সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা
মুম্বই: সব চেষ্টার পর অবশেষে মা হচ্ছেন সম্ভাবনা শেঠ। স্বামী অবিনাশ দ্বিবেদীর সঙ্গে মিলে সুখবর জানালেন অনুরাগীদের। বেশ কিছু বছর ধরেই সন্তানধারণের চেষ্টা করছিলেন সম্ভাবনা এবং অবিনাশ। খোলাখুলি সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। এবার সুখবরও ভাগ করে নিলেন সকলের সঙ্গে। (Sambhavna Seth Surrogacy News) সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর দেন সম্ভাবনা এবং অবিনাশ। লেখেন, ‘আমরা প্রেগন্যান্ট। ভালবাসা, আশা এবং সারোগেসি সহযোগে আমাদের সবচেয়ে সুন্দর কাহিনি পূর্ণতা পেতে চলেছে। কাউন্টডাউন শুরু’। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের সতীর্থ থেকে…




