Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির

  নয়াদিল্লি: মসজিদে রহস্যমৃত্যু লস্কর-ই-তৈবা জঙ্গির। মসজিদে ঢোকার আগে একটি হোটেল থেকে খাবার খেয়েছিল সে। শেষ পর্যন্ত মসজিদের ভিতরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যু ঘিরে সন্দেহ দানা বাঁধছে। কারণ অতি সম্প্রতিই পাকিস্তানে লস্করের কমপক্ষে ২০ জন জঙ্গি মারা যায়। সেবারও রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় তাদের। (Lashkar Commander Dead in Pakistan) পাকিস্তানের ইসলামাবাদের ঘটনা। লস্কর জঙ্গি কারি সইদ আব্দুল আজিজের মৃত্যু ঘিরে শোরগোল। সেখানকার কুবা মসজিদে  ঢুকেছিল আজিজ। নমাজ পড়তে সেখানে পৌঁছয় সে। কিন্তু ফটক পেরোতেই হঠাৎই সংজ্ঞা হারিয়ে…

Read More

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গিরা, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও? ভিডিও ভাইরাল
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গিরা, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও? ভিডিও ভাইরাল

  নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে হাজির জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার নেতৃত্ব। সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। পাকিস্তানে জঙ্গিরা যে নিরাপদ আশ্রয়েই রয়েছে, তা আবারও প্রমাণিত হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। (Shoaib Akhtar Brother Funeral) শোয়েব আখতারের দাদা শাহিদ আখতারের শেষকৃত্যের যে ছবি এবং ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান মরকজি মুসলিম লিগ (PMML), তা ভাইরাল হয়ে গিয়েছে। PMML আসলে লস্করেরই ছায়া সংগঠন। তাদের দেওয়া ভিডিওয় দেখা গিয়েছে, ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগীরা…

Read More

পাকিস্তানে গুলিবিদ্ধ লস্কর-ই-তৈবার আমির হামজা, নিউজ চ্যানেলের অফিসের বাইরে ঝাঁঝরা
পাকিস্তানে গুলিবিদ্ধ লস্কর-ই-তৈবার আমির হামজা, নিউজ চ্যানেলের অফিসের বাইরে ঝাঁঝরা

নয়াদিল্লি: পাকিস্তানে গুলিবিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহ-প্রতিষ্ঠাতা আমির হামজা। অজ্ঞাত পরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। লাহৌরে একটি খবরের চ্যানেলের দফতরের বাইরে গুলিবিদ্ধ হয় হামজা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আততায়ীদের এখনও শনাক্ত করা যায়নি। লাহৌরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে হামজাকে। (Amir Hamza Shot in Lahore) হাফিজ সইদের সঙ্গে মিলে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠা করে হামজা। একাধিক নাশকতায় নাম জড়িয়েছে তার। ভারতে জঙ্গি হামলাতেও তার সংযোগ পাওয়া যায়। হামজা ‘আফগান মুজাহিদিন’ নামেও পরিচিত। জ্বালাময়ী ভাষণ এবং আলোড়ন…

Read More

২৬/১১ হামলার বর্ষপূর্তির আগে লস্করকে জঙ্গি ঘোষণা, যুদ্ধে ভারতকে পাশে পেতেই কি কৌশলী ইজরায়েল
২৬/১১ হামলার বর্ষপূর্তির আগে লস্করকে জঙ্গি ঘোষণা, যুদ্ধে ভারতকে পাশে পেতেই কি কৌশলী ইজরায়েল

নয়াদিল্লি: প্যালেস্তাইনের হামাসের বিরুদ্ধে যুদ্ধে গোড়াতেই পাশে দাঁড়িয়েছিল ভারত।  এবার ভারতের পাশে থাকার বার্তা দিল ইজরায়েল। ২৬/১১ মুম্বই হামলার বর্ষপূর্তির আগে (26/11 Mumbai Attacks), সরকারি ভাবে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করল তারা। মঙ্গলবার ইজরায়েলের তরফে এই ঘোষণা করা হয়েছে। ভারতের তরফে কোনও অনুরোধ এবং সুপারিশ ছাড়াই, নিজেদে থেকে ইজরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে তারা। (Israel India Relations) ভারতে ইজরায়েলি দূতাবাসের তরফে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘ভারত সরকাররে তরফে…

Read More