Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ
আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, I.N.D.I.A বৈঠকের পরেই মোদি-মমতা সাক্ষাৎ

কলকাতা: উনিশে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (I.N.D.I.A) বৈঠক আর বিশে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ (Mamata-Modi Meeting)। একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজই দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরের বিমানে রওনা হবেন রাজধানীর উদ্দেশে(Delhi)। মঙ্গলবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আগে আগামীকাল দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় সংসদ ভবনে বৈঠক। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক যোজনা-সহ কেন্দ্রের কাছে ১ লক্ষ ১৫ কোটি টাকা পাওনা…

Read More

‘দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি’ জানালেন মুখ্যমন্ত্রী
‘দিল্লি যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়েছি’ জানালেন মুখ্যমন্ত্রী

জলপাইগুড়ি : কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ বারবার শানিয়েছে রাজ্য। একাধিকবার রাজ্যের শাসকদলের পক্ষে জোরদার করা হয়েছে আন্দোলন-দাবিও। এবার রাজ্যের ‘পাওনা’ আদায়ে এবার সরাসরি মাঠে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিল্লি গিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাতে ‘বকেয়া’ ইস্যু নিয়ে আলোচনার বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাটের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আদায় করতে আমরা দিল্লি যাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে সময়…

Read More

মহাত্মা ‘মহাপুরুষ’ মোদি ‘যুগপুরুষ’! গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা উপরাষ্ট্রপতি ধনকড়ের
মহাত্মা ‘মহাপুরুষ’ মোদি ‘যুগপুরুষ’! গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা উপরাষ্ট্রপতি ধনকড়ের

নয়া দিল্লি: এবার উপরাষ্ট্রপতির (Vice President) মুখে প্রধানমন্ত্রীর (Prime Minister) স্তুতি। সোমবার একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) ‘মহাপুরুষ’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘যুগপুরুষ’ উল্লেখ করেছেন। উপরাষ্ট্রপতি বললেন, “মহাত্মা গান্ধী যেভাবে সত্য এবং অহিংসার মাধ্যমে ব্রিটিশ দাসত্বের হাত থেকে আমাদের মুক্তি করেছিলেন, তেমনভাবেই নরেন্দ্র মোদি দেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশকে উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক এমন উন্নয়নই আমরা দেখতে চেয়েছিলাম।” ওয়াকিবহাল মহলের অবশ্য মত, প্রধানমন্ত্রী মোদীর স্তুতির মাত্রা অনেকটা বাড়িয়ে দিলেন দেশের উপরাষ্ট্রপতি…

Read More

পাওলি অভিনীত ছবির ট্রেলর লঞ্চ, গ্র্যামির মনোনয়নে মোদির গান, সোশ্যালে নজরে কারা?
পাওলি অভিনীত ছবির ট্রেলর লঞ্চ, গ্র্যামির মনোনয়নে মোদির গান, সোশ্যালে নজরে কারা?

কলকাতা: এবার নতুন ফ্রেমে, নব আঙ্গিকে, তীব্র রসবোধের মোড়কে, বনফুলের ছোটগল্প নিয়ে হাজির হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম ‘একটু সরে বসুন।’ (Ektu Sore Bosun) আজই হয়ে গেল এই ছবির ট্রেলর লঞ্চ। নরেন্দ্র মোদির ‘অ্যাবানডান্স ইন মিলেটস’ গানটি পেল গ্র্যামিতে মনোনয়ন।  টলিউড থেকে শুরু করে বলিউড… সোশ্যাল মিডিয়ায় আজ নজর কাড়ল কোন কোন পোস্ট? এক ঝলকে আজকের সোশ্যালের সেরা খবরগুলি। এবার নতুন ফ্রেমে, নব আঙ্গিকে, তীব্র রসবোধের মোড়কে, বনফুলের ছোটগল্প নিয়ে হাজির হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির নাম ‘একটু সরে বসুন।’…

Read More

হাতে গ্লাভস পরে নোংরা পরিষ্কার, ‘সুস্থ থাকতে’ ঝাঁটা হাতে সাফাই অভিযান মোদির
হাতে গ্লাভস পরে নোংরা পরিষ্কার, ‘সুস্থ থাকতে’ ঝাঁটা হাতে সাফাই অভিযান মোদির

নয়া দিল্লি: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) জন্মজয়ন্তীর আগে ‘স্বচ্ছ ভারত, সুস্থ ভারত’-কর্মসূচীর অংশ হিসেবে রবিবার ঝাড়ু হাতে ময়দানে নামলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। ১ অক্টোবর দেশ জুড়ে স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বচ্ছতাই সেবার পথ, এই বার্তা দিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন মোদি। এদিন হরিয়ানার সোনিপাতে কুস্তিগীর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঙ্কিত বায়ানপুরিয়ার সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছিলেন তিনি। কুস্তিগীর অনিলের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিওও শেয়ার করেছেন মোদি। ভিডিও দেখা গিয়েছে, হাতে গ্লাভস পরে ময়লা…

Read More

ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে বিপাকে কানাডা? কোনও দেশই পাশে দাঁড়াচ্ছে না
ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে বিপাকে কানাডা? কোনও দেশই পাশে দাঁড়াচ্ছে না

নয়া দিল্লি: ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে এখন কি একা অবস্থানে পড়ে গিয়েছে কানাডা? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রায় ১ সপ্তাহ আগে ভারতের বিরুদ্ধে কানাডার পার্লামেন্টে সুর চড়িয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার পরে কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছি দিল্লি। পার্লামেন্টে ট্রুডোর বিস্ফোরক বক্তব্যের কয়েকদিন পরেও ‘ফাইভ আইজ’ গোয়েন্দা জোটে তার সহযোগীরা এ বিষয়ে প্রকাশ্যে সাধারণ বিবৃতি দিলেও, সবার কাছ থেকে পূর্ণ সমর্থন পায়নি। ফাইভ আইস অ্যালায়েন্স হল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে একটি আন্তর্জাতিক গোয়েন্দা শেয়ারিং প্ল্যাটফর্ম। মিডিয়া…

Read More

খলিস্তানি নেতা হত্যায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক, ভারতকে নিয়ে বড় অভিযোগ ট্রুডোর
খলিস্তানি নেতা হত্যায় বহিষ্কৃত ভারতীয় কূটনীতিক, ভারতকে নিয়ে বড় অভিযোগ ট্রুডোর

টরেন্টো: উত্তাপের আভাস পাওয়া গিয়েছিল জি ২০ সম্মেলনের মধ্যেই। ভারত এবং কানাডার সরকারের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা টের পাওয়া গিয়েছিল তখনই। জি ২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খলিস্তানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন। তারপরেই সাংবাদিক বৈঠকে জাস্টিন ট্রুডো এক পা এগিয়ে আবার বিষয়টি ‘বাক স্বাধীনতার’ সঙ্গে তুলনা করেন। বিষয়টি যে খুব একটা ভাল নজরে দেখেনি নয়া দিল্লি, তা টের পাওয়া গিয়েছিল জি ২০ সম্মেলনের শেষেই। জাস্টিন ট্রুডোর বক্তব্যের প্রেক্ষিতে কড়া…

Read More

মোদির মুকুটে অনন্য সম্মান, গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার ভারতীয় প্রধানমন্ত্রীকে
মোদির মুকুটে অনন্য সম্মান, গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার ভারতীয় প্রধানমন্ত্রীকে

এথেন্স : ব্রিকস সম্মেলন (BRICS Summit) সেরে একদিনের গ্রিস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৪০ বছরে প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রেখেছেন গ্রিসে। আর ইউরোপের ছোট্ট দেশে পা রেখেই অনন্য সম্মানে সম্মানিত হলেন নরেন্দ্র মোদি। গ্রিস সরকারের তরফে তাঁদের প্রখ্যাত গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনারে (Grand Cross of the Order of Honour) ভূষিত করা হল ভারতীয় প্রধানমন্ত্রীকে। যে সম্মান দেশের সমস্ত শিশুদের জন্য উৎসর্গ করেন নরেন্দ্র মোদি। বিশ্বের দরবারে গ্রিসের (Greece) অবস্থান উন্নত…

Read More

দেশকে গর্বিত করেছো, ফাইনালে প্রজ্ঞাননন্দের লড়াই দেখে অভিভূত প্রধানমন্ত্রী
দেশকে গর্বিত করেছো, ফাইনালে প্রজ্ঞাননন্দের লড়াই দেখে অভিভূত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ইতিহাস গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারাতে পারলে তিনিই হতেন দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। ফাইনালে ব়্যাপিড রাউন্ডে গিয়ে হেরে গেলেন ভারতের বিস্ময় দাবাড়ু। যদিও তাঁকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ফিডে বিশ্বকাপ দাবায় অসাধারণ পারফরম্যান্স করা প্রজ্ঞাননন্দকে নিয়ে আমরা গর্বিত। অনবদ্য মুন্সিয়ানা দেখিয়েছে। ফাইনালে শক্তিশালী ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে। এটা কম কৃতিত্বের নয়। ভবিষ্যতের সমস্ত টুর্নামেন্টের জন্য ওকে অনেক শুভেচ্ছা’। প্রজ্ঞাননন্দের…

Read More

এটাই যেন লাল কেল্লায় শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়: মমতা
এটাই যেন লাল কেল্লায় শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়: মমতা

কলকাতা: আজ ৭৭ তম স্বাধীনতা দিবসে (Independence Day) রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কুচকাওয়াজের পাশাপাশি, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ট্যাবলো প্রদর্শন করা হয় এদিন। এর আগে সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) পাল্টা আক্রমণও করেন মমতা। তিনি বলেন, ‘এটাই যেন লালকেল্লা থেকে শ্রদ্ধেয় মোদিবাবুর শেষ ভাষণ হয়। আগামী দিন লালকেল্লায় I.N.D.I.A-দল মাঠে নামবে। আর এই দল মাঠে নামলে খেলা হবে।’ মমতার নিশানায় ছিল কেন্দ্রও। মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের কাজের টাকা তো দিচ্ছে না। আমি ৩০-৪০…

Read More