহ আশেপাশের বেশ কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। এদিন নতুন করে ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। এদিন নতুন করে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, স্পষ্ট নয় এখনও পর্যন্ত। তবে পর পর দু’দিন ভূমিকম্পে মাটি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে। (Dhaka Earthquake News) বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, শনিবার সন্ধে ৬টা বেজে ঠিক ৬ মিনিটে মাটি কেঁপে…

Read More

‘বাংলাদেশে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের ISI, ইউনূসের ঘাড়ে পা জামাতের’, বললেন আসাদুজ্জামান
‘বাংলাদেশে ঘাঁটি গেড়েছে পাকিস্তানের ISI, ইউনূসের ঘাড়ে পা জামাতের’, বললেন আসাদুজ্জামান

কলকাতা: বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আশঙ্কা দানা বাঁধছিল। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে মহম্মদ ইউনূস সরকারের দহরম মহরম ঘিরে বাড়ছিল উদ্বেগ। বর্তমানে সেই আশঙ্কা সম্ভাবনায় পরিণত হয়েছে। ভারতের মাটিতে পর পর যে সন্ত্রাস নেমে আসছে, তাতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে চলছে কাটাছেঁড়া। এবার সেই জল্পনা আরও উস্কে দিলেন বাংলাদেশেরই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, হাসিনার সঙ্গেই মৃত্যুদণ্ডের সাজা শোনা আসাদুজ্জামান খান কামাল। পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI সেখানে ইতিমধ্যেই ঘাঁটি গেড়েছে, জামাতই ছড়ি ঘোরাচ্ছে বলে দাবি করলেন…

Read More

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া এড়াল চিন
‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া এড়াল চিন

মানবতা-বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্য়ুনাল। মৃত্য়ুদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফেরত চেয়ে ভারতকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। এটা ঢাকার ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে উল্লেখ করে কোনও প্রতিক্রিয়া দিল না চিন। এ বিষয়ে জানতে চাওয়া হলে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, “এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চিন বাংলাদেশের মানুষের প্রতি সু-প্রতিবেশীসুলভ আচরণ এবং বন্ধুত্বের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশ সংহতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অর্জন করবে।” একদিনে জোড়া চাল…

Read More

হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই দফায় দফায় প্রতিবাদ, অশান্তি-সংঘর্ষের আগুনে জ্বলছে বাংলাদেশ, মৃত ২
হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই দফায় দফায় প্রতিবাদ, অশান্তি-সংঘর্ষের আগুনে জ্বলছে বাংলাদেশ, মৃত ২

ঢাকা : নতুন করে অশান্তি বাংলাদেশে। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্য়ুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতেই বিক্ষোভের আগুনে জ্বলতে শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্র। বিরোধীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে হাসিনার আওয়ামী লিগ। ২০২৪ সালে সরকার-বিরোধী প্রতিবাদে তাদের ভূমিকার জন্য মহম্মদ ইউনূস-নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগেই আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। যদিও হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই পথে নেমে প্রতিবাদে সরব হয়েছেন আওয়ামী লিগের সমর্থকরা। ছাত্র বিদ্রোহের সমন্বয়কারীদের নিয়ে গঠিত সংগঠন জাতীয় ছাত্র শক্তির সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা। সোমবার আন্তর্জাতিক…

Read More

হাসিনার ভাগ্য নির্ধারণের আগে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ-বিস্ফোরণ, বাদ গেল না কিছুই, নামল সেনা
হাসিনার ভাগ্য নির্ধারণের আগে উত্তপ্ত বাংলাদেশ, অগ্নিসংযোগ-বিস্ফোরণ, বাদ গেল না কিছুই, নামল সেনা

ঢাকা: ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতে তিনি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে ঘিরে এই মুহূর্তে থমথমে ঢাকা। মানবতাবিরোধী মামলায় সোমবার হাসিনাকে নিয়ে রায় শোনাবে আদালত। তার আগে দেশ জুড়ে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে হাসিনার দল আওয়ামি লিগ। আর তাতেই থমথমে পরিবেশ চোখে পড়ছে ঢাকা-সহ একাধিক জায়গায়। সেই আবহে আজ দুপুরেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী মহম্মদ ইউনূস। (Bangladesh Awami League’s Lockdown) ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের বর্তমান সরকার আওয়ামি লিগ…

Read More

‘বাংলাদেশে বিশৃঙ্খলায় টাকা জুগিয়েছিল বাইডেন পরিবার, ক্লিন্টন, সোরোসরা’, চাঞ্চল্যকর দাবি
‘বাংলাদেশে বিশৃঙ্খলায় টাকা জুগিয়েছিল বাইডেন পরিবার, ক্লিন্টন, সোরোসরা’, চাঞ্চল্যকর দাবি

  ২০২৪-এ উত্তাল আন্দোলন। শেষমেশ সেবছর অগাস্টে শাসন-ক্ষমতার পরিবর্তন ঘটে বাংলাদেশে। দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সেই উত্তাল আন্দোলনের পিছনে বিদেশি কোনও শক্তির হাত আছে বলে গোড়া থেকেই অভিযোগ উঠছিল। এবার চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বাংলাদেশে জুলাই-অগাস্টে সেই সঙ্কটজনক পরিস্থিতি নিয়ে রাশিয়া টুডে-র কাছে এই দাবি করেন তিনি। তাঁর মতে, জর্জ সোরোস-লিঙ্কড গোষ্ঠী, USAID, ক্লিনটনরা এবং বাইডেন প্রশাসনের মধ্যে একটি জোট টাকা সরবরাহ করেছিল যা শেষ পর্যন্ত মৌলবাদীদের ইন্ধন জোগায়…

Read More

ভারতে কেমন আছেন তিনি? বাংলাদেশে কি ফিরবেন আর? মুখ খুললেন শেখ হাসিনা
ভারতে কেমন আছেন তিনি? বাংলাদেশে কি ফিরবেন আর? মুখ খুললেন শেখ হাসিনা

নয়াদিল্লি: দেশ ছেড়ে বেরিয়ে আসার পর গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন। দিল্লির নিরাপদ আশ্রয় থেকেই দলের নেতা-কর্মীদের উদ্বুদ্ধ করে চলেছেন তিনি। কিন্তু বাংলাদেশে কি আর কখনও ফেরা হবে শেখ হাসিনার। খোলামেলা সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। (Sheikh Hasina) সব ঠিক থাকলে আগামী বছরই সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে। কিন্তু নিষেধাজ্ঞার জেরে হাসিনার দল আওয়ামি লিগ নির্বাচনে অংশ নিতে পারবে না। যে কারণে নির্বাচন বয়কটের ঘোষণাও করেছে তারা। আর সেই আবহেই সংবাদ…

Read More

Muhammad Yunus: ‘হিন্দুদের উপর কোনও অত্যাচারই হয়নি, ভারতীয় সংবাদমাধ্যম সব ভুয়ো খবর লিখেছে…’ ‘কট্টর’ ইউনূসের চরম মিথ্যাচার…
Muhammad Yunus: ‘হিন্দুদের উপর কোনও অত্যাচারই হয়নি, ভারতীয় সংবাদমাধ্যম সব ভুয়ো খবর লিখেছে…’ ‘কট্টর’ ইউনূসের চরম মিথ্যাচার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে পতন হয়েছিল শেখ হাসিনার (Sheikh Hasina)। তারপর পালাবদল। এখনও ক্ষমতায় মহম্মদ ইউনূসের (Md. Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তাঁর আমলেই বাংলাদেশে (Bangladesh) দিনে দিনে বেড়েছে হিন্দু থেকে সংখ্যালঘুদের (Hindu Minority) উপর অত্যাচার। কখনও হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, ফসল নষ্ট করা। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করে জেলে বন্দি করে রাখা, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া। এইসব ঘটনাই ঘটেছে। যা শুধুই ভারত নয়, খোদ বাংলাদেশের সংবাদমাধ্যমও দেখিয়েছে। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ…

Read More

Badhan on Sheikh Hasina: ‘স্বৈরাচারী’ হাসিনার সঙ্গে হাসিমুখে আন্দোলনের মুখ বাঁধন, বাংলাদেশে আবার বদল!
Badhan on Sheikh Hasina: ‘স্বৈরাচারী’ হাসিনার সঙ্গে হাসিমুখে আন্দোলনের মুখ বাঁধন, বাংলাদেশে আবার বদল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhan), গত বছর জুলাই আন্দোলনে (Bangladesh) হাসিনা সরকার পতনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। শুধু সোশ্যাল মিডিয়া নয়, ছাত্র-জনতার পক্ষে রাস্তায়ও নেমেছিলেন অভিনেত্রী। কিন্তু এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে বেশ কটাক্ষের মুখে পড়তে হয় বাঁধনকে। বুধবার তাঁর এক পোস্ট ঘিরে শুরু হয় তর্ক বিতর্ক। বাঁধন জানান, একসময় শেখ হাসিনা (Sheikh Hasina) তাঁর পছন্দের এক ব্যক্তিত্ব ছিলেন। শেখ হাসিনার সঙ্গে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন,…

Read More

Bangladesh News: ‘সমপ্রেমও’ অপরাধ! বহিষ্কৃত কলেজের ৫ ছাত্র, মৌলবাদী ফতোয়ায় জেরবার ইউনুসের বাংলাদেশ …
Bangladesh News: ‘সমপ্রেমও’ অপরাধ! বহিষ্কৃত কলেজের ৫ ছাত্র, মৌলবাদী ফতোয়ায় জেরবার ইউনুসের বাংলাদেশ …

সেলিম রেজা, ঢাকা: সমকামিতার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার! পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত সমকামীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা৷ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস স্বাক্ষরিত আজ দুপুরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সমকামিতার অভিযোগের সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত…

Read More