Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?
বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর সিংহ, আড়াআড়ি বিভাজন ইন্ডাস্ট্রিতে, অভিনেতার পাশে কারা, কারা বিপক্ষে?

  মুম্বই: Don-3 নিয়ে টানাপোড়েন চরমে। রণবীর সিংহকে ‘নিষিদ্ধ’ করেছে ফেডারেশন। সেই নিয়ে কার্যত আড়াআড়ি বিভক্ত বলিউড। রণবীরের সমর্থনে একে একে মুখ খুলতে শুরু করেছেন অনেকে। অনেকে আবার পরিচালক তথা প্রযোজকের পক্ষ নিচ্ছেন। আর তাতেই রণবীরের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে। তিনি আইনি পদক্ষেপের দিকে এগোততে পারেন বলে শোনা যাচ্ছে। (Ranveer Singh Banned by FWICE) শেষ মুহূর্তে Don-3 ছবি থেকে সরে যাওয়া নিয়ে বিতর্কের সূচনা। রণবীরের বিরুদ্ধে ফেডারেশনে অভিযোগ জানিয়েছিলেন ফারহান আখতার এবং রিতেশ সিধওয়ানি। তাতেই রণবীরের সঙ্গে অসহযোগিতার…

Read More

সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস? ‘ধুরন্ধর ২’র বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রকে কড়া নির্দেশ আদালতের
সেনাবাহিনীর গোপন তথ্য ফাঁস? ‘ধুরন্ধর ২’র বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রকে কড়া নির্দেশ আদালতের

  নয়াদিল্লি: বক্স অফিসে সব রেকর্ড চুরমার করে দিয়েছে। পাল্লা দিয়ে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। মুক্তি পাওয়ার এতদিন পর বিপাকে ‘ধুরন্ধর ২’। সেনাবাহিনীর অভিযানের খুঁটিনাটি, স্পর্শকাতর তথ্য ছবিটি ফাঁস করে দিয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। অভিযোগের সত্যতা যাচাই করতে নির্দেশ দেওয়া হল। (Dhurandhar 2 Allegations) আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ এবং ‘ধুরন্ধর ২’ ছবিটি দেশে-বিদেশে বিপুল ব্যবসা করেছে। কিন্তু ‘ধুরন্ধর ২’ ছবিটিকে নিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা দায়ের হয় দিল্লি হাইকোর্টে। সশস্ত্র সীমা…

Read More

এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংহকে, চাওয়া হল কোটি কোটি টাকা, অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা
এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংহকে, চাওয়া হল কোটি কোটি টাকা, অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা

মুম্বই: এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়ির। শুরু হয়েছে তল্লাশি অভিযান। (Ranveer Singh Gets Threat) পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে রণবীরকে। বেশ কয়েক কোটি না দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে হুমকি পেয়েছেন অভিনেতা। হুমকি পেয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন রণবীর। এর…

Read More

শাহরুখ, রণবীরদের পিছনে ফেলে শীর্ষে বিরাট, সবথেকে মূল্যবান সেলিব্রিটি কোহলিই
শাহরুখ, রণবীরদের পিছনে ফেলে শীর্ষে বিরাট, সবথেকে মূল্যবান সেলিব্রিটি কোহলিই

নয়াদিল্লি: শাহরুখ খান, রণবীর সিংহদের পিছনে ফেলে ভারতের সবথেকে মূল্যবান সেলিব্রিটি হলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার তারকার ব্র্যান্ড ভ্যালু ১৯০৬.১২ কোটি টাকা। সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী কোহলির ব্র্যান্ড ভ্যালু ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাওয়ার দৌলতেই কোহলি বলিউড তারকাদের পিছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। উল্লেখিত রিপোর্টে অনুযায়ী তালিকার প্রথম ২০ জনের মধ্যে থাকা সেলিব্রিটি বা তারকাদের বিজ্ঞাপন মারফত প্রাপ্ত অর্থের পরিমাণ এক বছরে ১৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার…

Read More

‘যত বড় তারকাই হোন…’! রণবীর সিংহ হবেন ‘শক্তিমান’? খোলসা করলেন মুকেশ খান্না
‘যত বড় তারকাই হোন…’! রণবীর সিংহ হবেন ‘শক্তিমান’? খোলসা করলেন মুকেশ খান্না

নয়াদিল্লি: ‘শক্তিমান’ (Shaktimaan) কি এবার রণবীর সিংহ (Ranveer Singh)? এই গুঞ্জন এখন বলিউডের সর্বত্র। সুপারহিট টিভি শো ‘শক্তিমান’ খ্যাত অভিনেতা মুকেশ খান্না  (Mukesh Khanna) যবে থেকে ঘোষণা করেছেন এই সুপারহিরোর ওপর তিনি তিনটি ফিল্মের একটি সিরিজ বানাবেন সেই থেকে রণবীর সিংহের নামই লোকমুখে শোনা যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন মুকেশ খান্না নিজেই। কী বললেন তিনি? ‘শক্তিমান’ চরিত্রে দেখা যাবে রণবীর সিংহকে? কী বললেন মুকেশ খান্না? রণবীর সিংহ ‘শক্তিমান’ হচ্ছেন কি না সেই মুকেশ খান্না…

Read More

প্রকাশ্যে রণবীর সিংহের ‘ডন’ লুক, আইনি জটে ‘OMG 2’ নির্মাতারা, বিনোদনের সারাদিন
প্রকাশ্যে রণবীর সিংহের ‘ডন’ লুক, আইনি জটে ‘OMG 2’ নির্মাতারা, বিনোদনের সারাদিন

কলকাতা: ‘ডন ৩’ (Don 3) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে (Ranveer Singh), প্রকাশ্যে টিজার। ফের আইনি জটে ‘ওহ মাই গড ২’ (Oh My God 2) ছবির নির্মাতারা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। প্রকাশ্যে ‘ডন ৩’ ছবিতে রণবীরের ফার্স্টলুক  শাহরুখ খান নেই জেনে নাক সিঁটকেছিলেন অনেকেই। কিন্তু ‘ডন-৩’ ছবিকে ঘিরে উৎসাহে খামতি নেই। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল ছবির প্রথম লুক। জনপ্রিয় চরিত্রটিতে এবার অভিনয় করছেন রণবীর…

Read More

বক্স অফিসে ১১.১০ কোটির ব্যবসা দিয়ে খাতা খুলল রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’
বক্স অফিসে ১১.১০ কোটির ব্যবসা দিয়ে খাতা খুলল রণবীর-আলিয়ার ‘প্রেম কাহানি’

নয়াদিল্লি: অবশেষে মুক্তি পেয়েছে আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani)। কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত এই ছবির হাত ধরে ফের বলিউডের (bollywood) লক্ষ্মীলাভের আশায় সকলে। প্রথম দিনের শেষে কেমন হল ছবির ব্যবসা? কত টাকা আয় করল কর্ণ জোহরের কামব্যাক ছবি? ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির প্রথম দিনের ব্যবসা কেমন হল? ২৮ জুলাই মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। গত…

Read More

ফটোশ্যুট বিতর্কের মাঝে নিজের বয়ান রেকর্ড করলেন রণবীর সিংহ
ফটোশ্যুট বিতর্কের মাঝে নিজের বয়ান রেকর্ড করলেন রণবীর সিংহ

নয়াদিল্লি: ফটোশ্যুট বিতর্কে (Nude Photoshoot Controversy) সোমবার নিজের বয়ান রেকর্ড করলেন অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। চেম্বুর পুলিশ স্টেশনে (Chembur Police Station) এদিন নিজের বয়ান রেকর্ড করেন অভিনেতা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট হওয়া নগ্ন ছবির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের (FIR) ভিত্তিতে বয়ান দিলেন তিনি। বয়ান রেকর্ড রণবীরের সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করেছিলেন রণবীর সিংহ। সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় তা। এরপর তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে, যেখানে দাবি…

Read More