নতুন বছরে দেব-অভিজিৎ-অতনুর নতুন উপহার, আসছে ‘প্রজাপতি’-র সিক্যুয়াল
কলকাতা: নতুন বছরে জোড়া নতুন ছবির ঘোষণা দেবের। ১লা জানুয়ারি দেব ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘রঘু ডাকাত’। এই ছবির ঘোষণা হয়েছে আগেই। তবে দীর্ঘ টালবাহানায় বন্ধ ছিল এই ছবির শ্যুটিং। অবশেষে নতুন বছরে শুরু হচ্ছে এই সিনেমার শ্যুটিং। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায় (Dhruba Banerjee)। প্রযোজনায় এসভিফ (SVF)। ‘গোলন্দাজ’-এর পরে ফের এসভিএফের প্রযোজনায় কাজ করবেন দেব। আর তারপরেই আরও একটি ছবির ঘোষণা। অতনু-অভিজিৎ-এর পরিচালনায় আসতে চলেছে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। সদ্যই এই সিনেমার ঘোষণা করেছেন দেব। সোশ্যাল মিডিয়ায় অতনু রায়চৌধুরী,…


