Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
লয়েড-পন্টিং-ধোনিদের পাশে রোহিত, দুবাইয়ে রেকর্ডের ছড়াছড়ি, রইল ঝলক

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন রোহিত শর্মা। সেই সঙ্গে তিনি স্পর্শ করলেন ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড। চারজনই অধিনায়ক হিসাবে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন। এ নিয়ে দুবাইয়ে টানা ১০ ম্যাচে জিতল ভারত। সব মিলিয়ে এই মাঠে ১১ ম্যাচে অপরাজিত টিম ইন্ডিয়া। একটি ম্যাচ টাই হয়েছিল। কোনও এক কেন্দ্রে ১০ ম্যাচ জেতার নজির এছাড়া রয়েছে একমাত্র নিউজ়িল্যান্ডের। ডুনেডিনে টানা ১০ ম্যাচে জিতেছেন কিউয়িরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে ৩৫টি ম্যাচ খেলেছে…

Read More

পয়া পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে ভারত, পাকিস্তান-বধের সুখস্মৃতিই তাতাবে?
পয়া পিচে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে নামছে ভারত, পাকিস্তান-বধের সুখস্মৃতিই তাতাবে?

দুবাই: মাঝে আর ৪৮ ঘণ্টারও কম সময়। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে মাঠে নামছে ভারত ও নিউজ়িল্যান্ড। আর সেই ম্যাচে ভারত খেলবে পয়মন্ত বাইশ গজে। কেন? কারণ, ভারত বনাম নিউজ়িল্যান্ড (Ind vs NZ) ফাইনাল হওয়ার কথা সেই পিচে, যেখানে ভারত খেলেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সেই ম্যাচে হেলায় চিরপ্রতিদ্বন্দ্বী দলকে উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। ২৩ ফেব্রুয়ারি, গ্রুপ এ-তে ছিল হাইভোল্টেজ ভারত বনাম পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচ খেলা হয়েছিল যে পিচে, তা ছিল মন্থর গতির। বল পড়ে থমকে আসছিল। স্পিনাররা…

Read More

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিই অনিশ্চিত! ফাইনালে অ্যাডভ্যান্টেজ পেয়ে যেতে পারে ভারত
টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিই অনিশ্চিত! ফাইনালে অ্যাডভ্যান্টেজ পেয়ে যেতে পারে ভারত

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) একটি ম্যাচেই ভারত হেরে যেতে পারত। ব্যাটিং টপ অর্ডার রান পায়নি। বল হাতে বরুণ চক্রবর্তী কুম্ভ হয়ে না দাঁড়ালে, কে বলতে পারে সেই ম্যাচেই আঁধার নেমে আসত না ভারতীয় শিবিরে? আর সেই ম্যাচে ভারতীয় ব্যাটিংকে ধাক্কা দিয়েছিলেন নিউজ়িল্যান্ডের (India vs NZ) পেসার ম্যাট হেনরি। তাঁর প্রথম স্পেল নাড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়াকে। প্রথম স্পেলেই শুভমন গিল ও বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন হেনরি। তাঁর এক্সপ্রেস গতিতে ঘায়েল হয়েছিলেন পাঁচ ভারতীয় ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফের…

Read More

পাকিস্তানে খেলা দেখতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে রাজীব শুক্ল, কী জবাব দিলেন?
পাকিস্তানে খেলা দেখতে গিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে রাজীব শুক্ল, কী জবাব দিলেন?

লাহৌর: নিরাপত্তার কারণে ও দুই দেশের রাজনৈতিক সমীকরণের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল টুর্নামেন্ট চলাকালীন এই নিয়ে দু’বার পাকিস্তানে গেলেন। বুধবার তিনি লাহৌরে গিয়েছিলেন নিউজ়িল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচ দেখতে। আর সেখানে গিয়ে পাক সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হলেন রাজীব শুক্ল। ভারতীয় বোর্ডের প্রস্তাবেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলছে নিরপেক্ষ দেশে, দুবাইয়ে। আর বাকি টুর্নামেন্ট হচ্ছে পাকিস্তানে। ভারতের সেমিফাইনাল…

Read More

ওয়ান ডে ক্রিকেটে ৬ বছর পর ফিরল শুরুর আতঙ্ক, টানা টস হারাতেও রেকর্ড ভারতের
ওয়ান ডে ক্রিকেটে ৬ বছর পর ফিরল শুরুর আতঙ্ক, টানা টস হারাতেও রেকর্ড ভারতের

দুবাই: রবিবার নিউজ়িল্যান্ডের (India vs NZ) বিরুদ্ধে শুরুতেই চাপে পড়ে গেল ভারতের ব্যাটিং। সঙ্গে হল একাধিক রেকর্ড। রইল ঝলক। ৬.৪ – এই সংখ্যক ওভারেই ভারতের প্রথম তিন ব্যাটারকে ড্রেসিংরুমে পেরালেন নিউজ়িল্যান্ডের বোলাররা। রবিবার দুবাইয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারত। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে ৩.১ ওভারে ভারতের ব্যাটিং অর্ডারের টপ থ্রি-কে তুলে নিয়েছিল নিউজ়িল্যান্ড। তারপর ফের ওয়াবন ডে ক্রিকেটে এত তাড়াতাড়ি প্রথম তিন ব্যাটারকে হারাল ভারত। ২ – এ নিয়ে মোটে দ্বিতীয়বার ওয়ান ডে ক্রিকেটে ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে…

Read More

ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?
ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। বুধবার ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে দিয়েছেন আফগানরা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান তুলেছিল ৩২৫/৭। জবাবে ইংল্যান্ড ৩১৭ রানে অল আউট হয়ে যায়। আফগানিস্তান জিততেই জমে গিয়েছে গ্রুপ বি-র লড়াই। চার দলের মধ্যে কোন দুই দল যাবে সেমিফাইনালে? চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী ৮ দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২ গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রত্যেক গ্রুপ থেকে সেরা ২টি করে দল যাবে শেষ চারে। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান – গ্রুপ বি-তে ইংল্যান্ড তাদের…

Read More

এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি
এত কলা বাঁদরেও খায় না! বাবর-রিজওয়ানদের বিদ্রুপে ভরিয়ে দিলেন তাঁদের দেশেরই কিংবদন্তি

দুবাই: টুর্নামেন্টের (Champions Trophy 2025) আয়োজক দেশ পাকিস্তান। যারা গতবারের খেতাবজয়ীও। অথচ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে এবার। প্রথম ম্যাচে নিউজ়িল্যান্ড ও পরের ম্যাচে ভারতের কাছে হেরে। সেমিফাইনালের স্বপ্ন শেষ। বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার। তারপর থেকেই সমালোচনায় জর্জরিত হচ্ছে পাকিস্তান দল। এবার বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের খাওয়া-দাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন পাকিস্তানেরই এক কিংবদন্তি। ওয়াসিম আক্রম। ভারতের কাছে হারের পর থেকেই পাকিস্তান দলের তুমুল সমালোচনা করছেন সুলতান অফ স্যুইং। শুভমন গিলকে বোল্ড করার পর…

Read More

৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার
৫ উইকেট নিয়েছো নাকি! গিলকে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ইশারা করে নিজের দেশেই আক্রান্ত পাক স্পিনার

দুবাই: শুভমন গিলকে (Shubman Gill) যে বলে ঠকিয়ে বোল্ড করেছেন আব্রার আমেদ (Abrar Ahmed), দেখে মুগ্ধ কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram)। তবে শুভমনকে যেভাবে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত করেছিলেন পাক স্পিনার, তা মোটেও ভালভাবে নিচ্ছেন না সুলতান অফ স্যুইং। ২৪১ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে একমাত্র পাক বোলার আব্রার আমেদ, যিনি ভারতীয় ব্যাটিংকে কিছুটা বিব্রত করেছেন। মাঝের ওভারগুলোয় বল হাতে নজর কেড়েছেন লেগস্পিনার আব্রার। শুভমন গিল ও বিরাট কোহলি যেন কর্তৃত্ব কায়েম করতে না পারেন, সেই চেষ্টা চালিয়ে…

Read More

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আউস বনাম ইঞ্জি: হতাশার সাম্প্রতিক রূপ; ইংল্যান্ডের ভারত, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা একটি পরিষ্কার সুইপ তৈরি করেছে
আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আউস বনাম ইঞ্জি: হতাশার সাম্প্রতিক রূপ; ইংল্যান্ডের ভারত, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা একটি পরিষ্কার সুইপ তৈরি করেছে

চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর চতুর্থ ম্যাচটি আজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হবে। এটি গ্রুপ বি এর দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া 2006 এবং 2009 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল। একই সময়ে, ইংল্যান্ড প্রথম ট্রফি খুঁজছে। উভয় দলের সাম্প্রতিক রূপটি বেশ হতাশাব্যঞ্জক হয়েছে। একদিকে, ভারত ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছিল। অন্যদিকে, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার 2 -ম্যাচ ওয়ানডে সিরিজে একটি পরিষ্কার সুইপ তৈরি করেছিলেন। ম্যাচের বিশদ, চতুর্থ ম্যাচ আউস বনাম ইঞ্জি তারিখ: 22 ফেব্রুয়ারি স্টেডিয়াম: গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর সময়: টস- 2:00…

Read More

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে কোন চার দল? বেছে নিলেন সৌরভ
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে কোন চার দল? বেছে নিলেন সৌরভ

সন্দীপ সরকার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলে ফেলেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড। টুর্নামেন্টের আট দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। দুটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে উঠবে। কোন চার দল সেমিফাইনালে উঠবে? শুক্রবার মধ্য কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) প্রশ্ন করা হয়েছিল। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বললেন, ‘গ্রুপ এ-তে নিউজ়িল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে। নিউজ়িল্যান্ড এগিয়ে রয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে দিলে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে…

Read More