ভারতের স্পিন জালে ফের হাঁসফাস করবে ইংল্যান্ড, নাকি সূর্য-হার্দিকদের জন্য থাকছে চমক?
রাজকোট: গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে ১৭টি ম্যাচ খেলেছে ভারত (India vs England)। তার মধ্যে ১৫টি জয়, ২টি পরাজয়। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ – তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। অনেকে তো বলাবলি শুরু করে দিয়েছেন, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব এই ফর্ম্যাটে ফিরলে কী মারাত্মক দল হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা…


