৪ বল বাকি থাকতে নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে ২ উইকেটে হারাল ভারত
চেন্নাই: কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড (India vs England)। গত বছরের জুন মাসে প্রভিডেন্সে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের তিন স্পিনার – কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল মিলে ১১ ওভারে ৫৮ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ইডেনে বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই ও অক্ষর পটেল মিলে ১২ ওভারে ৬৭ রান দিয়ে নিলেন ৫ উইকেট। চেন্নাইয়ের পিচ থেকে সাধারণত সুবিধা পেয়ে থাকেন স্পিনাররা। ভারতের স্পিন-কাঁটা নিয়েই ফের উদ্বিগ্ন থাকার কথা ইংরেজ শিবিরের। ব্রেন্ডন ম্যাকালামের প্রশিক্ষণে…

